IPL 2025: প্রথম ক্রিকেটার হিসেবে জাদেজার নজির! চিপকে চেন্নাই সুপার কিংস সাক্ষী থাকল সবচেয়ে বড় হারের

IPL 2025: আইপিএলে ২০০৮ সালের পর এই প্রথম চেন্নাইয়ে চেন্নাই সুপার কিংসকে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এর আগে, চিপকে টানা ৮ ম্যাচে সিএসকের কাছে হেরেছিল আরসিবি।

এবার চেন্নাই সুপার কিংস হারল ৫০ রানে। এত বড় রানের ব্যবধানে এর আগে চিপকে কখনও হারেনি চেন্নাই সুপার কিংস।

IPL 2025

২০১৩ সালে ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৬০ রানে হেরেছিল সিএসকে। রানের ব্যবধানে হারের নিরিখে এটিই সর্বাধিক। ২০২২ সালে ব্র্যাবোর্নে পাঞ্জাব কিংসের কাছে সিএসকে পরাস্ত হয়েছিল ৫৪ রানে। ফলে ৫০ বা তার বেশি রানে হারের নজির সিএসকের ক্ষেত্রে এই নিয়ে তৃতীয়বার।

আরসিবি চেন্নাইয়ে সিএসকের কাছে এর আগে ৮ বার হারলেও চিপকে অন্য দলের বিরুদ্ধে নেমে চারটির মধ্যে চারটি ম্যাচেই জিতেছিল। আইপিএলে কোনও একটি প্রতিপক্ষের কাছে হোম ম্যাচে টানা সবচেয়ে বেশি হারের নজির আরসিবির দখলে। চেন্নাইয়ের কাছে চিপকে ৮ বার।

চিপকে চেন্নাই সুপার কিংস দিল্লিকে শেষ সাতটি দ্বৈরথে হারিয়েছে। হায়দরাবাদে হায়দরাবাদ টানা সাতটি ম্যাচে হারায় পাঞ্জাবকে। মুম্বইয়ে মুম্বই ইন্ডিয়ান্স ২০১৩ থেকে ২০২৩ অবধি কেকেআরের বিরুদ্ধে টানা সাতটি ম্যাচে জিতেছিল।

চিপকে গতকাল আরসিবি ব্যাটারদের কাছে ১২টি ছয় হজম করেছেন চেন্নাই সুপার কিংস বোলাররা। এর আগে এই মাঠে ২০১৮ সালে কেকেআর ১৭টি ও ২০১০ সালে রাজস্থান রয়্যালস ১৩টি ছয় মারে সিএসকের বিরুদ্ধে। কেকেআরের রাসেল একাই মারেন ১১টি ছয়।

Take a Poll

তবে চেন্নাই সুপার কিংসের লজ্জার নজিরের মধ্যে সান্ত্বনা রবীন্দ্র জাদেজার ঈর্ষণীয় নজির। আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ৩ হাজার রান ও ১০০ উইকেট দখলের বিরল রেকর্ড এখন জাদেজার দখলে।

জাদেজা-সহ ২৭ জন ক্রিকেটারের আইপিএলে রয়েছে তিন হাজার রান। তবে তাঁদের মধ্যে মাত্র ২ জনের ৫০-এর বেশি উইকেট আছে। শেন ওয়াটসনের ৯২, কায়রন পোলার্ডের ৬৯। আইপিএলে জাদেজার উইকেট সংখ্যা ১৬২। আবার আইপিএলে ২৫ জন অন্তত ১০০ উইকেট নিয়েছেন। তাঁদের মধ্যে জাদেজাই প্রথম যাঁর তিন হাজার রান হলো। রাসেলের রয়েছে ২৪৮৮ রান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+