IPL 2025: সর্বাধিক ফাইনাল খেলার নজির সিএসকে দলের, খেতাব জয়ের ম্যাচে ধোনিদের পারফরম্যান্স কেমন?

আইপিএল নিয়ে প্রতীক্ষা শুরু হয়ে গিয়েছে। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তার পরেই শুরু টি২০ লিগের মেগা কার্ণিভাল। আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএলের ১৮তম সংস্করণ। প্রথম দিনেই মাঠে নামছে কেকেআর। ইডেনে তাদের প্রতিপক্ষ আরসিবি। দ্বিতীয় দিনেই মেগা ম্যাচ। ঘরের মাঠে সিএসকে খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। এখনও পর্যন্ত কতগুলি আইপিএল ফাইনাল খেলেছে সিএসকে? কী হয়েছিল সেই ম্যাচের ফলাফল? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

২০০৮ সালে প্রথমবার ফাইনালে উঠলেও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয় চেন্নাইকে। রাজস্থান রয়্যালসের কাছে হেরে যায় ধোনি ব্রিগেড। ২০১০, ২০১১ পর পর দুই বছর সিএসকেকে চ্যাম্পিয়ন করেন ধোনি। ২০১০ সালে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয় সিএসকে। ২০১১ সালে আরসিবিকে ৫৮ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সিএসকে।

IPL

২০১২, ২০১৩ সালে ফাইনালে উঠলেও ট্রফি আসেনি ধোনির হাতে। ২০১২ সালে ফাইনালে কলকাতার কাছে হারে সিএসকে, ২০১৩ সালে মুম্বই ইন্ডিয়ান্স সিএসকে দলকে পরাজিত করে ফাইনালে। ২০১৫ সালেও ফের রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয় চেন্নাইকে। সেই বছর মুম্বই ইন্ডিয়ান্স ৪১ রানে পরাজিত করে চেন্নাইকে। মাঝে দুই বছর শাস্তির কারণে খেলতে পারেনি সিএসকে।

২০১৮ সালে ফের চেন্নাইয়ের হয়ে আইপিএল ট্রফি জিতে নেয় সিএসকে। সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে পরাজিত করে সিএসকে। ২০১৯ সালে রানার্স হতে হয় ধোনির চেন্নাইকে। রুদ্ধশ্বাস সেই ম্যাচে চেন্নাইকে ১ রানে পরাজিত করে কাপ জেতে মুম্বই। ২০২১ সালে চতুর্থবার আইপিএল ট্রফি ধোনির হাতে। কেকেআরকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সিএসকে। ২০২৩ সালের আইপিএল ফাইনালে গুজরাতকে ৫ উইকেটে পরাজিত করে পঞ্চমবারের জন্য ট্রফি জেতে সিএসকে।

আইপিএলের ইতিহাসে সবথেকে বেশিবার ট্রফি জিতেছে দুই দল চেন্নাই এবং মুম্বই। দুই দলই পাঁচবার করে ট্রফি জিতেছে। ১০ বার ফাইনালে উঠেছে সিএসকে। এর মধ্যে পাঁচবার চ্যাম্পিয়ন ও পাঁচবার রানার্স হয়েছে তারা।

Take a Poll

১৭টি আইপিএলের মধ্যে ১১ বার অধিনায়ক হিসেবে ফাইনাল খেলেছেন এমএস ধোনি। ৯ বার সিএসকের হয়ে ও একবার পুণের হয়ে। এখনও পর্যন্ত ৫ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন এমএস ধোনি। প্রতিবারই সিএসকের হয়ে। ৬ বার রানার্স হয়েছেন। ৫ বার চেন্নাইয়ের হয়ে ও একবার পুণের হয়ে। ১৭টি আইপিএলের মধ্যে ১১টিতেই ফাইনাল উঠার রেকর্ড ধোনির নামের পাশে। আইপিএল কেন বিশ্বের যে কোনও ক্রিকেট লিগে কোনও ক্রিকেটারের এই রেকর্ড সত্যি অবিশ্বাস্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+