CSK vs KKR, IPL 2025 Updates: চিপকে চেন্নাই ফের চূর্ণ, দুরন্ত জয়ে তিনে কেকেআর

CSK vs KKR, IPL 2025 Updates: আইপিএলে আজ চেন্নাইয়ের চিপকে চেন্নাই সুপার কিংস খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। সিএসকে নামবে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে।

আইপিএলের পয়েন্ট তালিকায় ছয়ে রয়েছে কেকেআর, নয়ে সিএসকে। ম্যাচের স্কোর ও টাটকা তথ্যের পাশাপাশি নানাবিধ পরিসংখ্যান জানতে চোখ রাখুন ওয়ানইন্ডিয়া বাংলায়।

CSK vs KKR  IPL 2025 Updates

Apr 11, 2025, 10:35 pm IST

দুরন্ত জয় কেকেআরের

১০.১ ওভারে ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে গেল কেকেআর। ৫৯ বল বাকি থাকতে জয় ৮ উইকেটে। রাহানে ১৭ বলে ২০ ও রিঙ্কু ১২ বলে ১৫ রানে অপরাজিত থাকেন। দুজনেই ১টি করে চার ও ছয় মেরেছেন। অংশুল কম্বোজ ২ ওভারে ১৯ ও নূর আহমেদ ২ ওভারে ৮ রান দিয়ে ১টি করে উইকেট নিলেন। খলিল আহমেদ ৩ ওভারে দেন ৪০। অশ্বিন তিন ওভারে ৩০। জাদেজা ১ বলে ৯ রান। এই জয়ের ফলে কেকেআর উঠে এলো পয়েন্ট তালিকার তিনে। ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে। এই ম্যাচের আগে অবধি কেকেআরের নেট রান রেট ছিল মাইনাস (-)০.০৫৬। জেতার পর তা হলো ০.৮০৩। চেন্নাই সুপার কিংস নয়েই রইল। ৬ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে। নেট রান রেট মাইনাস (-) ১.৫৫৪।
Apr 11, 2025, 10:16 pm IST

জয়ের দোরগোড়ায় কেকেআর

জবাবে খেলতে নেমে আগ্রাসী ব্যাটিং শুরু করে কেকেআর। ৪.১ ওভারে ৪৬ রানের মাথায় ভাঙে ওপেনিং জুটি। কুইন্টন ডি কক তিনটি ছয়ের সাহায্যে ১৬ বলে ২৩ রান করে অংশুল কম্বোজের বলে বোল্ড হন। এরপর দলকে জয়ের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন নারিন ও অজিঙ্ক রাহানে। পাওয়ারপ্লে-র প্রথম ৬ ওভারে কেকেআরের স্কোর গিয়ে দাঁড়ায় ১ উইকেটে ৭১ রানে। সুনীল নারিন সেই সময় অবধি ২টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ১৩ বলে ৩১ রানে অপরাজিত ছিলেন। রাহানে ১টি করে চার ও ছয়ের সাহায্যে ৮ বলে ১৪ রানে অপরাজিত ছিলেন। সপ্তম ওভারটি করতে যান রবিচন্দ্রন অশ্বিন। তৃতীয় ও চতুর্থ বলে পরপর ছক্কা হাঁকান নারিন। অষ্টম ওভারের প্রথম বলে নারিনকে বোল্ড করে দেন নূর আহমেদ। নারিন ২টি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে করেন ১৮ বলে ৪৪। ৮৫ রানে পড়ে কেকেআরের দ্বিতীয় উইকেট।
Apr 11, 2025, 9:29 pm IST

কেকেআরের চাই ১০৪

কলকাতা নাইট রাইডার্সকে জেতার জন্য ১০৪ রানের টার্গেট দিল সিএসকে। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১০৩ রান তুলল ধোনির দল। টস জিতে চেন্নাই সুপার কিংসকে ব্যাট করতে পাঠান কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক অজিঙ্ক রাহানে। আইপিএলের ইতিহাসে প্রথম আনক্যাপড অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি জানান, পিচ মন্থর আচরণ করতে পারে। ফলে তাঁর পরিকল্পনাই ছিল প্রথমে ব্য়াটিংয়ের। যদিও চেন্নাই সুপার কিংসের ব্যাটিংয়ের রোগ সারল না। সেই সঙ্গে রাহানে অধিনায়কত্বের নৈপুণ্য দেখালেন সময়োপযোগী বোলিং পরিবর্তনের মাধ্যমে। শুরু থেকেই কেকেআরের বোলাররা চাপে রেখে গেলেন চেন্নাই সুপার কিংসের ব্য়াটারদের। প্রথম ৬ ওভারে সিএসকে ২ উইকেট হারিয়ে ৩১ রান তোলে। এই ৩৬ বলের ২০টি ডট বল। ৭ থেকে ১৫ ওভারের মধ্যে আরও কঠিন পরিস্থিতিতে পড়ে মহেন্দ্র সিং ধোনির দল। এই সময়কালে পড়ে ৫ উইকেট, রান আসে মাত্র ৪৩। রাচিন রবীন্দ্র ৯ বলে ৪, ডেভন কনওয়ে ১১ বলে ১২, রাহুল ত্রিপাঠী ২২ বলে ১৬, বিজয় শঙ্কর ২১ বলে ২৯, রবিচন্দ্রন অশ্বিন ৭ বলে ১, রবীন্দ্র জাদেজা ২ বলে ০, ইমপ্যাক্ট সাব দীপক হুডা ৪ বলে ০ রানে আউট হন। বিজয় শঙ্কর ০ ও ২০ রানে দুবার জীবন পান, সুনীল নারিন ও বেঙ্কটেশ আইয়ার ক্যাচ ফেলায়। ধোনি এদিন নামেন নয় নম্বরে। সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীর বিরুদ্ধে ধোনির ট্র্য়াক রেকর্ডের কথা মাথায় রেখেছিলেন রাহানে। ধোনি নেমে বরুণ চক্রবর্তীর বলে স্বস্তিতে ছিলেন না। মঈন আলির সঙ্গে পরামর্শ করে ১৬তম ওভারে নারিনকেই আক্রমণে আনেন রাহানে। এই ওভারের তৃতীয় বলে ধোনি ৪ বলে ১ রান করে লেগ বিফোর হয়ে যান। এই নিয়ে ধোনিকে টি২০-তে দ্বিতীয়বার আউট করলেন নারিন। নারিনের ৯১টি বল খেলে ধোনি ৪৮ রান করেছেন, আউট হলেন এই নিয়ে দ্বিতীয়বার। ১৭.২ ওভারে নূর আহমেদকে (৮ বলে ১) সাজঘরে ফেরান বৈভব অরোরা। টি২০-তে চেন্নাই সুপার কিংসের সর্বনিম্ন স্কোর ছিল ২০১৩ সালে ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৫.২ ওভারে ৭৯ রানে অল-আউট হয়ে যাওয়া। সেই ম্যাচে হেরেছিল সিএসকে। তবে সেই ম্যাচে চেন্নাই সুপার কিংস রান তাড়া করছিল। প্রথমে ব্যাট করে সিএসকের সর্বনিম্ন স্কোর ছিল ১৬ ওভারে ৯৭। ২০২২ সালে ওয়াংখেড়েতেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। সেই লজ্জার রেকর্ডও এদিন অক্ষত থাকল। তবে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সিএসকের সর্বনিম্ন স্কোরের সাক্ষী থাকল চিপক। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এর আগে সিএসকের সর্বনিম্ন স্কোর ছিল ৪ উইকেটে ১১৪। ইডেনে সেই ম্যাচে প্রথমে ব্যাট করেছিল সিএসকে। বৃষ্টিবিঘ্নিত সেই ম্য়াচে জিতেছিল কেকেআর। আজ কেকেআর জিতলে চলতি আইপিএলে চিপকে হারের হ্যাটট্রিক হবে সিএসকের। শিবম দুবে পাঁচে নেমে ২৯ বলে ৩১ রানে অপরাজিত থাকলেন। সুনীল নারিন এদিন ৪ ওভারে ১৩ রান দিয়ে তিন উইকেট নিলেন। এই নিয়ে ১৬ বার তিনি চার ওভার করেও কোনও বাউন্ডারি হজম করেননি। মঈন আলি ১টি মেডেন-সহ ৪ ওভারে ২০ রান দিয়ে নেন ১টি উইকেট। বরুণ চক্রবর্তী ৪ ওভারে ২২ রান দিয়ে পেলেন ২টি উইকেট। হর্ষিত রানা ৪ ওভারে দিলেন ১৬ রান, তাঁর ঝুলিতেও ২ উইকেট। বৈভব অরোরা ৪ ওভারে ৩১ রান দিয়ে নিলেন ১ উইকেট। বৈভব ১০টি, মঈন আলি ১১টি, হর্ষিত রানা ১৭টি, বরুণ চক্রবর্তী ১১টি ও সুনীল নারিন ১২টি ডট বল করেছেন। সিএসকের ব্যাটাররা মাত্র ১টিই ছয় মেরেছেন। বিজয় শঙ্কর একমাত্র ৬টি মারেন। সিএসকে ব্যাটাররা এদিন মোট ৮টি চার মেরেছেন, তার মধ্যে দুবের রয়েছে তিনটি।
Apr 11, 2025, 8:45 pm IST

ধুঁকছে চেন্নাই

১৫ ওভারের শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ৭ উইকেটে ৭৪। রাচিন রবীন্দ্র ৯ বলে ৪, ডেভন কনওয়ে ১১ বলে ১২, রাহুল ত্রিপাঠী ২২ বলে ১৬, বিজয় শঙ্কর ২১ বলে ২৯, রবিচন্দ্রন অশ্বিন ৭ বলে ১, রবীন্দ্র জাদেজা ২ বলে ০ ও ইমপ্যাক্ট সাব দীপক হুডা ৪ বলে ০ রানে আউট। হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী ও সুনীল নারিন ২টি করে উইকেট নিয়েছেন। একটি উইকেট মঈন আলির।
Apr 11, 2025, 8:20 pm IST

চাপে চেন্নাই

চেন্নাই সুপার কিংস ১০ ওভারে তুলল ৩ উইকেটে ৬১ রান। পাওয়ারপ্লেতে প্রথম ৬ ওভারে স্কোর ছিল ৩১ রান, ২ উইকেট খুইয়ে। ডেভন কনওয়ে ১১ বলে ১২ রান করে মঈন আলির বলে লেগ বিফোর হন। রিভিউ নিলেও আম্পায়ারস কল তাঁর বিপক্ষেই যায়। রাচিন রবীন্দ্র করেন ৯ বলে ৪। তিনি হর্ষিত রানার শিকার। ৩.১ ও ৪.১ ওভারে ১৬ রানেই দুই উইকেট হারায় সিএসকে। ৯.৪ ওভারে ৫৯ রানে পড়ে তৃতীয় উইকেট। বিজয় শঙ্কর ২১ বলে ২৯ করে বরুণ চক্রবর্তীর শিকার। রাহুল ত্রিপাঠী ১৮ বলে ১৫ ও শিবম দুবে ১ বলে ১ রানে অপরাজিত।
Apr 11, 2025, 7:09 pm IST

কেকেআরের একাদশ

কলকাতা নাইট রাইডার্স- কুইন্টন ডি কক (উইকেটকিপার), বেঙ্কটেশ আইয়ার, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), রিঙ্কু সিং, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রামনদীপ সিং, বৈভব অরোরা, মঈন আলি, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।
Apr 11, 2025, 7:07 pm IST

চেন্নাই সুপার কিংস (ব্যাটিং)

চেন্নাই সুপার কিংস- রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে, রাহুল ত্রিপাঠী, বিজয় শঙ্কর, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, নূর আহমেদ, অংশুল কম্বোজ, খলিল আহমেদ।
Apr 11, 2025, 7:06 pm IST

চেন্নাই সুপার কিংস দলেও পরিবর্তন

কনুইয়ে ফ্র্যাকচারের কারণে ছিটকে গিয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। ফলে সিএসকে দলে পরিবর্তন হলো। ঋতুরাজের জায়গায় খেলছেন রাহুল ত্রিপাঠী। মুকেশ চৌধুরীর জায়গায় খেলছেন অংশুল কম্বোজ।
Apr 11, 2025, 7:03 pm IST

কেকেআরে একটি পরিবর্তন

চিপকে স্পিন সহায়ক উইকেটের কথা ভেবে স্পেনসার জনসনকে বসিয়ে মঈন আলিকে খেলাচ্ছে কেকেআর। ধোনি জানালেন, তিনি টস জিতলে ব্যাট করতেন।
Apr 11, 2025, 7:01 pm IST

টস জিতল কেকেআর

চেন্নাইয়ের চিপকে টস জিতল কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ব্যাটিং করবে সিএসকে।
Apr 11, 2025, 6:57 pm IST

পিচ রিপোর্ট

আজ খেলা হবে সেই পিচে যাতে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছিল চেন্নাই সুপার কিংস। কালো মাটি দিয়ে তৈরি উইকেট। একদিকে বাউন্ডারি ৬৮ মিটারের, অপর পাশে ৬৫ মিটারের। সোজা বাউন্ডারি ৮০ মিটারের। ম্যাথু হেডেন জানালেন, উইকেট ভালো। বেশ শক্ত। হাল্কা ঘাস রয়েছে। রোল হয়েছে। তবে ২০০ রান উঠবে বলে মনে হচ্ছে না। ডিউ ফ্যাক্টর হতে পারে, বললেন দীপ দাশগুপ্ত।
Apr 11, 2025, 5:21 pm IST

চিপকের ট্র্যাক রেকর্ড

চিপকে ১১টি ম্য়াচে সিএসকের বিরুদ্ধে খেলেছে কেকেআর। সিএসকে জিতেছে ৮টিতে, কেকেআর তিনটিতে। চেন্নাই সুপার কিংস চিপকে ৭৪টি ম্যাচ খেলে জিতেছে ৫১ বার, হার ২২টি ম্য়াচে, টাই হয়েছে ১টি ম্যাচ।
Apr 11, 2025, 5:19 pm IST

ধোনির কাছে শিখেছেন বরুণ

কেকেআরের স্পিনার বরুণ চক্রবর্তী জানালেন, সিএসকের নেট বোলার হিসেবে শুরু করেছিলাম। ধোনির কাছে শিখেছি অনেক কিছু। নিজের দক্ষতার উপর আস্থা রেখে সব কিছু স্বাভাবিক রাখতে বলেন ধোনি। ম্যাজিক বল বা ম্যাজিক মোমেন্টের পিছনে না ছোটার শিক্ষা ধোনির কাছ থেকেই পেয়েছেন।
Apr 11, 2025, 5:16 pm IST

পারস্পরিক দ্বৈরথের ফলাফল

আইপিএলে পারস্পরিক ৩২টি দ্বৈরথে চেন্নাই সুপার কিংস জিতেছে ২০টিতে। ১১টি ম্যাচে জিতেছে কেকেআর। ১টি ম্যাচ পরিত্যক্ত। শেষ ৫টি দ্বৈরথে চেন্নাইয়ের জয় তিনটিতে, ২টিতে কেকেআর জিতেছে। গত বছর চেন্নাইয়ে সর্বশেষ সাক্ষাতে সিএসকে জিতেছিল ৭ উইকেটে, ১৪ বল বাকি থাকতেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+