IPL 2025: আইপিএলে ফের আরসিবি অধিনায়ক বিরাট কোহলি! কোন পরিস্থিতির উপর নির্ভর করছে গোটা বিষয়?

IPL 2025: বিরাট কোহলি ২০২১ সালেই আইপিএলের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন। ভারতের টি২০ অধিনায়কত্বও ছাড়েন। চলতি বছরই টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন কিং কোহলি।

আইপিএল রিটেনশন ডেডলাইন শেষ হচ্ছে কাল। তারই মধ্যে চর্চা শুরু হয়েছে, বিরাট কোহলির ফের আরসিবি অধিনায়ক হওয়া নিয়ে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নেতৃত্বে বদল আনতে চাইছে বলেই খবর।

IPL 2025

বিরাট কোহলি ২০০৮ সাল থেকে আরসিবিতে রয়েছেন। প্রথম তিনি এই ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হন ২০১৩ সালে। আজ অবধি আরসিবি একবারও আইপিএল খেতাব জিততে পারেনি। ২০১৬ সালে ফাইনালে উঠেছিল, কিন্তু হেরে যায় সানরাইজার্স হায়দরাবাদের কাছে।

২০১৩ সালে বিরাটের নেতৃত্বে আরসিবি ১৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থান পায়। পরের বছর ১৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শেষ করে সাতে থেকে। ২০১৫ সালের আইপিএলে দ্বিতীয় কোয়ালিফায়ারে পরাস্ত হয়েছিল চেন্নাই সুপার কিংসের কাছে। ২০১৬ সালে ফাইনালে উঠে হার।

২০১৭ সালে আরসিবি ১৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে ছিল। ২০১৮ সালে ছিল ছয়ে, ১৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে। ২০১৯ সালে ১৪ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে কোহলির আরসিবি শেষ করে আটে থেকে। ২০২০ ও ২০২১ সালে এলিমিনেটরে হেরে যায় যথাক্রমে সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্সের কাছে।

বিরাট নেতৃত্ব ছাড়ার পর আরসিবিকে নেতৃত্ব দেন ফাফ দু প্লেসি। কিন্তু খেতাবের স্বপ্ন পূরণ হয়নি। বিরাট কোহলি যে প্রথম পছন্দের ক্রিকেটার হিসেবেই রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরুতে থাকবেন তা নিয়ে সন্দেহ নেই। তবে যেটা দেখার সেটা হলো, তিনি অধিনায়কত্বের ব্যাটন ধরেন কিনা।

দীনেশ কার্তিক অবসর নিয়েছেন। এই পরিস্থিতিতে আরসিবির একজন ভালো মানের উইকেটকিপার দরকার। সে কারণেই আরসিবির টার্গেটে রয়েছেন লোকেশ রাহুল, ঈশান কিষাণ ও ঋষভ পন্থ। এই তিনজনের নামই নিলামে থাকবে বলে জানা যাচ্ছে।

কর্ণাটকেরই প্লেয়ার রাহুল। রাহুল ও পন্থের আইপিএলে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে। ফলে তাঁদের মধ্যে কোনও একজনকে নিলাম থেকে কিনতে পারলে আরসিবি তাঁকেই অধিনায়ক করবে বলে মনে করা হচ্ছে। তবে নিলামে গ্যারান্টি কিছু নেই। ফলে পন্থ বা রাহুলকে নেওয়া না গেলে বিরাটকেই ফের অনুরোধ করে অধিনায়ক করতে পারেন আরসিবি কর্তারা। সবটা নির্ভর করবে কোহলির সম্মতির উপরেই। তবে দলের সুপারস্টার ফের নেতা হলে তা সমর্থকদের জন্য হবে বিরাট খুশির খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+