IPL Auction: আইপিএলের মেগা নিলাম ভারতের বাইরে করার পরিকল্পনা বিসিসিআইয়ের, সম্ভাব্য তালিকায় ৩ শহর

IPL 2025: আইপিএলের মেগা নিলাম নভেম্বরের শেষ দিক বা ডিসেম্বরের শুরুতে করার পরিকল্পনা বিসিসিআইয়ের। নভেম্বরেই হওয়ার সম্ভাবনা বলে ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ।

আইপিএলের রিটেনশন-সহ নানা নিয়ম কয়েক দিনের মধ্যেই প্রকাশের সম্ভাবনা। যাতে নিলামের আগে পরিকল্পনা করতে মাস দুয়েক সময় পায় দলগুলি। নিলাম এবারও হতে পারে দেশের বাইরে।

IPL Auction

বিসিসিআই সূত্রে জানা যাচ্ছে, দু-দিন ধরে নিলাম প্রক্রিয়া চলতে পারে। নভেম্বরের তৃতীয় বা চতুর্থ উইকেন্ডেই নিলাম আয়োজনের পরিকল্পনা করছেন বিসিসিআই কর্তারা। তবে ইতিমধ্যেই আইপিএলের ১০টি ফ্র্যাঞ্চাইজির কর্তাদের জানানো হয়েছে, নিলাম বিদেশে হবে।

গত বছর আইপিএলের মিনি অকশন হয়েছিল দুবাইয়ে। এবার তা হতে পারে আবু ধাবি কিংবা দোহায়। সৌদি আরবও ক্রিকেট, ফুটবল-সহ ক্রীড়া পরিকাঠামো খাতে বিপুল বিনিয়োগ করেছে। সৌদি আরবে খেলছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো তারকাও। জানা যাচ্ছে, আইপিএলের নিলাম আয়োজনে উৎসাহী সৌদি আরবও। ফলে দৌড়ে থাকছে রিয়াধও।

বিসিসিআইয়ের রিটেনশন সংক্রান্ত নিয়ম প্রকাশ পেলে তবে ফ্র্যাঞ্চাইজিরা সিদ্ধান্ত নিতে পারবে ক্রিকেটারদের ধরে রাখার ব্যাপারে। জানা যাচ্ছে, কোন ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজিগুলি ধরে রাখতে পারবে তা জানাতে হবে ১৫ নভম্বরের মধ্যে। উল্লেখ্য, গত বছর ডিসেম্বরে আইপিএল নিলাম হয়েছিল দুবাইয়ে।

অনেকদিন ধরেই আইপিএল নিলাম দেশের বাইরে করার পরিকল্পনা ছিল বিসিসিআইয়ের। যা গত বছর করতে সক্ষম হয় তারা। লন্ডন ও ইস্তানবুল সম্ভাব্য শহরের তালিকায় থাকলেও শেষ অবধি দুবাইকেই বেছে নেওয়া হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+