IPL 2025: প্রত্যাশার চাপ সামলাতে হবে, কলকাতায় চতুর্থবার ট্রফি এনে দিতে পারবেন অধিনায়ক রাহানে?
চ্যাম্পিয়ন অধিনায়ক শ্রেয়স আইয়ারকে দলেই রাখেনি কলকাতা নাইট রাইডার্স। এবার নেতৃত্বের ভার তুলে দেওয়া হয়েছে অভিজ্ঞা অজিঙ্ক রাহানের হাতে। তাঁর ডেপুটি করা হয়েছে বেঙ্কটেশ আইয়ারকে। আসন্ন মরশুমে রাহানের নেতৃত্বে খেলবে কলকাতা নাইট রাইডার্স। এর আগে কেকেআরে খেলেছেন কিন্তু অধিনায়কত্ব করতে হয়নি রাহানকে। এবার তার কাঁধে অধিনায়কত্বের গুর দায়িত্ব।
কলকাতায় এসেই কিন্তু নাইটদের অধিনায়কত্ব করার চাপটা টের পেলেন রাহানে। তাকে স্বাগত জানাতে বিমানবন্দর দেখা গেল নাইট সমর্থকদের। সেইসঙ্গে প্রত্যাশা চাপটাও বুঝতে পারলেন মুম্বইকর। বুধবার বিকেল থেকে অনুশীলন শুরু হল কেকেআরের দলের। এবারও উইকেট পুজোর মধ্যে দিয়ে আইপিএলের চূড়ান্ত পর্বের প্রস্তুতি শুরু করল কলকাতা নাইট রাইডার্স। ইডেনে অধিনায়ক রাহানে উইকেট পুজো করেন সঙ্গে ছিলেন দলের কোচ চন্দ্রকান্ত পন্ডিত সহ অন্য ক্রিকেটেরাও।

২০১৭ সালে আইপিএলে প্রথমবার নেতৃত্বদানের সুযোগ পান রাহানে। তবে ২০১৮ সালে তিনি রাজস্থান রয়্যালস দলের স্থায়ীভাবে নেতৃত্ব দেন। ২০১৮ সাল এবং ২০১৯ সালের রাজস্থান দলকে ২৪টি ম্যাচে নেতৃত্ব দেন। আইপিএলে মোট ২৫টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন রাহানে। এর মধ্যে মাত্র ৯ ম্যাচে দলকে জেতাতে পেরেছেন। হেরেছেন ১৬ ম্যাচে।
পরিসংখ্যানে বলে দিচ্ছে এর আগে নেতৃত্বের ভার নিয়ে খুব একটা সফল হননি রাহানে। এবার তাঁর সামনে কঠিন পরীক্ষা। প্রথমত নাইট দলে রয়েছেন একাধিক তারকা। ফলে সাজঘরে সব ক্রিকেটারকে সামলাতে হবে তাঁকে। পাশাপাশি মাঠেও পারফরম্যান্স করতে হবে। গতবারের চ্যাম্পিয়ন নাইটদের এবার প্রত্যাশা পারদ তুঙ্গে। শ্রেয়স আইয়ারের সঙ্গে সবসময় তাঁর তুলনা চলে আসবে। ফলে নেতৃত্ব এবং প্রত্যাাশার চাপ সামলাতে হবে।
পাশাপাশি ব্যাট হাতেও রান করতে হবে কারণ তিনি ছাড়া নাইটদের টপ অর্ডারে অভিজ্ঞ ভারতীয় ব্যাটসম্যান নেই। এর আগে মুম্বই দলকে নেতৃত্ব দিয়েছেন রঞ্জি ট্রফি ইরানি কাপ একাধিক টুর্নামেন্টে সাফল্য এনে দিয়েছেন অধিনায়ক রাহানে। ভারতীয় দলেও নেতৃত্ব দিয়েছেন। এবার আইপিএলের কলকাতা নাইট রাইডার্সের মতো হেভি ওয়েট দলের নেতৃত্বের দায়িত্ব সামলাতে হবে।
রাহানে ভালোই জানেন পান থেকে চুন খসলেই শুরু হবে সমালোচনা। চাপ সামলে রাহানে নাইটের দলকে চতুর্থবার আইপিএলে চ্যাম্পিয়ন পড়াতে পারেন কিনা তার উত্তর দেবে সময়ই। তবে অধিনায়ক রাহানের উপর গভীর আস্থা আছে নাইট টিম ম্যানেজমেন্টের। রাহানে-বেঙ্কটেশ জুটি ফের একবার সাফল্য এনে দেবেন আশাবাদী কেকেআর শিবির।












Click it and Unblock the Notifications