IPL 2025: গিলকে ফিরিয়ে ব্র্যাভোকে ছুঁলেন, আর ১টি শিকারেই আইপিএলে এককভাবে রেকর্ড গড়বেন ভুবনেশ্বর কুমার
IPL 2025: আইপিএলে ঈর্ষণীয় নজির গড়লেন ভুবনেশ্বর কুমার। আর একটি উইকেট পেলেই তিনি এককভাবে হয়ে যাবেন আইপিএলের ইতিহাসে সফলতম পেসার।
চলতি আইপিএলে আরসিবি তিনটি ম্যাচ খেললেও ভুবনেশ্বর কুমার খেললেন দুটি ম্যাচ। দুটি ম্যাচেই তিনি পেয়েছেন একটি করে উইকেট। গতকাল শুভমান গিলকে সাজঘরে ফেরানোর সঙ্গে সঙ্গেই তিনি ছুঁলেন ঈর্ষণীয় নজির।

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ১৭০ রানের টার্গেট তাড়া করে গুজরাত টাইটান্স ১৩ বল বাকি থাকতে ৮ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে। গুজরাত টাইটান্সের দুটি উইকেটের মধ্যে একটি নিয়েছেন জশ হ্যাজলউড। অপরটি ভুবনেশ্বর কুমার।
পাওয়ারপ্লেতে ফের একটি উইকেট পেলেন ভুবি। ৪.৪ ওভারে ৩২ রানের মাথায় ভাঙে গুজরাত টাইটান্সের ওপেনিং জুটি। অধিনায়ক শুভমান গিল ১৪ বলে ১৪ রান করে ভুবনেশ্বর কুমারের বলে লিয়াম লিভিংস্টোনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। আইপিএলে এটি ভুবির ১৮৩তম উইকেট।
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ভুবি চিপকে ৩ ওভারে ২০ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন। গতকালের ম্যাচে তিনি একটি উইকেট পেলেন ৪ ওভারে ২৩ রান দিয়ে। আইপিএলে পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট দখলের নজির এককভাবে ছিল ডোয়েন ব্র্যাভোর দখলে।
ব্র্যাভো আইপিএলে ২০০৮ থেকে ২০২২ অবধি ১৬১টি ম্যাচ খেলে ১৫৮টি ইনিংসে ১৮৩টি উইকেট নিয়েছেন। ভুবনেশ্বর কুমার গতকাল খেললেন ১৭৮তম ম্যাচ। তাঁর উইকেট-সংখ্যা হলো ১৮৩। ফলে আর একটি উইকেট পেলেই আইপিএলের সফলতম পেসারের শিরোপা এককভাবে নিজের দখলে নেবেন ভুবি। তিনি আইপিএল খেলছেন ২০১১ সাল থেকে।
𝐖𝐞 𝐥𝐞𝐚𝐫𝐧, 𝐰𝐞 𝐚𝐝𝐚𝐩𝐭 𝐚𝐧𝐝 𝐰𝐞 𝐥𝐨𝐨𝐤 𝐟𝐨𝐫𝐰𝐚𝐫𝐝 𝐭𝐨 𝐨𝐮𝐫 𝐧𝐞𝐱𝐭 𝐠𝐚𝐦𝐞 𝐢𝐧 𝐌𝐮𝐦𝐛𝐚𝐢.
— Royal Challengers Bengaluru (@RCBTweets) April 3, 2025
Head Coach Andy and Middle Order Menace Tim David explain our tough outing against GT at the Chinnaswamy.#PlayBold #ನಮ್ಮRCB #IPL2025 #RCBvGT pic.twitter.com/oXis7I6Ora
ভুবনেশ্বর কুমার আইপিএলের প্রথম তিনটি মরশুম খেলেন পুণে ওয়ারিয়র্স ইন্ডিয়ায়। এরপর ১১ মরশুম ছিলেন সানরাইজার্স হায়দরাবাদে। এবার আরসিবিতে। গতকাল গিল তাঁর বলে ছক্কা মারার পরের বলেই আউট হন।
আইপিএলে সর্বাধিক উইকেটশিকারীর রেকর্ড রয়েছে যুজবেন্দ্র চাহালের। তিনি ১৬২টি ম্যাচ খেলে এখনও অবধি ২০৬ উইকেট নিয়েছেন। দুইয়ে রয়েছেন পীযূষ চাওলা, তাঁর আছে ১৯২টি উইকেট। ব্র্যাভো ও ভুবির সঙ্গে ১৮৩টি উইকেট রয়েছে রবিচন্দ্রন অশ্বিনেরও। সুনীল নারিন আজ ২টি উইকেট পেলে তাঁর উইকেট-সংখ্যা হবে ১৮৩।
চলতি আইপিএলে সবচেয়ে বেশি উইকেট এখনও অবধি নিয়েছেন নূর আহমেদ। তাঁর ঝুলিতে রয়েছে ৩ ম্যাচে ৯ উইকেট। দিল্লি ক্যাপিটালসের মিচেল স্টার্কের রয়েছে ৮ উইকেট, ২টি ম্যাচে। আরসিবির জশ হ্যাজলউড, গুজরাত টাইটান্সের আর সাই কিশোর, লখনউ সুপার জায়ান্টসের শার্দুল ঠাকুর ও চেন্নাই সুপার কিংসের খলিল আহমেদের রয়েছে ৬টি করে উইকেট।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications