IPL 2025: নিলামের নিয়ম নীতি ঘোষণায় বিলম্ব, কবে সিদ্ধান্ত জানাবে বিসিসিআই? রইল বিরাট আপডেট
অগাস্ট মাস শেষ হয়ে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় হতে চলল। কিন্তু আগামী মরশুমের আইপিএল নিলামের নিয়ম নীতি এখনও প্রকাশ করতে পারল না বিসিসিআই। প্রত্যেকটি ফ্রাঞ্জাইজি দল গঠন নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নিতে পারছে না আইপিএল নিলামের নিয়ম নীতি স্পষ না্ হওয়ার কারণে। কবে এই বিষয়ে ঘোষণা করতে পারে বিসিসিআই? সেই বিষয়ে বড় আপডেট প্রকাশ্যে এল।
ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে, অগাস্ট মাসের শেষ দিকেই আইপিএল নিলামের নয়া নিয়ম নীতি প্রকাশ্যে আনার পরিকল্পনা ছিল বোর্ডের। তবে বোর্ড এবং ফ্র্যাঞ্চাইজি কর্তাদের মধ্যে আলোচনার পর ঠিক হয়েছে, সেপ্টেম্বর শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। ফলে আইপিএল নিলাম সংক্রান্ত নিয়মাবলি সেপ্টেম্বর মাসের শেষেই প্রকাশ করতে পারে বিসিসিআই। বিশেষ করে কতজন প্লেয়ার ধরে রাখা যাবে সেটা নিয়েই ১০ দলে আগ্রহ সবথেকে বেশি।

বিসিসিআই আইপিএলের ১০টি দলের কর্তাদের সঙ্গে বৈঠক করেছে। সেখানে মেগা নিলাম তুলে দেওয়ার পক্ষে কয়েকটি দল সওয়াল করলেও বোর্ড এখনই তা বন্ধ করছে না। তবে কোনও দল যাতে তাদের কোর গ্রুপ ঠিক রাখতে পারে, সেজন্য বাড়ানো হতে পারে রিটেনশনের সংখ্যা।
আরটিএম কার্ডের নিয়ম প্রথম চালু হয়েছিল ২০১৪ সালে। তখন এটাকে বলা হতো জোকার কার্ড। ২০১৮ সালের মেগা নিলামেও ছিল আরটিএম কার্ড। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা নিলাম মানে স্বাভাবিকভাবেই প্রচুর ক্রিকেটারের ভাগ্য পরীক্ষার সুযোগ। ভারতের ঘরোয়া ক্রিকেটাররা যেমন মেগা নিলামে সুযোগ পেতে পারেন, তেমনই একাধিক বিদেশি ক্রিকেটাররাও আইপিএল টিম পেতে পারেন।
আইপিএল ফ্র্যাঞ্চাইজির একজন সিনিয়র আধিকারিক বলেছেন যে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ৬,৮ জন খেলোয়াড়কে ধরে রাখতে পারে তবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে এটি হয় না। তিনি যোগ করেছেন যে নিলাম আইপিএলের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং রিটেনের সংখ্যা বৃদ্ধি হলে নিলামের গুরুত্ব কমে যাবে।
২৯ সেপ্টেম্বর বোর্ডের এজিএমে ঠিক হতে পারে, ভারতীয় ক্রিকেট বোর্ডের পরবর্তী সচিব কে হবেন। বর্তমান সচিব জয় শাহ আইসিসির চেয়ারম্যান হয়েছেন। আগামী ১ ডিসেম্বর নতুন দায়িত্ব নেবেন তিনি। তার আগেই বোর্ডের পরবর্তী সচিব বেছে নেওয়া হবে।












Click it and Unblock the Notifications