IPL 2025: বিধ্বংসী বোল্ট-চাহার, উপর্যুপরি অর্ধশতরান রোহিতের, সানরাইজার্সকে ফের হারিয়ে তিনে উঠল মুম্বই

IPL 2025: মুম্বইয়ের পর হায়দরাবাদ। চলতি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দ্বিতীয় জয় ছিনিয়ে নিল মুম্বই ইন্ডিয়ান্স।

এদিনের জয় এলো ২৬ বল বাকি থাকতে ৭ উইকেটে। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে উঠে এলো মুম্বই ইন্ডিয়ান্স। ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে নয়েই রইল সানরাইজার্স।

IPL 2025 -

টস জিতে ফিল্ডিং নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। ৮.৩ ওভারে ৩৫ রানে পাঁচ উইকেট হারায় সানরাইজার্স হায়দরাবাদ। ট্রাভিস হেড ৪ বলে ০, অভিষেক শর্মা ৮ বলে ৮, ঈশান কিষাণ ৪ বলে ১, নীতীশ কুমার রেড্ডি ৬ বলে ২ ও অনিকেত ভার্মা ১৪ বলে ১২ রান করেন।

এরপর ষষ্ঠ উইকেট জুটিতে ৯৯ রান যোগ করেন হেইনরিখ ক্লাসেন ও ইমপ্যাক্ট সাব অভিনব মনোহর। ক্লাসেন ৪৪ বলে ৭১ রান করেন। ৯টি চার ও ২টি ছয় মেরেছেন। মনোহর ৩৭ বলে ৪৩ রান করে হিট উইকেট হন। তাঁর ইনিংসে রয়েছে ২টি চার ও তিনটি ছয়। প্যাট কামিন্স ২ বলে ১ রান করে শেষ বলে বোল্ড হন। হর্ষল প্যাটেল ১ বলে ১ রানে অপরাজিত থাকেন।

ট্রেন্ট বোল্ট ৪ ওভারে ২৬ রান দিয়ে চার উইকেট নিলেন। দীপক চাহার ৪ ওভারে ১২ রান দিয়ে ২টি উইকেট পেলেন। চাহার ১৭টি ও বোল্ট ১২টি ডট বল করেন। জসপ্রীত বুমরাহ ৪ ওভারে ৩৯ ও হার্দিক পাণ্ডিয়া ৩ ওভারে ৩১ রান খরচ করে নেন একটি করে উইকেট। মিচেল স্যান্টনার ৪ ওভারে ১৯ ও ভিগনেশ পুথুর ১ ওভারে ১৫ রান দেন, উইকেট পাননি।

জবাবে খেলতে নেমে দ্বিতীয় ওভারের চতুর্থ বলে ১৩ রানে ওপেনিং জুটি ভাঙে মুম্বই ইন্ডিয়ান্সের। রায়ান রিকেলটন ৮ বলে ১১ রান করে জয়দেব উনাদকাটের বলে তাঁর হাতেই ক্যাচ দেন। ৯.২ ওভারে ৭৭ রানে পড়ে দ্বিতীয় উইকেট। উইল জ্যাকস ১৯ বলে ২২ রানে জিশান আনসারির শিকার।

রোহিত শর্মা টানা দ্বিতীয় ম্যাচে অর্ধশতরান হাঁকালেন। আগের ম্যাচে রোহিত চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৭৬ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন। আজ তিনি হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ৩৫ বলে।

রোহিত এদিন করলেন ৪৬ বলে ৭০। আটটি চার ও তিনটি ছয় মেরেছেন তিনি। ১৪.৪ ওভারে দলের ১৩০ রানের মাথায় রোহিত আউট হন। তাঁর উইকেটটি পান ঈশান মালিঙ্গা। ১৫.৪ ওভারে তিন উইকেট খুইয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মুম্বই ইন্ডিয়ান্স।

সূর্যকুমার যাদব ১৯ বলে ৪০ রানে অপরাজিত থাকেন। পাঁচটি চার ও ২টি ছয় মেরেছেন তিনি। তিলক বর্মা ২ বলে ২ রানে অপরাজিত থাকেন। আজকের বড় জয়ের ফলে মুম্বই ইন্ডিয়ান্সের নেট রান রেট হলো ০.৬৭৩। ফলে পিছিয়ে পড়ল আরসিবি ও পাঞ্জাব কিংস। তারা একটি করে ম্যাচ কম খেলেছে। জয়দেব উনাদকাট ৩ ওভারে ২৫, ঈশান মালিঙ্গা ৩ ওভারে ৩৩ ও জিশান আনসারি ৩.৪ ওভারে ৩৬ রান দিয়ে ১টি করে উইকেট নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+