IPL 2025: সংকেতেই বড় আভাস দিল সিএসকে ফ্র্যাঞ্চাইজি, নিলামের আগেই ভক্তরা মাতলেন মজার খেলায়
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি, চেন্নাই সুপার কিংস। পাঁচবার আইপিএল খেতাব জিতেছে চেন্নাই। আগামী মরশুমের নিলামের আগে সিএসকে ফ্র্যাঞ্চাইজি কাদের ধরে রাখতে চলেছে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। সিএসকে ফ্র্যাঞ্চাইজি সোশ্যাল মিডিয়ায় তাদের অনুরাগীদের এমন খেলোয়াড়দের ভোট দিতে বলেছে যাকে তারা মেগা নিলামের আগে ধরে রাখতে চায়।
সিএসকে ফ্র্যাঞ্চাইজি সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে বেশকিছু সংকেতও ব্যবহার করেছে। পাঁচ জন খেলোয়াড়ের নির্দিষ্ট ইমোজি ব্যবহার করা হয়েছে। আসলে এই ইমোজিগুলি ক্রিকেটারদের নামের সঙ্গে মিল পাওয়া যায়। এই ক্ষেত্রে এমন কিছু ইমোজি ব্যবহার করা হয়েছে যেগুলিই বিভিন্ন ক্রিকেটারদের সংকেত হিসেবে ব্যবহার করা হয়েছে। সিএসকে ভক্তরা এই ইমোজির সংকেত অনুসরণ করেই খেলাটি খেলতে শুরু করেছেন।

💛😍🔥🤝✅🌟
— Chennai Super Kings (@ChennaiIPL) October 29, 2024
💪🧑🍳⚡🦁🕸️⚓
🚀🧨🏏🥊🛶🎯
🏓🎤🎩⏳🚁🔍
🛡️⚔️🧸🥝🎠🤞
The Ones You Seek is Seeking You!
Tap the 🔗 - https://t.co/MNwIFDgxBK
and play the #DeadlineDay now! #WhistlePodu #Retentions2025
বাহুবলী সংকেত এবং অ্যাঙ্কারের সংকেত থেকে শিবম দুবের কথা উল্লেখ করেছেন অনেকে। রকেট এবং লক্ষ্যপূরণের ইমোজি থেকে পাথিরানার কথা তুলে ধরেছেন ভক্তরা। হেলিকপ্টার বলতে একজনের কথাই উঠে আসে তিনি মহেন্দ্র সিং ধোনি। কারণ তাঁর নামের সঙ্গে হেলিপক্টার শটটা জুড়ে গিয়েছে। তরোয়াল এবং ঘোড়ার সংকেত থেকে অনেকেই নিশ্চিত এটি জাদেজার কথা বলা হচ্ছে। কারণ শতরান বা অর্ধশতরান করার পর তিনি তরোয়াল চালানোর ভঙ্গিতে ব্যাট ঘোরান এবং ঘোড়া জাড্ডুর অত্যন্ত প্রিয়।
সাংকেতিক এই টুইটের মধ্য দিয়ে সিএসকে টিম ম্যানেজমেন্ট প্রায় বুঝিয়ে দিল কাদের দল ধরে রাখতে চলেছে নিলামের আগে। ধোনি নিজেই আভাস দিয়েছেন তিনি আগামী মরশুমেও তিনি আইপিএল উপভোগ করতে চান।পাঁচ বছর আন্তর্জাতিক ক্রিকেট না খেলা ধোনি বর্তমানে অ্যানকাপড ক্রিকেটার হিসেবেই বিবেচিত হবেন। ফলে ৪ কোটি টাকা দিয়েই ধোনিকে ধরে রাখতে চলেছে সিএসকে।












Click it and Unblock the Notifications