IPL 2025: ব্যাট হাতে ধোনির দুরন্ত ফিনিশ, পন্থদের ডেরায় গিয়ে জয়ে ফিরল সিএসকে

সোমবার আইপিএলের ম্য়াচে ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টস মুখোমুখি হয়েছিল সিএসকে দলের। টানা ৫ ম্যাচে হারের পর জয়ের স্বাদ পেল ধোনি ব্রিগেড। লখনউয়ের বিরুদ্ধে ৫ উইকেটে জয় পেল সিএসকে।

ঋষভ পন্থের দলের বিরুদ্ধে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় সিএসকে। ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় লখনউ। ৬ রান করেই মার্করাম আউট হলেন। খলিল আহমেদের বলে দুরন্ত ক্যাচ তালুবন্দি করলেন রাহুল ত্রিপাঠী। এই ম্যাচে পুরোপুরি ফ্লপ নিকোলাস পুরাণ। ৯ বলে ৮ রান করে অংশুল কম্বোজের বলে আউট হলেন ক্যারিবিয়ান তারকা।

Chennai Super Kings

২৩ রানে দুই উইকেট হারানোর পর লখনউ দলের ব্যাটিংয়ের হাল ধরেন অধিনায়ক ঋষভ পন্থ ও মিচেল মার্শ। এই দুই জন মিলে পার্টনারশিপ তৈরি করার চেষ্টা করেন। ৫০ রানের পার্টনারশিপ ভাঙলেন জাদেজা। ২৫ বলে ৩০ রান করার পর আউট হলেন মিচেল মার্শ। তবে এদিন রান করলে পন্থ। লখনউ দলের ব্যাটিংকে একাই টেনে নিয়ে গেলেন। ৪৯ বলে ৬৩ রানের ইনিংস খেললেন। পন্থের ইনিংসে ছিল চারটি করে চার ও ছক্কা।

আয়ুষ বাদোনি ১৭ বলে ২২ রান করে আউট হলেন। ধোনি ফের একবার দুরন্ত স্টাম্পিং করলেন জাদেজার বলে। আবদুল সামাদকেও ২০ রানের মাথায় রান আউট করলেন ধোনি। ডেভিড মিলার বা শার্দুল ঠাকুর শেষ দিকে নেমে খুব একটা কার্যকরী ভূমিকা নিতে পারলেন না। ফলে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৬ রান তুলল লখনউ।
সিএসকে দলের বোলার মধ্যে রবীন্দ্র জাদেজা ৩ ওভারে ২৪ রান খরচ করে দুটি উইকেট নেন। মাথিশা পাথিরানা ৪ ওভারে ৪৫ রান খরচ করে দুটি উইকেট নেন। অংশুল কম্বোজ, খলিল আহমেদ একটি করে উইকেট নেন। নূর আহমেদ ৪ ওভারে সব থেকে কৃপণ বোলিং করলেন। ১৩ রান খরচ করলেন। কিন্তু কোনও উইকেট পাননি। ধোনি এই ম্যাচে ২০০টি স্টাম্পিং করার নজির সৃষ্টি করলেন। আইপিএলে প্রথম উইকেটরক্ষক হিসাবে এই কীর্তি অর্জন করলেন ধোনি।

স্কোরবোর্ডে খুব বেশি রানের পুঁজি ছিল না লখনউ দলের জন্য। ফলে লখনউ দলের বোলারদের জন্য ছিল কঠিন চ্যালেঞ্জ। শুরুতেই ৫২ রানের পার্টনারশিপ তৈরি করে সিএসকে। শাইক রশিদ, রাচিন রবীন্দ্র জুটি ৫২ রান করেন ওপেনিং জুটিতে। শাইক রশিদ ২৭ রান করে আবেশ খানের বলে আউট হলেন। , রাচিন রবীন্দ্র ২২ বলে ৩৭ রান করে মার্করামের বলে আইট হলেন। ১০ বলে ৯ রান করে আউট হলেন তিন নম্বরে নামা রাহুল ত্রিপাঠী।

এরপর জাদেজার সঙ্গে খেলতে শুরু করেন পরিবর্ত হিসাবে নামা শিবম দুবে। কিন্তু জাদেজা বেশিক্ষণ উইকেটে স্থায়ী হতে পারলেন না। ১১ বলে ৭ রান করে রবি বিষ্ণোই বলে আউট হলেন জাড্ডু। সহজ ম্যাচেও চাপ সৃষ্টি হল সিএসকের উপরে। এরপর সিএসকে দলের ব্য়াটিংয়ের হাল ধরেন ও দুবে। ফিনিশার ধোনিকে আগের মতোই ছন্দে দেখা যায়। ১২ বলে ২৪ রান বাকি ছিল। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ রান।

Take a Poll

৩ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় সিএসকে। ধোনি ১১ বলে ২৬ রান করেন, দুবে ৩৭ বলে ৪৩ রান করেন। এই ম্যাচ জিতে ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সিএসকে সবার নীচেই থাকল। লখনউ ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+