IPL 2025: রাজনীতির ছোঁয়াতেই বদলাচ্ছে পরিস্থিতি! ইডেন থেকে কলকাতা-লখনউ ম্যাচ নাও সরানো হতে পারে

IPL 2025: কয়েক ঘণ্টার মধ্যেই বদলে গেল পরিস্থিতি। ফলে ৬ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ নাও সরানো হতে পারে।

সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় নিজে উদ্যোগ নিয়ে কলকাতা পুলিশের সঙ্গে কথা বলছেন। যোগাযোগ রাখছেন বিসিসিআইয়ের সঙ্গেও। তিনি আশাবাদী ম্যাচটি কলকাতাতেই আয়োজনের বিষয়ে।

IPL 2025

কলকাতা পুলিশের তরফে সিএবিকে জানানো হয়েছিল, রামনবমীর দিন কেকেআর বনাম এলএসজি ম্যাচ আয়োজনে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। প্রথমে বিষয়টি জানতে পেরে সিএবি কেকেআর, বিসিসিআইকে প্রয়োজনীয় বন্দোবস্ত করার অনুরোধ জানায়।

বিসিসিআই সাফ জানিয়ে দেয়, কোনওভাবেই ম্যাচের দিনক্ষণ বদল সম্ভব নয়। ফের সিএবিকে কলকাতা পুলিশ জানিয়ে দেয়, ম্যাচের জন্য পর্যাপ্ত নিরাপত্তা প্রদান সম্ভব হবে না রামনবমীর দিনে। এরপরই বোর্ডের তরফে সরকারিভাবে কিছু জানানো না হলেও সিএবি সূত্রে জানা যায়, ম্যাচ কলকাতা থেকে সরে যাচ্ছে।

এরপরই রাজ্যের শাসক দলকে নিশানা করে বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার, শমীক ভট্টাচার্য, অমিত মালব্যরা সরব হন। যুক্তি আসে, রামনবমী তো সারা ভারতেই পালিত হয়। অসম পুলিশ যদি রামনবমীর দিন ম্যাচ আয়োজন করতে পারে কলকাতা পুলিশের সমস্যা কোথায়?

স্বাভাবিকভাবেই অস্বস্তি বাড়েছে কলকাতা তথা রাজ্য পুলিশের। রাজ্যের পুলিশমন্ত্রী আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ আইপিএলের উদ্বোধনের আগে গতকাল ইডেন পরিদর্শনে যান নগরপাল মনোজ ভার্মা। কলকাতা পুলিশের টুইটের কথা জানিয়ে তিনি বলেন, দর্শকদের নিরাপত্তাকেই অগ্রাধিকার দিয়ে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

সূত্রের খবর, স্নেহাশিস গঙ্গোপাধ্যায় পুলিশকে জানিয়েছেন, প্রয়োজনে বেসরকারি নিরাপত্তারক্ষী রাখতেও তাঁরা প্রস্তুত। পুলিশ এ ব্যাপারে এখনই নিশ্চয়তা দেয়নি। তবে স্নেহাশিস গতকালই বলেন, ম্যাচ সরানোর কথা বিসিসিআই জানায়নি। ফলে যা রটেছে তা গুজব। আমরা আত্মবিশ্বাসী ম্যাচ করাতে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ম্যাচ শেষ অবধি সরবে না। ম্যাচটি রয়েছে বিকেল সাড়ে তিনটে থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও চাইবেন না ম্যাচ সরলে বাড়তি অক্সিজেন পেয়ে যাক বিজেপি। লোপ্পা বলে যাতে বিরোধীরা ছক্কা হাঁকিয়ে রাজ্যের শাসক দলকে বিড়ম্বনায় ফেলতে না পারে, সে কারণে শেষ অবধি ম্যাচ ঘোরাবেন মমতাই। যদিও বিষয়টিতে রাজনীতির ছোঁয়া না লাগলে কী হতো তা বলা মুশকিল।

অসম বিজেপি-শাসিত রাজ্য। বর্তমানে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়াও অসমের। এই পরিস্থিতিতে কলকাতা থেকে ম্যাচ গুয়াহাটিতে সরলে তা রাজ্যের পক্ষে যে অস্বস্তির সেটা বলার অপেক্ষা রাখে না। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। আরজি কর আন্দোলনের সময় কলকাতা থেকে সরেছিল ডার্বি। বিজেপি হিন্দুত্বকে হাতিয়ার করছে ভোটের লক্ষ্যে। এই পরিস্থিতিতে রামনবমীর জন্য ম্য়াচ সরলে তা বড় অস্বস্তি হতে পারে মমতার দল ও সরকারের জন্য। ফলে রাজনীতির ছোঁয়া লাগার ইতিবাচক ফল স্বস্তি দিতে পারে বাংলার ক্রিকেটপ্রেমীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+