IPL 2025: ইডেনের পর চিপকের পিচ নিয়েও বিতর্ক! ফ্লেমিংকে পাল্টা উত্তর দিলেন প্রাক্তনী পুজারা

ইডেনের পর চিপক। ফের পিচ নিয়ে বিতর্ক চরমে। আরসিবির বিরুদ্ধে হারের পরই ইডেনে পছন্দ মতো পিচ না পাওয়ার কথা জানিয়েছিলেন কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে। শুক্রবার আরসিবির বিরুদ্ধে ঘরের মাঠে হারের পরই একই সুর শোনা গেল সিএসকে দলের কোচ স্টিফেন ফ্লেমিংয়ের গলাতেও। যদিও ফ্লেমিংকে পাল্টা দিলেন সিএসকে দলের প্রাক্তনী চেতেশ্বর পুজারা।

চিপকে আরসিবির কাছে ৫০ রানে হারের পর সিএসকে দলের কোচ ফ্লেমিং কিছুটা অভিযোগের সুরে বলেন, চিপকে ঘরের মাঠে খেলার কোনও সুবিধাই আমরা পাইনি। প্রতিপক্ষের মাঠে গিয়ে আমরা বেশি ম্যাচ জিতেছি। তবে গত কয়েক বছর ধরে চিপকের উইকেট বুঝতেই পারছি না। এটা নতুন কোনও বিষয় নয়, আমরা ম্য়াচের আগে উইকেটকে যতটা বুঝতে পারি সেই অনুসারে খেলার চেষ্টা করি।

Stephen Fleming

এখানেই থেমে না থেকে ফ্লেমিং আরও বলেন, ম্যাচের আগে আমাদের উইকেটটা বুঝতে অসুবিধা হয়েছিল। আমরা ভেবেছিলাম সময় যত গড়াবে শিশির পড়বে আর পিচ পিচ্ছিল হবে। আমাদের এই কৌশল কাজে আসেনি। আমরা সুযোগ কাজে লাগাতে পারেনি।

সিএসকের প্রাক্তনী পুজারা পাল্টা বলেছেন, এটা অবাক কারণ মতোই মন্তব্য। আপনি অভিযোগ করতে পারবেন না, কোন একটি ফ্র্যাঞ্চাইজি যেখানে তারা তাদের শক্তি অনুসারে পিচ তৈরি করতে পারে কি। ঘরের মাঠে সুবিধা কাজে লাগানো উচিৎ। সেটা করতে না পারলে বলার কিছুই নেই। আরসিবি ম্যাচের পর কেকেআর অধিনায়ক বলেছিলেন, আমরা চাইব ঘরের মাঠে আরও বেশি স্পিন সহায়ক উইকেট হোক। আমাদের দলের প্রধান শক্তি স্পিনাররাই। এর ফলে আমরা চাই ভবিষ্যতে পিচ থেকে যেন স্পিনাররা আরও বেশি সাহায্য পান।

Take a Poll

আইপিএলের ক্ষেত্রে বিসিসিআইয়ের নির্দেশিকায় এমন কোনও সুবিধার কথা উল্লেখ নেই। বোর্ডের নিয়মে উল্লেখ করা হয়েছে, মাঠেরপ প্রধান কিউরেটরের হাতেই পিচ ও মাঠের প্রস্তুতির দায়িত্ব। সেটা অবশ্য বিসিসিআইয়ের নির্দেশ অনুসারে করতে হবে। আর সেই পিচ কেমন হবে, সেটা সম্পূর্ণ ভেন্যুর কিউরেটরের হাতে। তাই কেকেআর অধিনায়কের দাবি খারিজ করে দেন সুজন মুখোপাধ্যায়। ফলে পিচ নিয়ে রাহানে-ফ্লেমিংদের আরও জেনে বুঝেই মন্তব্য করা উচিৎ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+