IPL 2025 Schedule: আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত, ১০ দলের কারা কবে অভিযান শুরু করছে?

IPL 2025: অষ্টাদশ আইপিএলের সূচি আজ প্রকাশ করা হলো। বিকেল সাড়ে ৫টায় আনুষ্ঠানিক ঘোষণা হবে বলে আজ জানানো হয়েছিল।

কলকাতায় হবে উদ্বোধনী অনুষ্ঠান, উদ্বোধনী ম্যাচ। দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনালও হবে ইডেন গার্ডেন্সে। আইপিএল শুরু ২২ মার্চ।

IPL 2025 Schedule

আইপিএলের ফাইনালের দিন ধার্য হয়েছে ২৫ মে। ১০টি ফ্র্যাঞ্চাইজির ১০টি শহরে তো খেলা হবেই, সেই সঙ্গে আইপিএলের ম্য়াচ হবে ধরমশালা, গুয়াহাটি ও বিশাখাপত্তনমে। পাঞ্জাব কিংসের হোম ম্যাচগুলির কয়েকটি হবে ধরমশালায়, সেখানে এবার ম্যাচের সংখ্যাও বাড়ল।

গুয়াহাটি রাজস্থান রয়্যালসের দ্বিতীয় গ্রাউন্ড। দিল্লি ক্যাপিটালসের দ্বিতীয় হোম গ্রাউন্ড বিশাখাপত্তনমে। চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের ১২ দিন পরেই শুরু হয়ে যাচ্ছে আইপিএল। এখনও অবধি ৮টি দল অধিনায়কের নাম ঘোষণা করেছে। কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালসের ঘোষণা বাকি।

ইডেনে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২৩ মার্চ প্রথম ডাবল হেডার। হায়দরাবাদে বিকেলে মুখোমুখি গতবারের রানার-আপ সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। ওইদিনই সন্ধ্যায় চেন্নাইয়ে চেন্নাই সুপার কিংসের সামনে মুম্বই ইন্ডিয়ান্স।

চেন্নাই সুপার কিংস ২০ এপ্রিল ফিরতি সাক্ষাতে মুম্বইয়ে খেলবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। সিএসকে আরসিবির বিরুদ্ধে খেলবে ২৮ তারিখ চেন্নাইয়ে এবং বেঙ্গালুরুতে ৩ মে। বিরাট কোহলি বনাম রোহিত শর্মা দ্বৈরথ হবে একবারই। মুম্বইয়ে এপ্রিলের ৭ তারিখ।

আইপিএলের খেলাগুলি চলবে ৬৫ দিন ধরে। মোট ৭৪টি ম্যাচ হবে ১৩টি স্টেডিয়ামে। ৭০টি লিগ ম্যাচ হবে ২২ মার্চ থেকে ১৮ মে অবধি। প্লে-অফের খেলা শুরু হবে ২০ মে থেকে। ২৫ মে ফাইনাল।

এবারের আইপিএলে থাকছে ১২টি ডাবল হেডার। তার প্রথমটি টুর্নামেন্টের দ্বিতীয় দিনেই। ২৪ মার্চ অভিযান শুরু করবে দিল্লি ক্যাপিটালস, বিশাখাপত্তনমে লখনউ সুপার জায়ান্টস ম্যাচ দিয়ে। এটি দিল্লির হোম ম্যাচ।

মার্চের ২৫ তারিখ বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে এবারের আইপিএলের প্রথম ম্যাচ। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাত টাইটান্সের এবারের প্রথম প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। তিনটি দল ২টি স্টেডিয়ামে নিজেদের হোম ম্যাচ খেলবে।

দিল্লি ক্যাপিটালস বিশাখাপত্তনম ও দিল্লিতে। রাজস্থান রয়্যালস জয়পুর ও গুয়াহাটিতে। পাঞ্জাব কিংস মুল্লানপুরের পাশাপাশি ধরমশালায়। ধরমশালায় হবে তিনটি ম্যাচ। মে মাসের ২০ ও ২১ তারিখ প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর হবে হায়দরাবাদে। ইডেনে ২৩ মে দ্বিতীয় কোয়ালিফায়ার। ফাইনাল ২৫ তারিখ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+