IPL 2025: CSK-RCB দ্বৈরথে ব্যাটে-বলে বাজিমাত করেছেন কারা? ধোনি ও বিরাটের সামনে নজিরের হাতছানি
IPL 2025: আইপিএলে আজ চিপকে চেন্নাই সুপার কিংসের সামনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দুই দলই চাইবে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে।
এদিনের ম্যাচে দুই দলের একাধিক ক্রিকেটারের সামনেই একাধিক নজিরের হাতছানি। তালিকায় রয়েছেন বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনিও।

আজকের ম্য়াচে ধোনি ১৯ রান করলে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে সর্বাধিক রান সংগ্রহকারীর নজিরটি করায়ত্ত করে ফেলবেন। টি২০-তে সাড়ে সাত হাজার রানের মাইলস্টোন থেকে ধোনি রয়েছেন ১৮ রান দূরে।
আইপিএলে ১ হাজার রান করতে ডেভন কনওয়ের দরকার ৭৬ রানষ আইপিএলে দেড় হাজার রানের মাইলফলক ছুঁতে দীপক হুডার প্রয়োজন ৩২ পান। ভারতের মাটিতে টি২০-তে ৪ হাজার রান করা থেকে ২৯ রান দূরে ঋতুরাজ গায়কোয়াড়। ৭৩ রান করলে টি২০-তে তাঁর ৫ হাজার রান পূর্ণ হবে।
Yellove Sea @ Anbuden! 💛🌊
— Chennai Super Kings (@ChennaiIPL) March 27, 2025
TOMORROW 🔜✨#WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/G32Z9NfbiE
এ ছাড়া আইপিএলে আড়াই হাজার রান করতে ঋতুরাজের দরকার ১৭ রান। আইপিএলে তিন হাজার রান করতে রবীন্দ্র জাদেজার চাই ২৪ রান। আরসিবি অধিনায়ক রজত পাটীদার আজকের ম্যাচে ৩ রান করলে টি২০-তে আড়াই হাজার রানের মাইলফলক ছোঁবেন। আইপিএলে ১ হাজার রান করা থেকে লিয়াম লিভিংস্টোন ৪৬ রান দূরে।
বিরাট কোহলি ৫৫ রান করলে টি২০-তে ১৩ হাজার রান করে ফেলবেন। চেন্নাই-বেঙ্গালুরু দ্বৈরথে বিরাট কোহলিই সর্বাধিক রান করেছেন। ৩২ ইনিংসে ১০৫৩ রান করেছেন, স্ট্রাইক রেট ১২৬.২৫। সর্বাধিক স্কোর অপরাজিত ৯০। ব্যাটিং গড় ৩৭.৬০।
দুই দলের দ্বৈরথে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় বিরাটের পরেই রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তিনি ৩২ ইনিংসে ৭৬৫ রান করেছেন। সুরেশ রায়না চেন্নাই সুপার কিংসের হয়ে আরসিবির বিরুদ্ধে ২৬ ইনিংসে ৬১৬ রান করেছেন।
সিএসকে বনাম আরসিবি দ্বৈরথে রবীন্দ্র জাদেজা সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। ২২ ইনিংসে ১৮টি। সিএসকের হয়ে ডোয়েন ব্র্যাভো ১৮ ইনিংসে ১৭ ও আলবি মরকেল ১৩ ইনিংসে ১৫ উইকেট নিয়েছেন আরসিবির বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications