IPL 2025: চেন্নাইয়ের নজরে ভারতীয় দলের তারকা স্পিনার, অশ্বিনকে দলে ফেরানোর পরিকল্পনা সিএসকের

রিটেনশন তালিকা প্রকাশের পর এবার সব দলই নিলাম নিয়ে রণকৌশল সাজাতে শুরু করে দিয়েছে। পার্সে থাকা টাকার মধ্য দিয়েই আইপিএলের জন্য দল গঠন করতে হবে দলগুলিকে, ফলে কোন দল কেমন নিলামে দল গঠন করে সেই নিয়ে শুরু হয়েছে চর্চা। সিএসকে দলের দিকে বাড়তি নজর থাকে কারণ এই দলে খেলেন মহেন্দ্র সিং ধোনি।

এবার ভূমিপুত্রকে দলে ফেরাতে পারে চেন্নাই সুপার কিংস। ৩৮ বছর বয়সি ভারতীয় দলের তারকা স্পিনার আর অশ্বিনকে এবার দলে ফেরানোর চিন্তাভাবনা শুরু করেছে সিএসকে। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, অশ্বিন‌কে দলে নেওয়ার জন্য নিলামে ঝাঁপাতে পারে চেন্নাই দল। কারণ ইতিমধ্যেই অশ্বিনকে রিটেন করেননি তাঁর ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস।

সাম্প্রতিক সময়ে সীমিত ওভারের ক্রিকেটে না খেললেও টেস্ট দলের নিয়মিত সদস্য অশ্বিন। টেস্টে ভারতের দুই নম্বর উইকেটশিকারী তিনি। ফলে এখনও টি২০ ম্যাচে চার ওভার কার্যকরী ভূমিকা পালন করতে পারেন অশ্বিন। তার উপর অশ্বিন তামিলনাড়ুর ক্রিকেটার। ২০১৫ সাল পর্যন্ত সিএসকে দলেই খেলেছিলেন অশ্বিন।

২০০৯ সা‌ল থেকে আইপিএল খেলছেন অশ্বিন, ২১২ ম্যাচে ১৮০ উইকেট রয়েছে অশ্বিনের নামের পাশে। ২০২৪ সালের আইপিএলেও ১৫ ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন অশ্বিন‌। সিএসকে দলে একজন ভালো স্পিনার লাগবে, এরফলে অশ্বিনের থেকে ভালো বিকল্প কেউবা হতে পারেন। তাই প্রাক্তনীকে ফেরানোর উদ্যোগ নিয়েছে সিএসকে ম্যানেজমেন্ট।

চেন্নাই সুপার কিংস অত্যন্ত অত্যন্ত অঙ্ক কষেই রিটেনশন তালিকা প্রকাশ করেছে। ধোনির বিকল্প একজন উইকেটরক্ষক নিতে হবে। পাশাপাশি বেশ কিছু প্রতিভাবান ক্রিকেটারকে দলে নিতে হবে সিএসকেকে ভারসাম্য বজায় রাখার জন্য। তাদের হাতে ৫৫ কোটি টাকা আছে।

সিএসকে দল রিটেন করেছে করল ঋতুরাজ গায়কোয়াড়কে ১৮ কোটি টাকার বিনিময়ে। বোলার মাথিশা পাথিরানাকে ১৩ কোটি টাকাতে ধরে রেখেছে সিএসকে। শিবম দুবে এবার পাচ্ছেন ১২ কোটি, রবীন্দ্র জাদেজা ১৮ কোটিতে চেন্নাই দলে থাকছেন। মহেন্দ্র সিং ধোনি এবার অ্যানক্যাপড ক্রিকেটার ফলে ৪ কোটি তিনি পাচ্ছেন।

রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, তুষার দেশপান্ডে, শার্দূল ঠাকুরদের মধ্যে থেকে কোনও ক্রিকেটারকে নিতে পারে চেন্নাই। ঋষভ পন্থের মতো তারকা ক্রিকেটারকে দলে ধরেই রাখে‌নি দিল্লি। ২০১৬ সাল থেকে পন্থ দিল্লি দলের সদস্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+