IPL Auction: আইপিএলের মেগা নিলাম নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে, রিটেনশন-সহ নিয়ম প্রকাশ শীঘ্রই

IPL Auction: আইপিএলের মেগা নিলাম হতে পারে নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতেই। বিসিসিআই সূত্রকে উদ্ধৃত করে এমনই দাবি করেছে একটি সংবাদসংস্থা।

আইপিএলের রিটেনশন-সহ নানা নিয়ম প্রকাশ কবে হবে তা স্পষ্ট নয়। গত মাসেই তা হওয়ার কথা ছিল। কিন্তু বিসিসিআই এই বিষয়টি পিছিয়ে দিয়েছে। চলতি মাসেই তা প্রকাশিত হওয়ার কথা।

IPL Auction

আইপিএলের রিটেনশন-সহ নানা নিয়মের দিকে তাকিয়ে রয়েছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। কতজন প্লেয়ার ধরে রাখা যাবে, রাইট টু ম্যাচ কার্ডের নিয়ম ফেরানো হবে কিনা, মেগা নিলামে অংশ নেওয়ার আগে সেটাই সব দলের কাছে গুরুত্বপূর্ণ। এমনকী অবসর নেওয়া ক্রিকেটারদের আনক্যাপড ক্যাটাগরিতে রাখা হবে কিনা সেদিকেও নজর রয়েছে।

বিসিসিআইয়ের সূত্রের দাবি, কয়েক দিনের মধ্যেই রিটেনশন-সহ আইপিএলের নিয়ম প্রকাশ করা হবে। তবে ঠিক কবে তা পরিষ্কার করে জানানো হয়নি। আইপিএলে বিগত ১০ বছরে প্রথম মেগা নিলাম হয়েছিল ২০১৪ সালে। এরপর হয়েছিল ২০১৮ সালে, যখন দুই বছরের সাসপেনশন কাটিয়ে ফিরেছিল রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস।

২০২১ সালের মেগা নিলাম করোনা পরিস্থিতির কারণে স্থগিত রাখা হয়েছিল। বিসিসিআই সূত্রে খবর, ২০২২ ও ২০২৩ সালের নিলামের মতোই এবারের মেগা নিলাম হবে ২ দিন ধরে। ২০২২ সালে শেষ যে মেগা নিলাম হয়েছিল তাতে প্রতিটি দলকে সর্বাধিক চারজন ক্রিকেটার ধরে রাখার সুযোগ দেওয়া হয়েছিল।

সম্প্রতি আইপিএলের দলগুলির কর্ণধারদের সঙ্গে বৈঠক করেছেন বিসিসিআই কর্তারা। তাতে নানা মত উঠে এসেছে। কেউ মেগা নিলাম তুলে দেওয়ার পক্ষে সওয়াল করেছেন। কেউ চাইছেন দলের কোর গ্রুপ ধরে রাখতে বেশি সংখ্যক রিটেনশনের সুযোগ দেওয়া হোক। ৪-৫ থেকে শুরু করে ৮টি রিটেনশনের প্রস্তাবও এসেছে। ইমপ্যাক্ট প্লেয়ার থাকবে, নাকি নিয়মে বদল আসবে, সেই বিষয়টিও গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+