IPL 2025: ঋতুরাজের বিকল্প পেয়ে গিয়েছে সিএসকে! কবে যোগ দেবেন দলের সঙ্গে? রইল বিরাট আপডেট
চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গিয়েছেন সিএসকে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। চোটের জন্য চলতি আইপিএলে আর খেলতে পারবেন না সিএসকে অধিনায়ক ঋতুরাজ। কনুইয়ের চোট বেশ গুরুতর হওয়ার চলতি মরশুমে আইপিএলে আর মাঠে নামা হবে না ঋতরাজের। এটা সিএসকে দলের কাছে বড় ধাক্কা । ঋতুরাজের বিকল্প বেছে নিতে চলেছে সিএসকে।
সোমবার লখনউয়ের বিরুদ্ধে খেলতে নামবে সিএসকে। এরপর আগামী রবিবার মুম্বইয়ের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলবে ধোনি ব্রিগেড। ক্রিকবাজের তথ্য অনুসারে, হার্দিক পাণ্ডিয়াদের বিরুদ্ধে ম্যাচের আগেই সিএসকে দলের সঙ্গে যোগ দেবেন ক্রিকেটার আয়ুষ মাত্রে। তিনিই ঋতুূরাজের বিকল্প হতে চলেছেন। আয়ুষ মুম্বইয়েরই ভূমিপুত্র। ফলে ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ এবং পরিবেশ সব কিছুই তাঁর ভালোভাবে জানা। অর্থাৎ, আয়ুষের ঘরের মাঠে মুম্বইয়ের বিরুদ্ধে তাঁকে খেলাতে পারে সিএসকে।

এর আগে ১৭ বছরের ক্রিকেটার আয়ুষ মাত্রেকে ট্রায়ালের জন্য শিবিরে ডেকেছিল সিএসকে। মুম্বইয়ের এই তরুণ ওপেনার এর আগে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করে প্রচারের আলোয় উঠে আসেন। এমনকি আইপিএলের মেগা নিলামেও নাম লিখিয়েছিলেন। কিন্তু আয়ুষকে কোনও দলই তাঁকে নেয়নি। তবে ধোনিদের দলে খেলার সুযোগ পেতে চলেছেন আয়ুষ। এর আগে রঞ্জি ট্রফিতে ভালো খেলেছিলেন মুম্বইয়ের এই ক্রিকেটার। আট ম্যাচে দু'টি সেঞ্চুরি-সহ ৪৭১ রান করেছিলেন মুম্বইয়ের এই ক্রিকেটার। বিজয় হাজারে ট্রফিতে ৭ ম্যাচে ৪৫৮ রান করেছিলেন।
টানা পাঁচ ম্যাচে হেরে লিগ তালিকায় এখন সবার নীচে অবস্থান করছে সিএসকে। অধিনায়ক বদল করা হলেও সিএসকে দলের খেলার মানের কোনও পরিবর্তন হয়নি। তবে আইপিএল থেকে ছিটকে গেলেও সিএসকে দলের সঙ্গেই আছেন ঋতুরাজ গায়কোয়াড় , সিএসকে দলকে নেতৃত্বে দিচ্ছেন ধোনি। কিন্তু ঋতুরাজও যে দলের কতটা গুরুত্বপূর্ণ অংশ বোঝা যাচ্ছে সিএসকের সিদ্ধান্তেই।
আইপিএল বরাবরই নতুন প্রতিভাদের উত্থানের মঞ্চ। চলতি আইপিএলে অশ্বিনী কুমার, ভিগনেশ পুথুর,অনিকেত ভার্মাদের মতো একাধিক নতুন প্রতিভা ভালো পারফরম্যান্সের নিরিখে চমকে দিয়েছেন। এবার সেই তালিকায় নিজের নাম যুক্ত করতে পারবেন আয়ুষ মাত্রে, উত্তর দেবে সময়ই।












Click it and Unblock the Notifications