CSK vs KKR, IPL 2025: চেন্নাই-কলকাতা দ্বৈরথে নজরে ধোনির অধিনায়কত্ব, দখলে একঝাঁক রেকর্ড
IPL 2025: আজ থেকে ফের আইপিএলে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি। ৪৩ বছর বয়সে পাঁচবারের চ্যাম্পিয়নদের নেতৃত্ব দিতে নজির গড়তে চলেছেন।
আজ চিপকে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামছে সিএসকে। গতকালই সিএসকে জানায়, কনুইয়ের চোটের কারণে ঋতুরাজ গায়কোয়াড় চলতি আইপিএলে খেলতে পারবেন না। অধিনায়কত্ব করবেন ধোনি।

চিপকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালসের কাছে হেরেছে চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠে হারের হ্যাটট্রিক রুখে দেওয়াই প্রথম চ্যালেঞ্জ হতে চলেছে মহেন্দ্র সিং ধোনির। ঋতুরাজের জায়গায় সম্ভবত খেলবেন রাহুল ত্রিপাঠী।
ঋতুরাজ আইপিএল থেকে ছিটকে গিয়ে হতাশ। দলকে খারাপ পরিস্থিতি থেকে ঘুরিয়ে দাঁড় করাতেও চাইছিলেন। তবে ঋতুরাজের আশা, ইয়ং উইকেটকিপার ধোনির নেতৃত্বেই দল ঘুরে দাঁড়াবে। খারাপ পরিস্থিতি কাটিয়ে উঠবে। তিনিও দলের সঙ্গে থেকে থাকবেন বলে জানান দুর্ভাগ্যজনক চোটের কারণে ছিটকে যাওয়া ঋতুরাজ।
Straight from Rutu’s soul! 🤳💛📹#WhistlePodu #AllYouNeedIsYellove 🦁💛 pic.twitter.com/PNIZBWR1yR
— Chennai Super Kings (@ChennaiIPL) April 10, 2025
চেন্নাই সুপার কিংস রয়েছে দশ দলের মধ্যে নয় নম্বরে। ৫ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে। এই পরিস্থিতি থেকে ধোনির নেতৃত্বে সিএসকে প্লে-অফে যেতে পারবে কিনা তা বলবে সময়। তবে ধোনি রাতারাতি চেন্নাই সুপার কিংসকে সাফল্যের সরণিতে ফেরাতে পারবেন বলে মনে করেন না রবিন উথাপ্পা।
স্টার স্পোর্টসে উথাপ্পা বলেন, মনে হয় না ধোনি অটোমেটিক্যালি চেন্নাই সুপার কিংসের চাকা ঘোরাতে পারবেন। অনেক খামতি পোষাতে হবে। চেন্নাই সুপার কিংসের ব্যাটারদের মধ্যে একমাত্র ঋতুরাজই ফর্মে ছিলেন। ফলে তাঁর অভাব কাকে দিয়ে পূরণ করা হবে? ডেভন কনওয়ে আগের ম্যাটে ৬৯ করার পর তাঁকে রিটায়ার্ড আউট করানো হলো। আইপিএল শুরুর পর থেকে তেমন ছন্দে নেই রাচিনও।
MS🫂DJ : MISS THIS VIBE! 💛✨#WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/IlSd876zes
— Chennai Super Kings (@ChennaiIPL) April 11, 2025
আইপিএলে সবচেয়ে বেশি ২২৬টি ম্য়াচে অধিনায়কত্ব করার নজির রয়েছে ধোনির। তা উন্নত হবে। আইপিএলে নেতৃত্ব দেওয়ার নিরিখে ধোনির পরেই রোহিত শর্মা (১৫৮), বিরাট কোহলি (১৪৩) ও গৌতম গম্ভীর (১২৯)।
AURA OVERLOAD! 🦁7️⃣✨🔥#WhistlePodu #Yellove 💛🦁 pic.twitter.com/S1QuBZKGJg
— Chennai Super Kings (@ChennaiIPL) April 11, 2025
আইপিএলে অধিনায়কদের মধ্যে সবচেয়ে বেশি ১৩৩টি ম্যাচ জেতার নজিরও রয়েছে ধোনির। আইপিএলে অধিনায়কদের মধ্যে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ডও ধোনিরই (২১৮) দখলে। উইকেটকিপার হিসেবে সবচেয়ে বেশি ১৯৫টি শিকারও ধোনির। আইপিএলে অধিনায়কদের মধ্যে জেতার শতকরা হারের নিরিখেও ধোনি (৫৯.৩৭ শতাংশ) সকলের উপরে।
আইপিএল অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রান করার নিরিখে ধোনি রয়েছেন দ্বিতীয় স্থানে। বিরাট কোহলির রয়েছে ১৪৩ ম্যাচে ৪৯৯৪ রান, ধোনির ২২৬ ম্যাচে ৪৬৬০। তবে বিরাটকে টপকানো ধোনির পক্ষে এবার সম্ভব হবে না বলেই মনে করা হচ্ছে। ব্যবধান কমবে নিশ্চিতভাবেই।












Click it and Unblock the Notifications