IPL 2025: ইডেন বেল বাজানো স্থগিত, পহেলগাঁওয়ের ঘটনায় শোক প্রকাশ করে নীরবতা পালন সিএবির, ঝড় তুলল পাঞ্জাব কিংস
IPL 2025: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার পর আজই প্রথম ম্যাচ হচ্ছে ইডেন গার্ডেন্সে। কলকাতা নাইট রাইডার্স খেলছে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে।
জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হলো সিএবির উদ্যোগে। আজকের ম্যাচ শুরুর আগে ইডেনে।

নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ১ মিনিট নীরবতা পালন করা হলো। ওই ঘটনার পর হায়দরাবাদে ডিজে, চিয়ারলিডার রাখা হয়নি। তবে আর কোনও ম্যাচে সেই নিষেধাজ্ঞা নেই। ফলে ইডেনে বাজছে ডিজে, রয়েছে চিয়ারলিডারদের উপস্থিতিও।
কয়েক বছর ধরেই ইডেন বেল বাজিয়ে ম্যাচ শুরুর বার্তা দেওয়া হয়। পহেলগাঁওয়ের ঘটনার জন্য আজকের ম্যাচে বাজানো হয়নি ইডেন বেল। সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়-সহ সিএবি কর্তাদের সঙ্গে ইডেন বেলের সামনে দাঁড়িয়ে নীরবতা পালন করতে দেখা যায় অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ব্র্যাড হ্যাডিনকে।
আজ টস জিতে ব্যাটিং নিয়েছে পাঞ্জাব কিংস। পিচে কিছু ফাটল দেখে পাঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়স আইয়ারের উপলব্ধি, পরের দিকে বল ঘুরতে পারে। কেকেআর আজ দলে দুটি পরিবর্তন এনেছে। মঈন আলির পরিবর্তে রভম্যান পাওয়েল ও রামনদীপ সিংয়ের জায়গায় চেতন সাকারিয়াকে খেলানো হচ্ছে।
পাঞ্জাব কিংস দলে এসেছেন গ্লেন ম্যাক্সওয়েল। একাদশে রয়েছেন আজমাতুল্লাহ ওমরজাইও। কেকেআরের বোলাররা এখনও অবধি পাঞ্জাব কিংসের ব্যাটারদের উপর প্রভাব বিস্তারে ব্যর্থ। পাওয়ারপ্লের ৬ ওভারে বিনা উইকেটে ৫৬ রান তুলে ফেলে পাঞ্জাব কিংস।
#PBKS are bossing the powerplay! 😤#PrabhsimranSingh and #PriyanshArya give their side a solid start against #KKR. 💪
— Star Sports (@StarSportsIndia) April 26, 2025
Watch the LIVE action ➡ https://t.co/zuUy9g2nSb #IPLonJioStar 👉 #KKRvPBKS | LIVE NOW on Star Sports1, Star Sports1 Hindi & JioHotstar! pic.twitter.com/NtaIOAOJDI
শেষ পাওয়া খবরে পাঞ্জাব কিংস ১০ ওভারে বিনা উইকেটে ৯০ রান তুলেছে। প্রিয়াংশ আর্য ২৮ বলে ৫৪ ও প্রভসিমরণ সিং ৩২ বলে ৩৪ রানে অপরাজিত। বৈভব অরোরা ২ ওভারে ২২, চেতন সাকারিয়া ২ ওভারে ২১, হর্ষিত রানা ২ ওভারে ২৭, বরুণ চক্রবর্তী ২ ওভারে ১৩ ও সুনীল নারিন ২ ওভারে ৭ রান দিয়ে কোনও উইকেট পাননি।












Click it and Unblock the Notifications