IPL 2025: পিচ নিয়ে বিতর্কিত মন্তব্য, দুই ধারাভাষ্যকারের বিরুদ্ধে বিসিসিআইকে চিঠি সিএবির
আইপিএলের মধ্যেই পিচ নিয়ে প্রবল বিতর্ক সৃষ্টি হয়েছে ইডেনে। প্রথম ম্যাচে আরসিবির বিরুদ্ধে হারের পরই ইডেনের পিচ পছন্দ না হওয়ার কথা জানিয়ে ছিলেন কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে। লখনউয়ের বিরুদ্ধে হারের পরই পিচ এবং পিচ কিউরেটরকে নিয়ে বিস্ফোরণ ঘটান কেকেআর অধিনায়ক। পিচ বিতর্কে এবার নয়া মাত্রা যোগ হল।
ইডেনের পিচ নিয়ে সমালোচনামূলত মন্তব্য করেছিলেন হর্ষ ভোগলে এবং সাইমন ডুল, যা ভালোভাবে মেনে নেয়নি সিএবি। একটি সংবাদ মাধ্যমের দাবি অনুসারে, এই দুই ধারাভাষ্যকারের বিরুদ্ধে বিসিসিআইকে চিঠি দিয়েছে সিএবি। এই দুই ধারাভাষ্যকার যেভাবে ইডেনের পিচ নিয়ে মন্তব্য করেছেন তাতে ইডেন কিউরেটর সুজন মুখোপাধ্যায়কে অপমান করেছেন , সিএবি বোর্ডের কাছে চিঠি লিখে আবেদন করেছেন , চলতি আইপিএলে ইডেনের কোনও ম্যাচ না দেওয়া হয়!

সিএবিতে খোঁজ খবর নিয়ে জানা গেল, অনেকদন আগেই এই দুই ধারাভাষ্যকারের বিরুদ্ধে চিঠি দিয়েছিল সিএবি। তবে বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে এসেছে। একটি ক্রিকেট ওয়েবাসাইটে সাইমন ডুল বলেছিলেন, স্টেডিয়াম ব্যবহার করার জন্য অর্থ প্রদানের পরও যদি পছন্দ মতো পিচ না পাওয়া যায় তাহলে স্টেডিয়াম পাল্টে ফেলুক ফ্র্যাঞ্চাইজি। পিচ কিউরেটরের কাজ খেলা নিয়ে মন্তব্য করা নয়, এর জন্য তিনি অর্থ পান না।
আগুনে বিতর্কে ঘি ঢালেন আরও এক ধারাভাষ্যকার হর্ষ ভোগলে।।
তিনি বলেন, যখন একটা দল যখন ঘরের মাঠে খেলে তখন ঘরের মাঠে খেলার সুযোগ-সুবিধে তাদের পাওয়া উচিত। ওরা স্পিন সহায়ক পিচ চাইছেন সেটা তো পাওয়া উচিত। ইডেন কিউরেটর কী বলেছেন, সেটা আমি জানি।। আমি কেকেআর শিবিরে থাকলে, ওঁর মন্তব্য শুনে অত্যন্ত হতাশ হতাম। এই প্রেক্ষাপটে এই দুই ধারা ভাষ্যকারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে সিএবি। যদিও এই বিষয়ে সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বা সচিব নরেশ ওঝার প্রতিক্রিয়া মেলেনি।
লখনউ ম্যাচে হারের পর পিচ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন রাহানে। তিনি বলেন,পিচ নিয়ে কিছু বলেলই সেটা নিয়ে বিরাট বিতর্ক হবে। এখানকার পিচ কি্উরেটর অনেক জনপ্রিয় হয়ে গিয়েছেন। আমার মনে হয় সেটা ওনার পছন্দও হয়েছে। । ঘরের মাঠের সুবিধা নিয়ে মিডিয়া কোনও কিছু প্রচার করতেই পারে। আমার যদি কিছু বলার প্রয়োজন হয় সেটা এখানে নয় সেটা আইপিএল কর্তৃপক্ষকেই বলব।
আইপিএলে ইতিমধ্যেই সাতটি ম্যাচ খেলে ফেলেছে কেকেআর। এর মধ্যে তিনটি ম্যাচে জয় পেল বাকি চারটি ম্যাচে হারতে হয়েছে নাইট ব্রিগেডকে। নাইটের খেলায় ধারাবাহিকতার অভাবটা এবার স্পষ্ট। ৭ ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ৬ নম্বরে আছে কেকেআর। এখনও সাত ম্যাচ বাকি।












Click it and Unblock the Notifications