IPL 2025: রামনবমীর দিনে ইডেন থেকে সরছে ম্যাচ, নিরাপত্তা ইস্যুতে রাজ্যকে আক্রমণ বিজেপির

রামনবমীর দিনে কলকাতা থেকে সরে যাচ্ছে আইপিএলে কেকেআর বনাম লখনউ ম্যাচ। আগামী ৬ এপ্রিল ইডেনে কেকেআর বনাম লখনউ দলের ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু সেই দিন রামনমবী থাকায় কলকাতা পুলিশের পক্ষ থেকে ম্যাচে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। ফলে কলকাতা থেকে গুয়াহাটিতে খেলাটি স্থানান্তরিত হচ্ছে।

এই ইস্যুতে এবার রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হল বিরোধী বিজেপি শিবির। ইডেনে রামনমবীর দিনে ম্যাচ না হওয়ায় তারা নিশানা করেছে তৃণমূল সরকারকে। এই বিষয়টিকে ঘিরে লেগেছে রাজনীতির রংও। আগেই রামনবমীর দিনে কলকাতায় কেকেআরের ম্যাচের বিরোধিতা করেছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তিনি সিএবিকে ম্যাচের দিন পরিবর্তনের আবেদন জানিয়েছেন। এবার অমিত মালব্য, সুকান্ত মজুমদার এবং শমীক ভট্টাচার্য একযোগে সরকারকে আক্রমণ করলেন।

bjp

বিজেপির সর্ব ভারতীয় নেতা অমিত মালব্য সমাজ মাধ্যমে লিখেছেন, ৬ এপ্রিল রামনবমী উদযাপনের দিন কলকাতা পুলিশ কলকাতাকে সুরক্ষিত রাখার নি্শ্চয়তা দিতে পারছে না। ফলে ইডেন গার্ডেন্সে কেকেআর বনাম এলএসজি আইপিএল ম্যাচটি গুয়াহাটিতে স্থানান্তরিত করা হচ্ছে। এটি পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতির একটি করুন চিত্র। ভুলে গেলে চলবে না, বিজেপি শাসিত রাজ্য অসমেও রামনবমী আনন্দের সঙ্গে পালন করা হবে। আসলে এখানে উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম জনসংখ্যা রয়েছে, তবুও তারা এই সুযোগটি লুফে নিয়েছে।

একইসঙ্গে তিনি লিখেছেমন যদি স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিপূর্ণ রামনবমী উদযাপন এবং একই দিনে ক্রিকেট ম্যাচ দুটোই নিশ্চিত করতে না পারেন, তাহলে তাঁর উচিত ছিল কেন্দ্রীয় বাহিনীকে ডাকা। এটা তাঁর ব্য়র্থতা। তাঁকে যেতেই হবে।

সাংসদ শমীক ভট্টাচার্য বলেছেন, অসমে রামনবমী কি হবে না। বাঙালি রামনবমীও পালন করতে চায় এবং ক্রিকেট ম্যাচও দেখতে চায়। রাম এবং ভারতবর্ষ এক। রামের জন্মদিন পালন হবে না। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, অসম পুলিশ যদি রামনবমী এবং আইপিএল ম্যাচ একসঙ্গে করতে পারে তাহলে কলকাতা পুলিশ পারবে না কেন, এখানকার পুলিশের কী নেই, নাকি পুলিশ মন্ত্রী অপদার্থ। আসলে এটা একটা অজুহাত।

বিগত কয়েকদিন ধরে কলকাতা পুলিশ এবং সিএবি কর্তাদের মধ্যে আলোচনা হয়েছে বিষয়টি নিয়ে। কিন্তু শেষ পর্যন্ত হয়ত ম্যাচ সরে যেতেই যাচ্ছে ইডেন থেকে।

Take a Poll

সরকারিভাবে বিসিসিআইয়ের পক্ষ থেকে কোন ঘোষণা করা না হলেও সূত্রের খবর অনুসারে আগামী ৬ই এপ্রিল রাম নবমীর দিনে কেকেআর বনাম লখনউ ম্যাচ কলকাতায় হবে না।সূচি পরিবর্তন করতে কোনভাবেই রাজি নয় বিসিসিআই। ফলে ম্যাচের স্থান পরিবর্তন হতে চলেছে। সুত্রের খবর অনুসারে এই ম্যাচ কলকাতা থেকে গুয়াহাটিতে স্থানান্তরিত হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+