IPL 2025: ধোনির সঙ্গে টক্করে কি এগিয়ে বুমরাহ? আইপিএলের এল ক্লাসিকোয় চোট চিন্তা মুম্বই ইন্ডিয়ান্সের

IPL 2025: আইপিএলে কাল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচটিকে বলা হয় আইপিএলের এল ক্লাসিকো।

চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স- দুই দলই ৫ বার করে আইপিএল খেতাব জিতেছে। রোহিত শর্মাকে মুম্বই ইন্ডিয়ান্স ইমপ্যাক্ট সাব হিসেবে ব্যবহার করলেও মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হয়েছেন।

IPL 2025

এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংস নিজেদের প্রথম ম্যাচ জিতেছিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধ। সেই ম্যাচে অধিনায়কত্ব ঋতুরাজ গায়কোয়াড় ছিটকে গিয়েছেন আইপিএল থেকে চোটের কারণে। ফলে নেতৃত্বের ব্যাটন ধোনির হাতে। সেই ম্যাচে খেলতে পারেননি হার্দিক পাণ্ডিয়াও।

গত বছর স্লো ওভার রেটের ফাঁদে জড়ানোয় এবারের আইপিএলের প্রথম ম্যাচে খেলতে পারেননি হার্দিক। সেই ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন সূর্যকুমার যাদব। ওই জয়ের পর টানা ৫টি ম্যাচে হেরেছিল চেন্নাই সুপার কিংস। জয় পেয়েছে আগের ম্যাচে। ফলে ধোনিরা চাইবেন জয়ের ধারাবাহিকতা বজায় রেখে ধাপে ধাপে প্লে-অফের দিকে যেতে।

এবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স প্রথম দিকে পায়নি জসপ্রীত বুমরাহকেও। ফলে চলতি আইপিএলে এই প্রথম বুমরাহর বিরুদ্ধে খেলতে দেখা যেতে পারে মহেন্দ্র সিং ধোনিকে। তাঁদের দুজনের ডুয়েল এই দ্বৈরথের বড় আকর্ষণ হতে পারে।

আজ ওয়াংখেড়েতে ধোনির সঙ্গে গিয়ে বুমরাহর গিয়ে দেখা করা, আলিঙ্গন করা, কিছুক্ষণ ধরে কথা বলার নানা ছবি, ভিডিও ভাইরাল হয়েছে। আইপিএল দলগুলির সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্টও করা হয়েছে।

বুমরাহ আইপিএলে ধোনিকে তিনবার আউট করেছেন। আইপিএলে ধোনি সবমিলিয়ে বুমরাহর ৬১টি বল খেলেছেন, রান করেছেন ৬০। তিনটি চার ও দুটি ছয়ের বেশি মারতে পারেননি। আউট হয়েছেন তিনবার। ধোনিকে ২৬টি ডট বল করেছেন বুমরাহ। ১ রান হয়েছে ২৪ বার, ২ রান ৬ বার। ধোনির বুমরাহর বিরুদ্ধে ব্যাটিং স্ট্রাইক রেট ৯৮.৩৬। বুমরাহর বোলিং গড় ও স্ট্রাইক রেট যথাক্রমে ২০ ও ৫.৯০।

এদিকে, কালকের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নামা অনিশ্চিত কর্ণ শর্মার। গত ১৩ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নেমে তিন উইকেট নিয়েছিলেন। কিন্তু তারপর সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে নেমে ফিল্ডিং করতে গিয়ে হাতে চোট পান।

Take a Poll

তৃতীয় ওভারে বল ধরতে গিয়ে হাতে এতটাই জোরে বল লাগে যে রক্তপাত হচ্ছিল। সেই ম্য়াচে বোলিং করতে নামেননি কর্ণ। মিচেল স্যান্টনার জানিয়েছেন, হাতে কয়েকটি সেলাই পড়েছে কর্ণর। দলের সঙ্গে থাকলেও বোলিং করতে পারবেন কিনা, কিংবা খেলতে পারবেন কিনা সেটা বলা যাচ্ছে না।

এদিকে, চেন্নাই সুপার কিংস দলের সঙ্গে যোগ দিয়েছেন ডেওয়াল্ড ব্রেভিস। তিনি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ২০২২ ও ২০২৪ সাল মিলিয়ে মোট ১০টি ম্যাচ খেলেছেন। দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটারের মধ্যে অনেকে এবি ডি ভিলিয়ার্সের ছায়া খুঁজে পান। ফলে মুম্বইয়ের প্রাক্তনীই ওয়াংখেড়েতে চেনা পরিবেশে চেন্নাই সুপার কিংসের তুরুপের তাস হয়ে বাজিমাত করতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+