IPL 2025: ইডেনের পিচ নিয়ে মুখ খুললেন কেকেআরের হেড কোচ, হোম অ্যাডভান্টেজের পক্ষে সওয়াল চন্দ্রকান্তের

IPL 2025: কাল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। যদিও এদিন সাংবাদিক বৈঠকে প্রথম প্রশ্নই ধেয়ে এলো ইডেনের পিচ নিয়ে।

কেকেআরের হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত উত্তর দেওয়ার পরেও ইডেনের পিচ নিয়ে প্রশ্ন এলে থামিয়ে দেন মিডিয়া ম্যানেজার। চন্দ্রকান্তও বিষয়টি নিয়ে আর বেশি কিছু বলতে চাননি।

IPL 2025

আইপিএলের সময় বিভিন্ন স্টেডিয়াম চলে যায় ফ্র্যাঞ্চাইজিদের নিয়ন্ত্রণে। সেক্ষেত্রে পিচের নিয়ন্ত্রণও কি ফ্র্যাঞ্চাইজির হাতে থাকে? এমন প্রশ্ন করা হয় চন্দ্রকান্ত পণ্ডিতকে। যদিও বিসিসিআইয়ের গাইডলাইন সাফ বলছে, কোন পিচে খেলা হবে তা নিয়ে বলার অধিকারই নেই কোনও দলের।

প্র্যাকটিস পিচ-সহ যাবতীয় বিষয়ে শেষ কথা বলবেন সংশ্লিষ্ট রাজ্য ক্রিকেট সংস্থার প্রধান কিউরেটর। কিছু বিষয় নিয়ে বলতে হলে তা সবার আগে জানাতে হবে বোর্ডের প্রধান কিউরেটরকে। তিনিই প্রয়োজনে ব্যবস্থা নেবেন। প্লে-অফের ক্ষেত্রে শেষ কথা বলবেন বিসিসিআইয়ের প্রধান কিউরেটর।

এমনকী আইপিএলের যে গাইডলাইন আছে তাতেও উল্লেখ, কোনওভাবেই ঘূর্ণি উইকেট বানানো যাবে না। কেকেআরের মূল অস্ত্র স্পিনাররা। ফলে কেকেআর চাইছে ইডেনে টার্নিং ট্র্যাক। কিন্তু ইডেনের উইকেটকে রাতারাতি টার্নিং ট্র্যাক বানানো সম্ভব নয়। ইডেনের প্রধান কিউরেটর সুজন মুখোপাধ্যায় বিসিসিআইয়ের গাইডলাইন মানলেও নানা মহল থেকে চাপ তৈরির চেষ্টা হচ্ছে।

চন্দ্রকান্ত পণ্ডিত এদিন বলেন, ইডেনে আমাদের যে উইকেট দেওয়া হয় তাতেই আমরা খেলি। আমি বলতে পারব না অন্য কোনও দল অন্য কোনও স্টেডিয়ামে পিচের বিষয়টি নিয়ন্ত্রণ করে কিনা। তবে হোম অ্যাডভান্টেজ পেলে কে না খুশি হবে?

Take a Poll

চন্দ্রকান্ত পণ্ডিতের কথাতেও স্পষ্ট, ইডেনে কেকেআর মনের মতো উইকেট পাচ্ছে না। যদিও কেকেআরের হেড কোচ এদিন বলেন, আমরা আপাতত ইডেনের পিচে কী করণীয় বা সেই সংক্রান্ত বিষয় নিয়ে ভাবছি না। আমাদের ফোকাস মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ। দ্রুত এখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটাই গুরুত্বপূর্ণ।

জসপ্রীত বুমরাহর না থাকা মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ধাক্কা হলেও সেই দলে অন্য যে বোলাররা রয়েছেন তাঁরাও কম যান না। এমনটাই অভিমত পণ্ডিতের। অজিঙ্ক রাহানে বা তাঁর মুম্বইয়ের কন্ডিশনের সম্পর্কে ভালো ধারণা থাকলেও তা কেকেআরের বাড়তি অ্যাডভান্টেজ নয় বলেই মনে করেন কেকেআরের হেড কোচ। কারণ, মুম্বই ইন্ডিয়ান্স দলেও মুম্বইয়ের অনেক ক্রিকেটার রয়েছেন।

মুম্বই ইন্ডিয়ান্স এখনও একটি ম্যাচেও জয় পায়নি। তবে তাদের হাল্কাভাবে নিচ্ছেন না পণ্ডিত। জয়ের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যপূরণের পাশাপাশি যেহেতু মুম্বই দুটি ম্যাচে হেরেছে, ফলে তাদের উপর চাপ বজায় রাখতে চাইছে কেকেআর।

গতকালের পর আজও সুনীল নারিন অনুশীলন করেছেন। কেকেআরের হেড কোচ জানান, সুনীল দ্রুতই সেরে উঠেছেন। তিনি ১০০ শতাংশ ফিট। এদিনের সাংবাদিক বৈঠকে কেকেআরের একাদশ নিয়ে কোনও ইঙ্গিত দেননি পণ্ডিত।

ওয়াংখেড়েতে লাল মাটির পিচে খেলা হবে। পণ্ডিতের কথায়, বাউন্স থাকবে। বল ব্যাটে আসবে। তবে রঞ্জি আর টি২০ আলাদা। রঞ্জিতে পিচ যেমন আচরণ করে, সেটা এখানে হবে না। ফলে সেই চ্যালেঞ্জ উপভোগ্য হবে। তাছা়ড়া গরম যত বাড়বে বিভিন্ন জায়গায় উইকেটের চরিত্র বদলাবে। সে কথা মাথায় রেখেই রণকৌশল সাজাতে চান পণ্ডিত।

ফিল সল্টের বিকল্প হিসেবে কুইন্টন ডি কক যেভাবে খেলছেন তাতে আশ্বস্ত কেকেআরের হেড কোচ। তিনি বলেন, সব দলই ইচ্ছা থাকলেও অনেককে ধরে রাখতে পারেনি। তবে ডি কক টুর্নামেন্টের শুরুটা করেছেন ভালোভাবেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+