IPL 2025: কাদের ধরে রাখছে সিএসকে? আগামী মরশুমেও খেলবেন মাহি? রইল চেন্নাই শিবিরের বড় আপডেট

আইপিএলে কোন দল কোন ক্রিকেটারদের ধরে রাখবে সেটা চলতি মাসের শেষেই বিসিসিআইকে জানিয়ে দিত হবে। হাতে মাত্র কয়েকদিন সময়, বিসিসিআইয়ের নয়া নিয়ম মেনেই আইপিএলের ১০ দল তৈরি করছে রণকৌশল। পাঁচবারের চ্যাম্পিয়ন সিএসকে কোন কোন ক্রিকেটারদের আসন্ন মরশুমের জন্য ধরে রাখতে পারে সেই তথ্য প্রকাশ্যে এল।

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, ইতিমধ্যেই ধরে রাখা ক্রিকেটারদের তালিকা প্রায় চূড়ান্ত করে ফেলেছে সিএসকে টিম ম্যানেজমেন্ট। একইসঙ্গে কোন ক্রিকেটারকে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে ধরে রাখা হবে সেটাও এক প্রকার সিদ্ধান্ত নিয়েই ফেলেছে চেন্নাই থিঙ্ক ট্যাঙ্ক।

IPL 2025

সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড়, তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা আছেন চেন্নাইয়ের ১ এবং ২ নম্বর তালিকায়। বাকি তিনের মধ্যে দুই জন হলে‌ন শিবম দুবে এবং পাথিরানা। পাঁচ নম্বর নাম অবশ্যই চেন্নাই ভক্তদের খুশি করবে কারণ থালা আরও একটা মরশুম হলুদ জার্সিতে খেলতে পারেন।

পাঁচ বছর আন্তর্জাতিক ক্রিকেট না খেলা ধোনি বর্তমানে অ্যানকাপড ক্রিকেটার হিসেবেই বিবেচিত হবেন। ফলে ৪ কোটি টাকা দিয়েই ধোনিকে ধরে রাখতে চলেছে সিএসকে। রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে রাচিন রবীন্দ্রকে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে সিএসকে। তবে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে সরকারিভাবে কিছু জানানো হয়নি।

এবার সমস্ত দলকে মোট ৬ জন খেলোয়াড় রাখার অনুমতি দেওয়া হয়েছে। একইসঙ্গে এই ৬ টি রিটেনশনে, সর্বোচ্চ ৫ জন ক্যাপড এবং সর্বোচ্চ ২ জন আনক্যাপড খেলোয়াড় থাকতে পারেন। ২০২২ সালে ধোনিকেই সবচেয়ে বেশি দর দিয়ে রাখতে চেয়েছিল সিএসকে। কিন্তু ধোনির পরামর্শেই তাঁকে ধরে রাখার ক্ষেত্রে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে উল্লেখ করা হয়েছিল।ধোনির সঙ্গে চুক্তি ছিল ১২ কোটি টাকার। ১৬ কোটি টাকায় রবীন্দ্র জাদেজাকে ধরে রাখে সিএসকে।

২০২০ সালের অগাস্টে মাহি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেন। তারও এক বছর আগে ২০১৯ সালের জুলাইয়ে দেশের হয়ে শেষবার মাঠে নেমেছিলেন, একদিনের বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে।

কয়েক মরশুম ধরেই মহেন্দ্র সিং ধোনির আইপিএল ভবিষ্যৎ নিয়ে অনেক আলোচনা চলছে। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়া ধোনি নিজেও আইপিএলে তাঁর ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি। তবে মাহি ম্যাজিক আরও একবার সম্ভবত দেখা যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+