IPL 2025: চেন্নাই সুপার কিংস আইপিএল অভিযান শুরু করবে কবে? ধোনির সঙ্গে হরভজনের কথা, ভিডিও ভাইরাল
IPL 2025: আইপিএলের ক্রীড়াসূচি শীঘ্রই প্রকাশ করবে বিসিসিআই। তবে ইতিমধ্যেই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দেওয়া হয়েছে তাদের প্রথম খেলার দিনক্ষণ।
আইপিএলের উদ্বোধন তথা উদ্বোধনী ম্যাচ হবে কলকাতায়। ২২ মার্চ। তার পরের দিনই থাকছে ডাবল হেডার।

২০০৮ সালের পর এই প্রথম আইপিএলের উদ্বোধনী ম্যাচ হবে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দ্বৈরথ দিয়ে। রবিবার ২৩ মার্চ থাকছে ডাবল হেডার। ওইদিন বিকেলের ম্যাচে হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদ খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে।
হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স প্রথমেই দুটি অ্যাওয়ে ম্যাচ খেলবে। তার মধ্যে প্রথমটি টুর্নামেন্টের দ্বিতীয় দিনে। ২৩ মার্চ সন্ধের ম্যাচে চেন্নাইয়ের চিপকে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স। ফলে আইপিএলের সফলতম দুই দলের দ্বৈরথে জমজমাট হবে রবি-সন্ধে।
চেন্নাই সুপার কিংসের ম্যাচে সকলেরই নজর থাকবে মহেন্দ্র সিং ধোনির দিকে। ফলে চিপকে সিএসকের অভিযান শুরু করা এবং তাও আবার তারকাখচিত মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ দিয়ে। ফলে স্টেডিয়াম যে কানায় কানায় পূর্ণ থাকবে তা বলার অপেক্ষা রাখে না।
Harbhajan Singh is Ashneer Grover.
— Sameer Allana (@HitmanCricket) February 14, 2025
MS Dhoni is Salman Khan.pic.twitter.com/Xgg2HFIQKz
এদিকে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মহেন্দ্র সিং ধোনির একটি ভিডিও। যাতে তাঁকে দেখা গিয়েছে হরভজন সিংয়ের সঙ্গে। গত ডিসেম্বরে এক সাক্ষাৎকারে ভাজ্জি বলেছিলেন, দশ বছর হয়ে গিয়েছে ধোনির সঙ্গে তাঁর কথা হয়নি। ফলে দুই তারকাকে একসঙ্গে দেখে আপ্লুত তাঁদের ভক্তরা।
পরিসংখ্যান বলছে, ধোনি ও হরভজন দেশের হয়ে বিভিন্ন ফরম্যাট মিলিয়ে ২১২টি ম্যাচ খেলেছেন। ধোনির নেতৃত্বাধীন ভারত যে ২০০৭ সালে টি২০ বিশ্বকাপ ও ২০১১ সালে বিশ্বকাপ জিতেছিল তার সদস্য ছিলেন হরভজন। ধোনির নেতৃত্বে ভাজ্জি ১৩৩টি ম্যাচ খেলেছেন দেশের হয়ে।
চেন্নাই সুপার কিংসেও ধোনির নেতৃত্বে হরভজন খেলেছেন ২০১৮ ও ২০১৯ সালে। ২০১৯ সালে আইপিএলে ১১ ম্যাচে ১৬ উইকেট দখল করেছিলেন হরভজন। সেবার চেন্নাই সুপার কিংসকে ফাইনালে তুলতেও বড় ভূমিকা নিয়েছিলেন ভাজ্জি। ফলে খেলার বাইরে ধোনির সঙ্গে ভাজ্জির তেমন কথা হতো না, এটাই স্পষ্ট সাক্ষাৎকারে। এরই মধ্যে একটি পার্টির ভাইরাল ভিডিওতে ধোনি ও হরভজনকে কথা বলতে দেখা গিয়েছে। এমনকী বসার জন্য সোফা সরাতেও ভাজ্জিকে সহযোগিতা করেন ধোনি।












Click it and Unblock the Notifications