Jay Shah On IPL: আইপিএল নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত বিসিসিআইয়ের, বাম্পার লাভ ক্রিকেটারদের

Jay Shah On IPL: আইপিএল নিয়ে ঐতিহাসিক পদক্ষেপ বিসিসিআইয়ের। এবার আইপিএলের ম্যাচ পিছু বিপুল আর্থিক লাভ হবে ক্রিকেটারদের।

এদিন সন্ধ্যায় এক্স হ্যান্ডলে বিরাট সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। ক্রিকেটাররা ফ্র্যাঞ্চাইজিগুলির কাছ থেকে চুক্তি বাবদ যা পান তা তো পাবেনই, মিলবে আরও অর্থ।

Jay Shah On IPL

জয় শাহের ঘোষণা অনুযায়ী, এবার থেকে ম্যাচ পিছু কোনও ক্রিকেটার সাড়ে সাত লক্ষ টাকা করে পাবেন (চুক্তির বাইরে)। ফলে তিনি যদি সব ম্যাচে খেলার সুযোগ পান তাহলে তাঁর ঝুলিতে ঢুকবে অতিরিক্ত ১.০৫ কোটি টাকা। এ জন্য প্রতিটি দলকে কোনও মরশুমে ১২.৬০ কোটি টাকা ম্যাচ ফি হিসেবে দেবে বিসিসিআই।

জয় শাহ এক্স হ্যান্ডলে লিখেছেন, আইপিএল ও ক্রিকেটারদের জন্য এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। ধারাবাহিকতা এবং চ্যাম্পিয়নের মতো অসাধারণ পারফরম্যান্সকে উৎসাহিত করতেই এই ঐতিহাসিক পদক্ষেপ করা হলো। আজ বেঙ্গালুরুতে আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকের ফাঁকেই টুইট জয়ের।

যেহেতু বিসিসিআইকে ম্যাচ ফি বাবদ পুরো টাকাটাই বিসিসিআইয়ের তরফে দেওয়া হচ্ছে তাতে ক্রিকেটারদের ম্যাচ পিছু অতিরিক্ত অর্থ দেওয়ার বোঝা চাপবে না দলগুলির উপর। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, আসন্ন মেগা নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলিকে ৫ জন ক্রিকেটার ধরে রাখার পাশাপাশি একটি রাইট-টু-ম্যাচ কার্ড ব্যবহারের সুযোগ দেওয়া হবে।

তবে রিটেনশনের তালিকায় থাকা ক্রিকেটারদের সঙ্গে বিভিন্ন ধাপে কত অঙ্কের চুক্তি করা যাবে তা এখনও স্পষ্ট নয়। এই প্রথমবার আইপিএলের দল গঠনের জন্য বিভিন্ন দলকে ১০০ কোটির বেশি টাকা খরচের অনুমতি দেওয়া হবে বলেও জানা গিয়েছে। সেই অঙ্কের পরিমাণ ১১০ থেকে ১১৫ কোটিও হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+