IPL 2025: প্রথম পছন্দ তারকা বিদেশি! মোটা অঙ্কের বিনিময়ে কাদের ধরে রাখতে চলেছে লখনউ দল?

হাতে মাত্র কয়েকদিন মাত্র সময়, বিসিসিআইয়ের নয়া নিয়ম মেনেই আইপিএলের সব দল তাদের ধরে রাখা ক্রিকেটারদের তালিকা প্রস্তুত করছে। ব্যতিক্রম নয় লখনউ সুপার জায়ান্টসও। এই দলে সবথেকে বেশি চর্চা কেএল রাহুলকে নিয়ে। কর্ণাটকী তারকাকে দলে রাখা হবে নাকি তাঁকে ছেড়ে দেওয়া হবে? এই নিয়ে জল্পনার মধ্যেই জানা গেল নিলামের আগেই কাদের সম্ভবত ধরে রাখতে চলেছে সঞ্জীব গোয়েঙ্কার দল।

সঞ্জীব গোয়েঙ্কার দল নিলামের আগে ধরে রাখবে রাহুলকে? এই সংক্রান্ত নানাবিধ প্রশ্ন ঘোরাফেরা করছিল। অবশেষে রাহুলকে লখনউ টিম ম্যানেজমেন্টের ভাবনা প্রকাশ্যে এল।ক্রিকইনফোর প্রতিবেদনে হদিশ দেওয়া হয়েছে সম্ভাব্য কোন কোন ক্রিকেটারদের রিটেন করতে চলেছে লখনউ দল। নিকোলাস পুরান, আয়ূষ বাদোনি, ময়াঙ্ক যাদব, মহসিন খানকে ধরে রাখতে চলেছে। তালিকায় আছেন রবি বিষ্ণোইও।

IPL 202

কেএল রাহুলকে সম্ভবত ছেড়েই দিচ্ছে লখনউ দল। ফলে ওয়েস্ট ইন্ডিজের উইকেটকিপার-ব্যাটার নিকোলাস পুরান হতে চলেছেন লখনউয়ের প্রথম পছন্দের রিটেনশন। ক্যারিবিয়ান এই ক্রিকেটারকে সম্ভবত ১৮ কোটি টাকায় ধরে রাখছে চলেছে সঞ্জীব গোয়েঙ্কা ফ্রাঞ্চাইজি। পুরানকেই সম্ভবত অধিনায়ক করতে চলেছে লখনউ। কারণ এর আগেও রাহুলের অনুপস্থিতিতে তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন।

গত মরশুমের আইপিএলে লখনউ দলের সেরা আবিষ্কার ময়াঙ্ক যাদব। গতির বোলিংয়ে নজর কাড়েন, এরপর জাতীয় দলেও সুযোগ পেয়েছেন। চোট প্রবণ হলেও তাঁকে দলে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। তাঁকে অ্যান ক্যাপড ক্রিকেটার হিসেবে ধরে রাখা যাবে না। কেননা ইতিমধ্যেই জাতীয় দলের জার্সিতে আত্মপ্রকাশ করেছেন তিনি। ফলে তাঁর জন্য এখন মোটা অঙ্কের টাকা খরচ করতে হবে লখনউ দলকে।

তালিকায় তৃতীয় নাম রবি বিষ্ণোই। ভারতীয় টি২০ দলের নিউয়মিত সদস্য রবি। ২০২২ সালে অ্যান ক্যাপড রবিকে মাত্র ৪ কোটি খরচ করেই পেয়েছিল লখনউ দল।এবার তাঁর জন্য টাকার অঙ্ক অনেক বাড়াতে হচ্ছে। ধরে রাখা ক্রিকেটারদের তালিকায় সম্ভবত তিন নম্বরে নাম আছে রবির।

মহসিন খানকে রিটেন করার পরিকল্পনা রয়েছে লখনউ টিম ম্যানেজমেন্ট। ২০ লক্ষ টাকায় তাঁকে দলে পেয়েছিল লখনউ, এবার তাঁর জন্য খরচ করতে হবে কমপক্ষে ৪ কোটি টাকা। কেননা আনক্যাপড ক্রিকেটারদের ধরে রাখতে হলে অন্ততপক্ষে ৪ কোটি টাকা খরচ করতে হবে । আয়ুষ বাদোনিকে আনক্যাপড ক্রিকেটার হিসেবে ধরে রাখতে চলেছে লখনউ।

গত মরশুমে রাহুলের পারফরম্যান্স বিশ্লেষণ করেছেন দলের নতুন মেন্টর জাহির খান এবং কোচ জাস্টিন ল্যাঙ্গার। সেই বিশ্লেষণে দলের বেশিরভাগ ম্যাচ হারের জন্য রাহুলের ব্যাটিংকেই দায়ী করা হয়েছে। ফলে এবার লখনউ দলে ব্রাত্য হচ্ছে রাহুল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+