IPL 2025: দুরন্ত পারফরম্যান্স করে জবাব দিলেন ‘ব্রাত্য’ অর্শদীপ, নি‌লামে বড় দর পেতে পারেন তারকা পেসার

পাঞ্জাব কিংস দল রিটেন করছে মাত্র দুই জনকে। গোটা দলে বেশিরভাগ ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রীতি জিন্টারা। তবে সবথেকে অবাক করেছে অর্শদীপ সিংয়ের মতো বোলারকেও রিটেন না করায়, ভারতীয় দলের তারকা বোলার এবার রিটেন হননি পাঞ্জাব দলে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টি২০ ম্যাচে যে পারফরম্যান্স করলেন অর্শদীপ তাতে নি‌লামে তাঁকে নিয়ে ঝড় উঠতে পারে।

প্রোটিয়া সিরিজের প্রথম ম্যাচ গুলোই সেভাবে ছন্দে পাওয়া যাচ্ছিল না অর্শদীপকে, কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচেই নিজের জাত চেনালেন অর্শদীপ। শেষ টি২০ ম্যাচে তিন উইকেট নিলেন। দুই বছর আগে অভিষেক হয়েছে অর্শদীপের, এরইমধ্যে ভারতীয়দের মধ্যে টি২০-তে সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার দৌড়ে অর্শদীপ। এখনও পর্যন্ত ৯৫ উইকেট তাঁর নামের পাশে। আর এক উইকেট নিলেই চাহালকে স্পর্শ করবেন।

এখানেই শেষ নয়, প্রথম ভারতীয় বোলার হিসেবে টি২০ ক্রিকেটে দ্রুততম ১০০ উইকেট নেওয়ার দিকেই এগোচ্ছেন অর্শদীপ। ২০২০ সালে আইপিএল অভিষেক হয় অর্শদীপের, পাঞ্জাব কিংসের হয়ে ৬৫ ম্যাচে ৭৬ উইকেট নিয়েছেন‌। এমন যার পরিসংখ্যান তিনি নিলামে উঠলে তাঁকে নিয়ে যে প্রবল দর কষাকষি হবে তা বলাই বাহূ‌ল্য।

২০২৫ সালের আইপিএল নিলামে সর্বোচ্চ দর পাওয়ার লড়াইয়ে আছেন ঋষভ পন্থ, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, সেই তালি্কায় সম্ভবত ঢুকে পড়লেন অর্শদীপ সিংও। কারণ তাঁর পারফরম্যান্স অত্যন্ত উজ্জ্বল টি২০ ক্রিকেটে ফলে তাঁকে নেওয়ার জন্য একাধিক দলই যে ঝাঁপাবে তা বলাই যায়।

নিলামের আগে পাঞ্জাব কিংস প্রায় সব ক্রিকেটারকেই ছেড়ে দিয়েছে । ধরে রেখেছে শুধু শশাঙ্ক সিং (৫.৫ কোটি), প্রভসিমরণ সিং (৪ কোটি)-কে। ফলে তাদের হাতে আছে চারটি আরটিএম। প্রতিটি আন্তর্জাতিক ক্রিকেটারদের উপর ব্যবহার করতে পারবেন।ফলে নিলামে সব থেকে বেশি ১১০.৫ কোটি টাকা নিয়ে নামবে পাঞ্জাব কিংস। পেসার থেকে স্পিনার সবই নি‌লামে নিতে হবে প্রীতিকে। সেই সঙ্গে খোঁজ করতে হবে নতুন অধিনায়কেরও।

অন্যদিকে,দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টি২০ ম্যাচে তিন উইকেট নিয়েছেন অর্শদীপ।রেজাকে ০ রানে ফেরান অর্শদীপ সিং। অধিনায়ক মার্করামকে ৮ রানে আউট করেন অর্শদীপ সিং। ক্লাসেনও ০ রানে আউট হন অর্শদীপের বলে।

তাঁর শিকারের তালিকায় থাকা তিন ব্যাটারের মধ্যে কোনটা সেরা? এই প্রশ্নের উত্তরে অর্শদীপ বলেন, 'তিনটি উইকেটের মধ্যে রেজা এবং ক্লাসেনের বলটাই আমার কাছে সেরা ছি‌ল। আমার বোলিং দলের জয়ের জন্য কার্যকরী ভূমিকা নিয়েছে এটাই আমাকে তৃপ্তি দিয়েছে। আমি পরিসংখ্যানের দিকে খুব বেশি নজর দিই না। আমার লক্ষ্য দলের দলের জয় আনা।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+