IPL 2025: তিনবার নিলাম থেকে একই দলে! আইপিএলের এলিট লিস্টে নাম তুললেন অর্জুন তেন্ডুলকর
IPL 2025: আইপিএলে ফের মুম্বই ইন্ডিয়ান্সে দেখা যাবে অর্জুন তেন্ডুলকরকে। তবে এবারের আইপিএলে এক ঈর্ষণীয় নজির স্পর্শ করলেন সচিন-পুত্র।
আইপিএল নিলামের শেষ লগ্নে অর্জুনকে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এমন মিম ছড়িয়েছিল যে, সচিনের ফোনেই শেষ অবধি তাঁর পুত্রকে নেওয়া হয়েছে! যদিও বাস্তবে তেমন কিছুই হয়নি।

অর্জুন এখন ঘরোয়া ক্রিকেট খেলেন গোয়ার হয়ে। আইপিএলে তাঁর অভিষেক হয়েছিল গত বছর। চারটি ম্যাচে খেলেন। ৪ ইনিংসে তিনটি উইকেট পেয়েছিলেন। সেরা বোলিং ৯ রান দিয়ে ১ উইকেট। এ ছাড়া চলতি বছরের আইপিএলে ১টি ম্যাচ খেলেন উইকেট পাননি।
অর্জুনের ব্যাটের হাতও বেশ ভালো। তবে আইপিএলে পাঁচটি ম্যাচের মধ্যে মাত্র একবারই ব্যাট করার সুযোগ পেয়েছিলেন। ওই ম্যাচে অর্জুন করেছিলেন ১৩ রান। অর্জুনের বেস প্রাইস এবার ছিল ৩০ লক্ষ টাকা। তাতেই অর্জুনকে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।
আইপিএল নিলামের প্রথমে যে ১১৬ ক্রিকেটারের নাম উঠেছিল তাতে অর্জুনের নাম ছিল না। ১১৭ থেকে শুরু হয় অ্যাক্সিলারেটেড অকশন। সেখানেও যে সেটে অর্জুনের নাম ছিল তাতে অন্যদের নাম ডাকা হলেও ডাক পড়েনি সচিন-পুত্রর।
দ্বিতীয় অ্যাক্সিলারেটেড অকশনকেও অর্জুনকে কেউ নিতে চাননি। তখন জল্পনা চলতে থাকে যে, তাহলে কি অর্জুন এবার আইপিএল নিলামে অবিক্রিত থাকবেন? তবে তা হয়নি। শেষ পর্বে সব দলকে পছন্দের ক্রিকেটারদের তালিকা দিতে হয়। সেই ধাপে ওঠে অর্জুনের নাম। অন্য কোনও দল আগ্রহ দেখায়নি। অর্জুনের প্রত্যাবর্তন ঘটে মুম্বই ইন্ডিয়ান্সেই।
অর্জুনকে তিনবার আইপিএল নিলাম থেকে নিল মুম্বই ইন্ডিয়ান্স। ২০২১ সালে তাঁকে মিনি নিলাম থেকে নেওয়া হয় ২০ লক্ষ টাকায়। সেবার সেই নিলামে দল পাওয়া ক্রিকেটারদের মধ্যে অর্জুনের নামই ছিল শেষে। ২০২২ সালে মুম্বইয়ের পাশাপাশি অর্জুনকে নিতে আগ্রহ দেখায় গুজরাত টাইটান্স। শেষ অবধি ৩০ লক্ষ টাকায় তাঁকে মুম্বই ইন্ডিয়ান্সই নেয়।
এবারও তাঁকে মুম্বই ইন্ডিয়ান্স নিল। অর্জুনের আগে আইপিএল নিলাম থেকে একই দলে গিয়েছেন তিন ক্রিকেটার- জয়দেব উনাদকাট, হরপ্রীত ব্রার ও গ্লেন ম্যাক্সওয়েল। উনাদকাটকে দু-বার ছেড়ে দিয়েছিল রাজস্থান। তারপরও তিনি ২০১৮ সালে মেগা নিলাম, ২০১৯ ও ২০২০ সালের আইপিএলের জন্য নিলাম থেকে রাজস্থানে সুযোগ পান। ২০২১ সালে তাঁকে রেখে দেওয়া হয়।
হরপ্রীত ব্রারকে ২০১৯, ২০২২ ও ২০২৫ সালের আইপিএলের জন্য নিল পাঞ্জাব কিংস। ২০১৪, ২০২০ সালের পর নিলাম থেকেই ২০২৫ সালের আইপিএলে পাঞ্জাবের হয়ে খেলা নিশ্চিত হলো ম্যাক্সওয়েলের।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications