IPL 2025: টিম ইন্ডিয়ার দলে প্রবেশ সময়ের অপেক্ষা! কোন মন্ত্রে বিধ্বংসী বৈভব? ফাঁস করলেন কোচ

আইপিএলে এখন চর্চার কেন্দ্রবিন্দুতে এখন ১৪ বছরের কিশোর বৈভব সূর্যবংশী। দল হিসেবে চলতি আইপিএলে রাজস্থান ভালো জায়গাতে নেই। তাদের প্লে অফে যাওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু গুজরাতের বিরুদ্ধে ম্যাচে যে অনবদ্য ইনিংস খেলেছেন বৈভব তা নিয়ে হৈ-চৈ পড়ে গিয়েছে ক্রিকেট দুনিয়ায়। মাত্র ১৪ বছরের একজন কিশোর যে ইনিংস উপহার দিয়েছেন তা এখন চর্চা শিরোনামে।

ছাত্রকে নিয়ে গর্বিত কোচও। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে মণীশ ওঝা বলেছেন, আমি আগেই বলেছিলাম আগামী কয়েক বছরের মধ্যেই ভারতীয় টি২০ দলে সুযোগ পাবে বৈভব। গতকালের ম্যাচে ভারতীয় দলে বৈভবের সুযোগ পাওয়ার প্রথম পদক্ষেপ। যেভাবে কাল দলের প্রয়োজন অনুসারে খেলেছে এবং আগ্রাসী ব্যাটিং করেছে তা এক কথায় অসামান্য। কোচ হিসাবে আমি অবশ্যই বৈভবকে নিয়ে গর্বিত।

coach Manish Ojha

একই সঙ্গে ছোটবেলা থেকেই যে বৈভব এমনই প্রতিভাবান সেটা উল্লেখ করেছেন তার কোচ মণীশ ওঝা। তিনি বলেন, যখন প্রথম অ্যাকাডেমিতে এসেছিল তখনই দেখে বুঝেছিলাম ওর মধ্যে আলাদা একটা প্রতিভা আছে। ২০২২ সালের মাঝামাঝি একটা সময়ের কথা যখন বয়স ভিত্তিক একটু টুর্নামেন্টে সব অনূর্ধ্ব ১৯ ,অনূর্ধ্ব ২৩ দলের ক্রিকেটের সঙ্গে খেলেছিল সেই ম্যাচে বৈভব একটা ছক্কা মেরেছিল। সেই শট থেকেই প্রমাণিত হয়েছিল তাঁর ব্যাটে কতটা পাওয়ার আছে এবং তখন থেকেই আমি বুঝেছিলাম ও পরের স্তরের খেলার জন্য তৈরি হয়ে গিয়েছে।

অল্প বয়স থেকেই আগ্রাসী ক্রিকেট খেলতে পছন্দ করেন বৈভব। তাঁর খেলার স্টাইল পাল্টায় না টুর্নামেন্টের বদল হলেও। বৈভবের ব্যাটিং স্টাইল নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে তাঁর ছোটবেলার মণীশ ওঝা জানিয়েছেন, ও প্রথম থেকেই আগ্রাসী ক্রিকেট খেলতে পছন্দ করে। তবে ভালো বলকে সম্মান করে, প্রতিপক্ষ বোলার কে আছে সেটা দেখে না। যদি মারার বল পায় সেটা মারবেই কিন্তু যদি ভালো বল পায় সেটাকে সম্মান করবে এটাই ওর খেলার স্টাইল, এই স্টাইলটা ও কখনই কোন স্তরের ক্রিকেটে গিয়েই পরিবর্তন করে না।

একই সঙ্গে ছাত্রের ইনিংস প্রসঙ্গে মণীশ ওঝা আরও বলেছেন, গতকাল প্রতিটা বল আমি দেখেছি বিশেষ করে যখন শতরানের কাছাকাছি আসছিল তখন বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম কারণ মনে হচ্ছিল স্বপ্ন এবার সত্যি হতে চলেছে। সেই সঙ্গে কিছুটা টেনশন হচ্ছিল তবে শতরান করার পরই গর্বিত হয়েছিলাম।

ভূমিপুত্র বৈভব আইপিএলে নয়া ইতিহাস সৃষ্টি করেছে, আনন্দে সামিল সমস্তিপুরের বাসিন্দারা, বাজি ফাটিয়ে সেখানকার জনতা ঘরের ছেলের এমন কীর্তিকে উদযাদন করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+