IPL 2025, CSK vs RCB: চোখের নিমেষে স্টাম্পিং, ধোনির শিকার সল্ট! সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলল ক্ষিপ্রতার ভিডিও

IPL 2025, CSK vs RCB: মহেন্দ্র সিং ধোনি ১০ মাস ক্রিকেট না খেললে কী হবে! উইকেটের পিছনে তিনি যেন আরও বেশি ক্ষিপ্র হয়ে উঠেছেন।

আজ চিপকে চলছে চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ। তাতেই আরসিবির ওপেনিং জুটি ভাঙতে বড় ভূমিকা নিলেন মহেন্দ্র সিং ধোনি।

IPL 2025 CSK vs RCB

আরসিবির ওপেনিং জুটি ভাঙল পঞ্চম ওভারের শেষ বলে। উইকেটশিকারী হিসেবে স্কোরবোর্ডে নাম লেখা থাকবে নূর আহমেদের। কিন্তু যেভাবে ফিল সল্টকে স্টাম্প আউট করলেন মহেন্দ্র সিং ধোনি, তা তিনি ছাড়া আর কারও পক্ষেই সম্ভব ছিল না।

নূর আহমেদের বলটি অফ স্টাম্পের বাইরের দিকে যাচ্ছিল। কভার ড্রাইভ মারার চেষ্টায় সফল হননি সল্ট। খেলা রিয়্যাল টাইমে দেখে মনে হবে পা ক্রিজেই রয়েছে সল্টের। কিন্তু রিপ্লেতে দেখা গেল সামান্য সময়ের জন্য তা বেরিয়েছিল। আর তাতেই বাজিমাত ধোনির।

বল ধরে উইকেট ভাঙতে ০.১০ সেকেন্ড বা তারও কম লেগেছে বলে মনে করা হচ্ছে। এতেই স্পষ্ট, কী অসাধারণ রিফ্লেক্স এখনও রয়েছে বছর তেতাল্লিশের ধোনির। মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে সূর্যকুমার যাদবকে যেভাবে স্টাম্প আউট করেছিলেন মাহি, এদিন ক্ষিপ্রতা যেন ছিল তারও বেশি।

Take a Poll

ডিসিশন রিভিউ সিস্টেম ধোনি থাকলে ধোনি রিভিউ সিস্টেম বলা হয়। তবে এদিন প্রথম ক্ষেত্রে অবশ্য ধোনির ডিআরএস নিতে পরামর্শ সফল প্রতিপন্ন হয়নি। আরসিবি ইনিংসের তৃতীয় ওভারে খলিল আহমেদের বল বিরাট কোহলির প্যাডে লাগে।

আম্পায়ার এইচএএস খলিদ আউট দেননি। এরপরই রিভিউ নেয় সিএসকে। তবে দেখা যায় বল লেগ স্টাম্পের বাইরে পড়েছিল। ফলে বেঁচে যান কোহলি। ফিল সল্ট এদিন ১৬ বলে ৩২ রান করে আউট হয়েছেন। মেরেছেন পাঁচটি চার ও একটি ছয়।

তাঁর স্টাম্পিং ম্যাচের মোড় ঘোরানোর ক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারে। দেবদত্ত পাড়িক্কল নেমেছিলেন তিনে। তিনি ২টি করে চার ও ছয় মেরে ১৪ বলে ২৭ করে রবিচন্দ্রন অশ্বিনের শিকার হন। দারুণ পারদর্শিতা দেখিয়ে বল তালুবন্দি করেন ঋতুরাজ গায়কোয়াড়।

পাওয়ারপ্লে-র ৬ ওভারে আরসিবির স্কোর ছিল ১ উইকেটে ৫৬। ৫.৫ ওভারে ৫০ রান পূর্ণ হয়েছিল। আরসিবি একশো পেরিয়েছে ১০.৩ ওভারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+