IPL 2025: পিচ বিতর্ক অহেতুক! বিসিসিআইয়ের নির্দেশিকা অক্ষরে অক্ষরে পালন করছে সিএবি, জানুন বাস্তব তথ্য

IPL 2025: আইপিএলে চর্চার কেন্দ্রবিন্দুতে ইডেনের পিচ। উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্স আরসিবির কাছে হারতেই উইকেট নিয়ে অধিনায়ক অজিঙ্ক রাহানের বক্তব্যে বিতর্কের সূত্রপাত।

এরপর সাইমন ডুল ও হর্ষ ভোগলের বক্তব্য, কিংবা শ্রীবৎস গোস্বামীর সোশ্যাল মিডিয়া পোস্ট বিতর্কে ঘৃতাহুতি দেয়। শেম অন সিএবি ট্যাগ ট্রেন্ডিং হয়। সোশ্যাল মিডিয়ায় সমালোচনা চলতে থাকে সিএবির প্রধান কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের।

IPL 2025

সুজন মুখোপাধ্যায় গতকালই ওয়ানইন্ডিয়াকে জানান, বিসিসিআই বা কেকেআরের তরফে পিচ নিয়ে কিছু বলা হয়নি। আমি যা করেছি বিসিসিআইয়ের গাইডলাইন মেনেই। বাকি যা বিতর্ক হয়েছে তা সংবাদমাধ্যম বা সোশ্যাল মিডিয়ায়।

রাহানে আরসিবির কাছে হারের পর বলেছিলেন উইকেটে বল আরেকটু বেশি ঘুরলে ভালো হতো। তবে আমাদের স্পিনাররা যে কোনও উইকেটেই ভালো বল করতে প্রস্তুত। সেই রাহানেই আবার মুম্বই যাওয়ার আগে বলেছেন, ওয়াংখেড়ের উইকেট ভালো। সেখানে জোরে বোলার, ব্যাটার, স্পিনার- সকলের জন্যই পিচে কিছু না কিছু থাকে।

রাহানে যে পিচকে ভালো বলছেন তেমন পিচই তো ইডেনে তৈরি হয়। তাহলে? অনেকে এমন কথাও বলতে শুরু করেছেন, হোম অ্যাডভান্টেজ না পেলে কেকেআরের কলকাতা ছেড়ে অন্য শহরে চলে যাওয়া উচিত। যারা এ সব বলছেন, তাঁরা নিয়ম কিস্যু জানেন না।

সুজন মুখোপাধ্যায় বিসিসিআইয়ের যে গাইডলাইন মেনে চলার কথা বলেছিলেন, সেখানে পিচ প্রস্তুতি সংক্রান্ত তিন নম্বর পয়েন্টে স্পষ্ট বলা আছে ফ্র্যাঞ্চাইজি বা কোনও ক্রিকেটারের পিচ তৈরি নিয়ে কিছু বলার অধিকারই নেই। যদি কিছু বলার থাকে, কিংবা কোনও পরিস্থিতিতে কিছু করার দরকার অনুভূত হয়, তবে বিসিসিআইয়ের চিফ কিউরেটরই প্রয়োজনীয় পরামর্শ দেবেন।

আইপিএলের পিচ তৈরির দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্যের ক্রিকেট সংস্থা ও তার প্রধান কিউরেটরের। কাজ করতে হবে বিসিসিআইয়ের ভেন্যু কিউরেটরের গাইডেন্সে। কোন ম্যাচে খেলা হবে বা কোন পিচে প্র্যাকটিস করা যাবে তা ঠিক করবেন তাঁরাই।

আইপিএলের প্লে-অফের ম্যাচগুলির পিচ ও মাঠ তৈরির তত্ত্বাবধানে থাকবেন বোর্ডের প্রধান কিউরেটর। তিনি সংশ্লিষ্ট রাজ্য ক্রিকেট সংস্থার প্রধান কিউরেটরকে নিয়ে পিচ ও মাঠ তৈরি রাখবেন। ম্যাচ বা প্র্যাকটিসের জন্য কোন পিচ ব্যবহৃত হবে তার শেষ কথা বলবেন বোর্ডের প্রধান কিউরেটর।

Take a Poll

নির্দেশিকার পাঁচ নম্বর পয়েন্টটি খুব তাৎপর্যপূর্ণ। সেখানে পরিষ্কার বলা হয়েছে, এমন পিচ বানাতে হবে যাতে পিচের চরিত্র দুই ইনিংসেই অপরিবর্তিত থাকে। পিচে যেন ভালো পেস ও ক্যারি থাকে। অর্থাৎ বলের গতি যাতে ভালো থাকে এবং তা অনেকটা দূর অবধি উইকেটকিপারের কাছ পর্যন্ত যায়। বাউন্সে যেন ধারাবাহিকতা থাকে। ল্যাটেরাল সিম মুভমেন্টও যেন কিছুটা থাকে। এবং অবশ্যই পিচে যেন বল অত্যধিক না ঘোরে।

বিগত বেশ কয়েক মরশুমে ইডেন আইপিএলে সেরা মাঠের তকমা পেয়েছে। ক্রিকেটার বা কোচেরা প্রশংসা করেন ইডেনের উইকেটের। সেখানে এবার কেকেআরের একটি ম্যাচের পর যেভাবে গেল গেল রব উঠল তা অবান্তর। কেকেআর-আরসিবি ম্যাচে ১১টি উইকেটের মধ্যে ৬টি পেয়েছেন স্পিনাররা। তাহলে কীসের বিতর্ক?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+