IPL 2025: আইপিএল নিলামের ভেন্যু বাছাই নিয়ে সমস্যায় বিসিসিআই, কারণ জান‌লে অবাক হবেন

আইপিএল নিলাম সংক্রান্ত নিয়ম নীতি এক সপ্তাহ আগেই সরকারিভাবে প্রকাশ করে দিয়েছে বিসিসিআই। কতজন ক্রিকেটারকে দলগুলি ধরে রাখতে পারবে বা রাইট টু ম্যাচ কার্ড কীভাবে ব্যবহার করা যাবে এই সব বিষয়েই যাবতীয় তথ্য সামনে এসেছে। কিন্তু কোথায় হবে ২০২৫ সালের আইপিএলের জন্য নিলাম? এবারও যে বিদেশের মাটিতেই নিলাম হবে তা এক প্রকার চূড়ান্ত। কিন্তু কোন দেশের কোন শহরে?

২০২৫ সালের নিলাম বড়সড় ভাবেই হবে। গতবছর অর্থ্যাত ২০২৩ সালের মিনি নিলামের আসর বসেছিল দুবাইতে। এবার নিলামের স্থান বেছে নেওয়ার ক্ষেত্রে কিছুটা বিড়ম্বনায় পড়ছেন বোর্ড কর্তারা। চলতি অক্টোবর মাস শেষ হওয়ার আগেই প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিকে তাদের ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জমা দিতে হবে, আগামী নভেম্বর মাসের শেষে অথবা ডিসেম্বর মাসের শুরুতেই নিলাম হতে পারে।

IPL 2025

প্রাথমিকভাবে নিলামের স্থান হিসেবে লন্ডনের নাম শোনা গিয়েছিল। কিন্তু সেই সময় লন্ডনে ঠান্ডা আবহাওয়ার জন্য সেই পরিকল্পনা থেকে সরে আসে বিসিসিআই। এরপর মধ্যপ্রাচ্যের একটি দেশে নিলাম করার সিদ্ধান্ত নেওয়া হয়। ক্রিকবাজের প্রতিবেদনে উঠে আসে সৌদি আরবের রাজধানী রিয়াধ অথবা জেদ্দার নাম। কিন্তু এই দুটি শহরেও বর্তমানে নি‌লাম অনুষ্ঠান করা নিয়ে জটিলতা দেখা দিয়েছে।

ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে, সৌদি আরবের হোটেল ভাড়া প্রচুর। নিলামের জন্য ১০ দ‌লের প্রতিনিিধি, বোর্ড কর্তা থেকে সম্প্রচারকারী চ্যানেলের প্রতিনিধি সহ প্রচুর মানুষের জন্য থাকার ব্যবস্থা করতে হবে। ফলে বিলাস বহুল এবং বড় হোটেল প্রয়োজন। বিসিসি্আইয়ের চাহিদা অনুসারে সৌদি আরবের হোটেলে দাম প্রচুর। ফলে নতুন করে ভাবতে হচ্ছে বোর্ড কর্তাদের।

যেহেতু গত বছরই দুবাইতেই বসেছিল নিলামের আসর, তাই এই বছর সেই সেই শহরকে তালিকার বাইরে রাখা হচ্ছে। মধ্য প্রাচ্যের শহরকে নিলামের জন্য বেছে নেওয়ার পিছনে বোর্ডের আর্থিক অঙ্ক আছে। আইপিএল নিলামের সৌজন্যে মধ্যপ্রাচ্যে ক্রিকেটের প্রসার ঘটানোই লক্ষ্য বিসিসিআই। যাতে আইপিএলে পুঁজি বিনিয়োগ করেন সেখানকার উদ্যোগপতিরা। ফলে সাধ এবং সাধ্যের মেলবন্ধন ঘটানোই মূল লক্ষ্য বোর্ডের।

কিন্তু বোর্ড ইতিমধ্যেই সরকারিভাবে নিলাম নীতি প্রকাশ করে দিয়েছে, সেই মতোই করেই দলগুলি তাদের ঘর গুছাতে শুরুও করে দিয়েছে। উল্লেখ্য, আইপিএল ফ্রাঞ্চাইজিগুলির সঙ্গে বৈঠক করার পরই নিলামের যাবতীয় নীতি ও নিয়ম কানুন চূড়ান্ত করেছে বিসিসিআই, কিন্তু তার পরেও কয়েকটি ফ্রাঞ্চাইজি নিলাম এবং রিটেনশন সংক্রান্ত বেশ কিছু সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+