IPL 2025: আইপিএল নিলামে নাম লেখানোর শেষ দিন কাল, বেন স্টোকস-সহ ইংল্যান্ডের অনেকেরই নাম তালিকায় থাকছে না

IPL 2025: আইপিএল নিলামের জন্য নাম লেখানোর শেষ দিন কাল। তারপরই প্রকাশিত হবে ভারতীয়দের পাশাপাশি কোন বিদেশিরা আইপিএলে দল পেতে মুখিয়ে।

যদিও সেই তালিকায় নাম থাকার সম্ভাবনা নেই ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকসের। একটি ব্রিটিশ সংবাদপত্র তেমনই দাবি করেছে।

IPL 2025

ওই সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, স্টোকস-সহ ইংল্যান্ডের অনেকেই আইপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলাকে অগ্রাধিকার দিতেই এই সিদ্ধান্ত। আইপিএলের পর রয়েছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। তাতে ইংল্যান্ডের থাকার সম্ভাবনা নেই।

যদিও আইপিএল শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই দেশের মাটিতে ভারতের বিরুদ্ধে ৫ টেস্টের সিরিজ খেলতে হবে ইংল্যান্ডকে। যা আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রের প্রথম সিরিজ হবে ভারত ও ইংল্যান্ডের। এ ছাড়া ২০২৫-২৬ মরশুমের অ্যাশেজ সিরিজও রয়েছে।

সে কারণেই টেস্ট টিমে থাকা বা সুযোগের অপেক্ষায় থাকা ইংল্যান্ডের অনেক ক্রিকেটারই আইপিএল নিলামের জন্য নিজেদের নাম লেখাচ্ছে না বলে দাবি করছে ব্রিটিশ মিডিয়া। বৃহস্পতিবার যে আইপিএল রিটেনশন তালিকা প্রকাশিত হয়েছে, তাতে ১০ দলের মধ্যে ইংল্যান্ডের কাউকেই রাখা হয়নি।

স্টোকস ২০২৩ সালের আইপিএল খেললেও চলতি বছর চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেননি। সরে দাঁড়িয়েছিলেন। ২০২৩ সালের আইপিএল নিলামের আগে স্টোকসকে ১৬.২৫ কোটি টাকায় নিয়েছিল চেন্নাই সুপার কিংস। তিনি রাইজিং পুনে সুপার জায়ান্টস, রাজস্থান রয়্যালসের হয়েও আইপিএল খেলেছেন।

ফিটনেসজনিত কারণে সিএসকে সই করার পর ২টির বেশি ম্যাচ খেলতে পারেননি স্টোকস। হ্যারি ব্রুক এবং মার্ক উড চলতি বছরের আইপিএল খেলেননি। আগামী মরশুমের আইপিএলে তাঁদের খেলার বিষয়েও রয়েছে বড় প্রশ্নচিহ্ন। জস বাটলার, ফিল সল্ট, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, উইল জ্যাকস, রিস টপলি, জনি বেয়ারস্টোর মতো ইংল্যান্ডের ক্রিকেটাররা চলতি বছর আইপিএল খেললেও তাঁদের ধরে রাখেনি ফ্র্যাঞ্চাইজিরা। তবে তাঁরা আইপিএল নিলামে ফের নাম লেখাতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+