IPL 2025: আইপিএলে অনুশীলনও করতে হবে কঠোর নিয়ম মেনে, দলগুলির জন্য একগুচছ নির্দেশিকা বোর্ডের
আইপিএল শুরু হতে কয়েক সপ্তাহ সময় বাকি আছে। টি২০ ক্রিকেটের মেগা শো ঘিরে প্রতীক্ষার প্রহর গোনা শুরু হয়ে গিয়েছে। মেগা নিলামে সব দলই ঘর গুছিয়ে নিয়েছে। কোন কোনও দল আবার তাদের নতুন অধিনায়কের নামও ঘোষণা করে দিয়েছে। এবার আইপিএল দলগুলিকে বোর্ডের নিয়ম মেনে অনুশীলন করতে হবে। ইচ্ছেমতো মাঠের সর্বত্র অনুশীলন করতে পারবেন না আইপিএল দলগুলি।
ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিসিসিআইয়ের নয়া নিয়মে তিন ঘণ্টার সর্বোচ্চ সাতটি প্র্যাকটিস সেশন করতে পারবে আইপিএল দলগুলি। সেই সঙ্গে মাত্র দুটো প্রস্তুতি ম্যাচ খেলতে পারবে দলগুলি। টুর্নামেন্ট শুরু হয়ে গেলে ম্যাচের দিন সংশ্লিষ্ট পিচে কোনও অনুশীলন করা যাবে না।

আইপিএলের ম্যাচের জন্য মাঠ এবং পিচকে ভালো রাখতে চাইছে বিসিসিআই। এরফলে যে মাঠে আইপিএলের ম্যাচ হবে সেখানে রঞ্জি বাদ দিয়ে আরও কোনও ম্যাচ হবে না। এমনকি স্থানীয় ম্যাচ, লেজেন্ডস লিগ, সেলিব্রিটি ক্রিকেট লিগের ম্যাচ হবে না।
টুর্নামেন্ট চলাকালীন অনুশীলনের সময় প্রত্যেক দলকে ২টি করে নেট দেওয়া হবে। আইপিএল মানেই চার ছক্কার বন্যা। ফলে আইপিএলের ক্রিকেটারার অনুশীলনে রেঞ্জ হিটিং করে। আসন্ন আইপিএলের আগে রেঞ্জ হিটিং করতে পারবে তবে সেটা নির্দিষ্ট সময়ের জন্য, একটিমাত্র পিচেইরেঞ্জ হিটিং করতে পারবে দলগুলি।
বোর্ডের নির্দেশিকায় বলা হয়েছে, মূল পিচের একেবারে দুই প্রান্তে এর জন্য দুটি উইকেট তৈরি রাখতে হগবে। সেখানেই রেঞ্জ হিটিংয়ের অনুশীলন করতে পারবেন ব্যাটাররা। তবে কোনও খোলা নেট দেওয়া হবে না।
নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্তা বলেছেন, নৈশালোকে মোট সাতটি অনুশীলন করতে পারবে দলগুলো। তিন ঘণ্টার বেশি অনুশীলন করতে পারবে না দলগুলি। এই সাতটি সেশনের মধ্যে দুটো অনুশীলন ম্যাচ খেলতে পারবে আইপিএল টিম গুলি। তবে অনুশীলন ম্যাচের বদলে ওপেন নেট অনুশীলনও করতে পারে দলগুলি। তবে সেটা দুটোর বেশি নয়।
এদিকে আইপিএল বয়কট করার ডাক দিলেন ইনজামাম উল হক। আইপিএল প্রসঙ্গে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বলেছেন, আইপিএলে কী হচ্ছে? বিশ্বের সব সেরা ক্রিকেটাররা আইপিএলে খেলে। কিন্তু ভারতের ক্রিকেটারদের অন্য দেশের লিগে খেলতে দেওয়া হয় না।ভারতীয় বোর্ড যদি নিজেদের ক্রিকেটারদের না ছাড়ে, অন্য বোর্ডগুলিরও একই অবস্থান নেওয়া উচিত। অন্য দেশের বোর্ডগুলোরও উচিত,আইপিএলে ক্রিকেটার পাঠানো বন্ধ করে দেওয়া।












Click it and Unblock the Notifications