IPL 2025: চিপকের মাঠে সিএসকের স্পিনারদের সামলানোই চ্যালেঞ্জ আরসিবির, জানুন দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ
শুক্রবার আইপিএলে সিএসকে বনাম আরসিবির দ্বৈরথ। ঘরের মাঠে জয় দিয়েই আইপিএল অভিযান শুরু করেছে পাঁচবারের চ্যাম্পিয়ন হল সিএসকে। অন্যদিকে কেকেআরকে প্রথম ম্যাচে হারিয়ে বিরাট আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামছে আরসিবি। এই দুই দলের খেলা মানেই ফোকাসে ধোনি এবং কোহলি।
ঘরের মাঠে চেন্নাই তাদের প্রথম একাদশে বদল নাও ঘটাতে পারে। মুম্বই ম্যাচের দলকেই ধরে রাখতে পারে সিএসকে। তবে চেন্নাই শিবিরের চিন্তা স্যাম কারানকে নিয়ে। তিনি প্রথম ম্যাচে ব্যাট বা বল কোনও বিভাগেই কার্যকরী ভূমিকা নিতে পারেননি। তবে সিএসকে সব সময়ই দলে অল রাউন্ডারদের প্রাধান্য দেয়। আরসিবির বিরুদ্ধে ম্যাচেও যেটা বজায় থাকবে।

এবার আসা যাক আরসিবি দলের কথায়। কারণ আরসিবি দলেও ব্যাপক বদল ঘটেছে। ফিল সল্ট, বিরাট কোহলি, রজত পাটীদার সমৃদ্ধ আরসিবি দলের ব্যাটিং অত্যন্ত শক্তিশালী। তবে তাদের বোলিং কিছুটা দুর্বল। প্রথম ম্যাচে ভুবনেশ্বর কুমার খেলতে পারেনি। এই ম্য়াচের আগে ফিট হলে ভুবনেশ্বর খেলতে পারেন। স্বপ্নিল সিং বা মোহিত রাঠীর মধ্যে একজনকে চিন্তাভাবনা করতে পারে আরসিবি থিঙ্ক ট্যাঙ্ক।
এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে দুই দক্ষিণী দল ৩৩ বার পরস্পরের মুখোমুখি হয়েছে। জয়ের নিরিখে পাল্লা অনেকটাই ভারী চেন্নাই দলের। ৩৩ ম্যাচের মধ্যে ২১টি ম্যাচই জিতেছেন সিএসকে। অন্যদিকে মাত্র ১১টি ম্যাচে জয় পেয়েছে বিরাট কোহলিরা। একটি ম্যাচে ফলাফল হয়নি। অর্থ্যাত ঘরের মাঠে পরিসংখ্যানে এগিয়ে থেকেই খেলতে নামবে চেন্নাই সুপার কিংস।
চেন্নাইয়ে কাল আকাশ থাকবে পরিষ্কার থাকবে। শিশিরের কথা মাথায় রেখে রান তাড়া করতে পারে টস জেতা দল। দিনে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকলেও রাতে তা ৩০ ডিগ্রির কাছে নেমে আসতে পারে। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৭৯ শতাংশ। চিপকের উইকেটে গত বছর কার্যকরী হয়েছেন পেসাররা, বিশেষ করে ডেথ ওভারে। এবার কিন্তু শুরুতেই দেখা গিয়েছে স্পিনাররা কার্যকরী ভূমিকা নিয়েছেন। আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং নুর আহমেদদের বিরুদ্ধে খেলতে হবে আরসিবি ব্য়াটারদের।
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ- রাচিন রবীন্দ্র, ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), , রাহুল ত্রিপাঠী, দীপক হুডা, শিবম দুবে, স্যাম কারান, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, নূর আহমেদ, নাথান এলিস, খলিল আহমেদ.
আরসিবির সম্ভাব্য একাদশ- ফিল সল্ট, বিরাট কোহলি, রজত পাটীদার, দেবদত্ত পাড়িক্কল অথবা মোহিত রাঠী, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা, টিম ডেভিড, ক্রুণাল পাণ্ডিয়া,রাসিক সালাম অথবা ভুবনেশ্বর কুমার বা রাসিক সালাম, জশ হ্যাজেলউড, যশ দয়াল, সূয়শ শর্মা।












Click it and Unblock the Notifications