IPL 2025: কলা খেয়ে মাঠে নেমেই বিরল রেকর্ড! রাসেলের উইকেট নেওয়ার ক্ষেত্রে অশ্বিনীর কাজে লাগল হার্দিকের বুদ্ধি

IPL 2025: আইপিএলে চমকপ্রদ অভিষেক অশ্বিনী কুমারের। প্রথম ভারতীয় বোলার হিসেবে আইপিএল অভিষেকেই চার উইকেট পেলেন পাঞ্জাবের অশ্বিনী।

শুধু কি তাই? আইপিএলে প্রথম বল করতে গিয়েই উইকেট তুলে নেওয়ার নিরিখে অশ্বিনী আপাতত ১৫ নম্বরে। অভিষেকে সেরা বোলিং ফিগারের নিরিখে অশ্বিনী রইলেন চারে।

IPL 2025

আইপিএল অভিষেকে সেরা বোলিংয়ের নজির রয়েছে আলজারি জোসেফের। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে নেমে নিয়েছিলেন ১২ রানে ৬ উইকেট। গুজরাত লায়ন্সের হয়ে আইপিএল অভিষেকে অ্যান্ড্রু টাই পান ১৭ রানে পাঁচ উইকেট।

কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল অভিষেকে শোয়েব আখতার চার উইকেট পান ১১ রানের বিনিময়ে। আজ অশ্বিনী ৩ ওভার হাত ঘুরিয়ে ২৪ রান খরচ করে তুলে নিলেন ৪ উইকেট। নিঃসন্দেহে স্বপ্নের অভিষেক। নজর কাড়ল তাঁর বুদ্ধিদীপ্ত বোলিং বৈচিত্র্য।

অজিঙ্ক রাহানের উইকেটটি তুলে নেন আইপিএলে নিজের প্রথম বলেই। এরপর তিনি বিপজ্জনক রিঙ্কু সিংয়ের উইকেটটি তুলে নেন। অশ্বিনীর তৃতীয় শিকার মণীশ পাণ্ডে। মণীশের পর রাসেলকেও ক্লিন বোল্ড করে দেন অশ্বিনী। এদিনের ম্যাচে তিনি ১০টি ডট বল করেছেন।

অশ্বিনের পাঞ্জাবের রঞ্জি দলে অভিষেক হয় ২০১৯ সালে রাজস্থানের বিরুদ্ধে। ২০২২ সালে খেলেন হিমাচলের বিরুদ্ধে। লিস্ট এ বা ৫০ ওভারের ক্রিকেটে অভিষেক ২০২১ সালে। টি২০ অভিষেক হয় ইডেনে হরিয়ানার বিরুদ্ধে ২০২২ সালে।

চলতি বছরের বিজয় হাজারে ট্রফিতে অরুণাচল ও পুদুচেরীর বিরুদ্ধে খেলেছিলেন। অরুণাচলের বিরুদ্ধে নেন তিন উইকেট। তার আগে গত বছর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মিজোরাম ও মেঘালয়ের বিরুদ্ধে খেলেন। মেঘালয় ম্যাচে ১টি উইকেট পান।

Take a Poll

২০২২ সালে ইডেনে হরিয়ানা ও কর্ণাটকের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফির দুটি ম্যাচ খেলেন, কর্ণাটকের বিরুদ্ধে পান ১ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে ২ ম্যাচে তিনটি এবং চারটি করে লিস্ট এ ও টি২০ ম্যাচ খেলে যথাক্রমে তিনটি ও ২টি উইকেট। এই পরিসংখ্যান নিয়ে আইপিএল অভিষেক অশ্বিনীর।

গত বছর শের এ পাঞ্জাব টি২০ প্রতিযোগিতায় ডেথ ওভারে দুরন্ত বোলিং করে নজরে পড়েন অশ্বিনী। লেংথের অসাধারণ নিয়ন্ত্রণ দেখালেন। আজ কেকেআরের বিরুদ্ধে ডেথ ওভারে বল করতে হয়নি। কিন্তু তিনি বুঝিয়ে দিলেন লম্বা রেসের ঘোড়া।

রিঙ্কু সিং, আন্দ্রে রাসেলরা অশ্বিনীর বিরুদ্ধে আগ্রাসীভাবে খেলার ইঙ্গিত দিতেই দারুণ বুদ্ধিমত্তার পরিচয় দিলেন অশ্বিনী। বিশেষ করে রাসেলকে বাউন্সারে বিট করার পর ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগের গুড লেংথ ডেলিভারিতে বোল্ড করে দেন বছর তেইশের এই পেসার।

অশ্বিনীর জন্ম মোহালির ঝাঞ্জেরিতে। তাঁকে ৪০ লক্ষ টাকায় কিনেছে কেকেআর। অশ্বিনী বলেন, খুব ভালো লাগছে। প্রথমে চাপ অনুভব করলেও দলের পরিবেশেই চাপের অবস্থা কাটিয়ে উঠি। রবি শাস্ত্রীর প্রশ্নের উত্তরে অশ্বিনী বলেন, লাঞ্চ করিনি। শুধু কলাই খেয়েছিলাম। আসলে চাপে খিদেও পাচ্ছিল না।

শাস্ত্রী বলে দেন, এমন কলা ব্যাগে রাখতে। দলের তরফে বার্তা পেয়েছিলেন, পরিকল্পনামাফিক নিজের স্বাভাবিক বোলিং চালিয়ে যাওয়ার। তাতেই সাফল্য। রাসেলের উইকেট পাওয়ার পিছনে রয়েছে হার্দিক পাণ্ডিয়ার বুদ্ধি।

অশ্বিনী বলেন, হার্দিক ভাই বলেছিলেন রাসেলকে শর্ট বল করতে, শরীরের দিকে বল করতে। তাতেই উইকেট পেলাম। আমার গ্রামে সকলে আজ খেলা দেখছেন। সকলে অভিষেকের অপেক্ষায় ছিলেন। ঈশ্বরের আশীর্বাদ আজ সেই সুযোগ এলো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+