IPL 2025: আইপিএল নিলামে বাজিমাত করা ভারতীয় পেসারদের তালিকার শীর্ষে অর্শদীপ, প্রথম দশে বাংলার তিন

IPL 2025: আইপিএল নিলামে চমকপ্রদ দর পেলেন ভারতীয় পেসাররা। ভুবনেশ্বর কুমার থেকে দীপক চাহার ভারতীয় দলে ব্রাত্য থাকলেও আইপিএল নিলামে চমক দেখালেন।

রিটেনশনে এগিয়ে ছিলেন জসপ্রীত বুমরাহ। নিলামে তাঁকে ধরে ফেললেন অর্শদীপ সিং।

IPL 2025

আইপিএলে ভারতের পেসারদের মধ্যে আপাতত দরের নিরিখে বুমরাহ ও অর্শদীপ যুগ্মশীর্ষে। অর্শদীপকে প্রথমে ধরে রাখেনি পাঞ্জাব কিংস। তবে তাঁকে ১৮ কোটি টাকা দর দিয়েই ফেরানো হলো। রিটেনশনের সময় মুম্বই ইন্ডিয়ান্স বুমরাহকে ধরে রেখেছিল ১৮ কোটি টাকা দিয়েই।

আইপিএল নিলামে ভারতীয় পেসারদের মধ্যে তাই সবচেয়ে বেশি দর পেলেন অর্শদীপ। তালিকার দ্বিতীয় স্থানে মহম্মদ সিরাজ। সিরাজকে আরসিবি ধরে রাখেনি। নিলাম থেকে সিরাজকে ১২.২৫ কোটি টাকার বিনিময়ে নিল গুজরাত টাইটান্স।

সদ্যসমাপ্ত আইপিএল নিলামে ভারতীয় পেসারদের মধ্যে সর্বাধিক দরের নিরিখে তিন নম্বরে চমক। ভুবনেশ্বর কুমারকে আরসিবি নিল ১০.৭৫ কোটি টাকার বিনিময়ে। ভুবি আগে ছিলেন সানরাইজার্সে। আইপিএলে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় তিনি আছেন চারে। ভারতীয় পেসারদের মধ্যে শীর্ষে।

আইপিএলে আর তিনটি উইকেট পেলেই তিনি টুর্নামেন্টের ইতিহাসে সর্বাধিক উইকেটশিকারী পেসারদের মধ্যে শীর্ষে চলে আসবেন। ১৬১ ম্যাচে ডোয়েইন ব্র্যাভোর রয়েছে ১৮৩ উইকেট। ভুবনেশ্বর কুমার ১৭৬টি আইপিএল ম্যাচে পেয়েছেন ১৮১টি উইকেট।

দিল্লি ক্যাপিটালস টি নটরাজনকে নিয়েছে ১০.৭৫ কোটি টাকাতেই। আইপিএল নিলামে এবার সর্বাধিক দর পাওয়া ভারতীয় পেসারদের তালিকার প্রথম পাঁচে রয়েছেন মহম্মদ শামিও। গুজরাত টাইটান্স তাঁকে ছেড়ে দিয়েছিল, শামিকে ১০ কোটি টাকায় নিয়েছে সানরাইজার্স।

আবেশ খানকে ৯.৭৫ কোটি টাকায় নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। গুজরাত টাইটান্সে প্রসিদ্ধ কৃষ্ণ গেলেন সাড়ে ৯ কোটি টাকার বিনিময়ে। মুম্বই ইন্ডিয়ান্স ৯.২৫ কোটি টাকা দিয়ে তুলে নিল দীপক চাহারকে। বাংলার আকাশ দীপকে লখনউ সুপার জায়ান্টস নিল ৮ কোটি টাকায়।

মুকেশ কুমারকেও ৮ কোটি টাকাতেই আরটিএম বা রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে ফেরাল দিল্লি ক্যাপিটালস। উল্লেখ্য, অর্শদীপ সিংকেও রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করেই ফিরিয়েছে পাঞ্জাব কিংস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+