IPL 2025: আইপিএল রিটেনশনের দিকে নজর নেই, গম্ভীরের ফোকাসে শুধুই ভারতীয় দল
আগামীকাল থেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ডের মধ্যে সিরিজের তৃতীয় তথা শেষ টেস্ট।বেঙ্গালুরুর পর পুণে, কিউয়িদের কাছে হেরে টেস্ট সিরিজ ইতিমধ্যেই হেরেছে টিম ইন্ডিয়া। ভারতীয় দলের লক্ষ্য মুম্বইতে জেতা এবং সম্মানজনকভাবে সিরিজটা শেষ করা। আইপিএল রিটেনশন সংক্রান্ত কোনও প্রভাব যাতে ভারতীয় দলের অন্দরে প্রবেশ না করে সে বিষয়ে সতর্ক কোচ গৌতম গম্ভীর।
দীপাবলির বিকেলেই চিত্রটা পরিস্কার হয়ে যাবে আইইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজি আগামী নিলামের আগে কাদের ধরে রাখছ? কিন্তু সেই দিকে কোনও লক্ষ্যই রাখতে নারাজ গম্ভীর। গত কয়েক মরশুমে আইপিএলের সঙ্গে যুক্ত হলেন। ২০২৪ সালের নাইটদের চ্যাম্পিয়ন দলের মেন্টর ছিলেন। কিন্তু আইপিএলের জগত থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন গম্ভীর। ফলে আইপিএল রিটেনশন সংক্রান্ত বিষয়ে বিগত কয়েকদিন ধরে ঝড় উঠলেও সেখান থেকে নিজেকে গুটিয়ে রেখেছেন গম্ভীর।

প্রথম দুই টেস্ট হারলে ভারত তৃতীয় টেস্ট সম্মান পুনরুদ্ধারের জন্য খেলবে এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথ আরও মসৃণ হবে। ক্রিকেট বিশ্বের অনেকেই তাদের ফ্র্যাঞ্চাইজিদের দ্বারা কোন খেলোয়াড়দের ধরে রাখা হবে বা ছেড়ে দেওয়া হবে তা নিয়ে জল্পনা-কল্পনা করছেন। কিন্তু গম্ভীরের সেদিকে কোনও নজর নেই।
প্রাক্তন কলকাতা নাইট রাইডার্সের পরামর্শদাতা জোর দিয়েছিলেন যে তাঁর সব ফোকাস এখন আসন্ন টেস্ট ম্যাচ ঘিরে। গম্ভীর বৃহস্পতিবার বলেছেন, আইপিএল রিটেনশন সংক্রান্ত বিষয় আমাকে স্পর্শ করে না, আমার মনে এখন আগামীকাল ভারতীয় ক্রিকেটের কথা। আগামীকাল যে টেস্ট ম্যাচটি আসছে সেটা নিয়ে ভাবছি। আমার সাথে আইপিএলের কোনো সম্পর্ক নেই।"
একইসঙ্গে গম্ভীর বলেন, আমাদের এই টেস্ট ম্যাচ জেতার চেষ্টা করা উচিত যাতে আমরা বাড়তি আত্মবিশ্বাস নিয়ে নিয়ে অস্ট্রেলিয়া যেতে পারি। এটি দেশের জন্য বিশেষ কিছু করার জন্য মানুষের জন্য আরেকটি বড় সুযোগ। আমরা খুব ভালো করেই জানি যে আমরা ১৪০ কোটি ভারতীয়দের প্রতিনিধিত্ব করি। সব ক্রিকেটারদের কাছে খুব বড় সুযোগ কারণ খুব কম লোকই টেস্ট ক্রিকেটে দেশের প্রতিনিধিত্ব করার এই সুযোগ এবং সম্মান পায়।'












Click it and Unblock the Notifications