CSK vs MI, IPL 2025: আইপিএলের এল ক্লাসিকোয় ছক্কা মারায় জোর ধোনির, মুম্বই ও চেন্নাইয়ের দল কেমন হতে পারে?

IPL 2025: আইপিএলে কাল চেন্নাইয়ে মহারণ। আইপিএলের সফলতম দুই দলের দ্বৈরথ। চিপকের উইকেট স্পিন সহায়ক হয়ে থাকে।

আর সেখানেই ছক্কার ফুলঝুরি ছুটতে পারে। কেন, দুই দলেই রয়েছেন হার্ড হিটার ব্যাটাররা। বিশেষ নজর থাকবে মহেন্দ্র সিং ধোনির দিকে।

CSK vs MI IPL 2025

আইপিএলে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স পরস্পরের মুখোমুখি হয়েছে ৩৭ বার। মুম্বই জিতেছে ২০ বার, চেন্নাই সুপার কিংসের জয় ১৭টি দ্বৈরথে। তবে ঘরের মাঠে বরাবরই শক্তিধর সিএসকে। রবিচন্দ্রন অশ্বিন স্মরণীয় করে রাখতে চাইবেন নিজের শহরের দলে প্রত্যাবর্তন।

চেন্নাই সুপার কিংস অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় জানিয়েছেন, ৪৩ বছরের ধোনি গত এক বছরে আইপিএলের আগে ক্রিকেট যে খেলেননি তা অনুশীলনে দেখে বোঝাই যাচ্ছে না। ধোনি যে ফিনিশারের ভূমিকাই পালন করতে চাইছেন তা অনুশীলনে তাঁর ছক্কা মারার মধ্যে দিয়েই স্পষ্ট।

চেন্নাই সুপার কিংস রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন ও নূর আহমেদের মতো স্পিনারদের রেখে মুম্বইকে সমস্যায় ফেলতে চাইবে। মাথিশা পাথিরানার পাশাপাশি মুকেশ চৌধুরী, খলিল আহমেদ, অংশুল কম্বোজ, গুর্জনপ্রীত সিং, কমলেশ নাগরকোটি, নাথান এলিসদের উপস্থিতিতে প্রয়োজনমতো পেসারদের বেছে নিতে অসুবিধা হবে না সিএসকের।

মুম্বই ইন্ডিয়ান্সকে কালকের ম্যাচে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। তিনি জানিয়েছেন, ভারতীয় দলের মতো আইপিএলেও নিজের আগে ব্যাট করতে পাঠাতে পারেন তিলক বর্মাকে। সূর্যর কথায়, তিনি এবং তিলক তিন থেকে পাঁচ- যে কোনও জায়গাতেই ব্যাট করতে পারেন।

সূর্য নেটে যেভাবে খেলছেন তাতে আত্মবিশ্বাসী রান পাওয়ার ব্যাপারে। মনে করা হচ্ছে, সূর্য চারেই নামবেন। চিপকের উইকেটকে ভালো বলেই উল্লেখ করেছেন ভারতের টি২০ দলের অধিনায়ক। তবে জসপ্রীত বুমরাহ ও হার্দিক পাণ্ডিয়ার অনুপস্থিতিতে পেস আক্রমণ কীভাবে সাজানো হয় সেদিকে সকলের নজর।

চিপকের উইকেটে গত বছর কার্যকরী হয়েছেন পেসাররা, বিশেষ করে ডেথ ওভারে। মুম্বই ইন্ডিয়ান্স কাল নামাতে পারে অন্ধ্রের জোরে বোলার সত্যনারায়ণ রাজু। রাজু সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৮.২৩ ইকনমি রেট রেখে ৭ উইকেট পেয়েছেন। আজ অনুশীলনেও রাজুকে খেলানোর আভাল মিলেছে।

চেন্নাইয়ে কাল আংশিক মেঘলা আকাশ থাকবে। শিশিরের কথা মাথায় রেখে রান তাড়া করতে পারে টস জেতা দল। দিনে তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকলেও রাতে তা ২৮ ডিগ্রির কাছে নেমে আসতে পারে। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৭৮ শতাংশ। বৃ্ষ্টিতে খেলা ব্যাহত হওয়ার আশঙ্কা নেই।

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ- ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), ডেভন কনওয়ে, রাহুল ত্রিপাঠী, শিবম দুবে, স্যাম কারান, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, নূর আহমেদ, অংশুল কম্বোজ, মাথিশা পাথিরানা।

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা, রায়ান রিকেলটন (উইকেটকিপার), তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), নমন ধীর, রবিন মিঞ্জ, মিচেল স্যান্টনার, করবিন বশ, কর্ণ শর্মা, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+