IPL 2025: কোহলির চোট নিয়ে উদ্বেগ আরসিবি শিবিরে! মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে খেলতে পারবেন? রইল আপডেট

ঘরের মাঠে চলতি আইপিএলের প্রথম ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে আরসিবিকে। সেইসঙ্গে জয়ের ছন্দও নষ্ট হয়েছে। বুধবার চিন্নাস্বামী স্টেডিয়ামে গুজরাত টাইটান্সের কাছে পরাজিত হতে হয়েছে আরসিবিকে। হারের মধ্যেই বিরাট কোহলির চোট নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে আরসিবি ভক্তদের মধ্যে। আগামী সোমবার মেগা ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে আরসিবি। রোহিতদের বিরুদ্ধে ম্যাচে খেলতে পারবেন কিং কোহলি?

গুজরাত টাইটান্সের ম্যাচে দ্বিতীয় ইনিংসের ১২ তম ওভারে বাউন্ডারি রক্ষা করতে গিয়ে আঙুলে চোট পান কোহলি। মাঠে বসে পড়েন বিরাট। কোহলির শরীরীভাষা বলে দিচ্ছিল তিনি ব্যথা অনুভব করছেন। মাঠে ছুটে আসেন ফিজিও। তাঁর চিকিৎসা শুরু হয়। দেখে বোঝা যাচ্ছিল কতটা যন্ত্রণা পাচ্ছেন কোহলি। বিরাটকে এই অবস্থায় দেখে ভক্তদের মধ্যে আতঙ্ক গ্রাস করে।

Virat Kohli

সঙ্গে সঙ্গে মাঠে যান ফিজিও। প্রাথমিক চিকিৎসা পরিষেবা নেওয়ার পরে অবশ্য কোহলিকে ফিল্ডিং করতে দেখা যায়। ।বল কোহলির হাতে লেগে বাউন্ডারি লাইনের বাইরে চলে যায়। অর্থাৎ, এক্ষেত্রে কোহলির মিস ফিল্ডের জন্যই চার রান পেয়ে যান গুজরাতের ব্য়াটার সুদর্শন। চোট পাওয়ার পর কোহলি ফিল্ডিং শুরু করেন এবং ম্যাচের শেষ পর্যন্ত মাঠেই ছিলেন। কিন্তু তারপরও চিন্তায় ছিল গোটা দল। উদ্বেগে ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ভক্তরাও। এখন কেমন রয়েছে বিরাটের চোট?

ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলনে এসে আরসিবি দলের কোচ অ্যান্ডি ফ্লাওয়ার বলেন, 'বিরাটকে দেখে খারাপ মনে হয়নি। ও ঠিক আছে।'কোচের কথা থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে, কোহলির চোট খুব একটা গুরুতর নয় । আগামী সোমবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাঁর খেলতে অসুবিধা হবে না।

আগামী ৭ এপ্রিল অর্থাৎ সোমবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চলতি আইপিএলে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামবে আরসিবি। এই ম্যাচটি আরসিবিকে খেলতে হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। আরসিবি এখনও পর্যন্ত টুর্নামেন্টের ৩টি ম্যাচে মাঠে নেমে ২টি জয় তুলে নিয়েছে। পয়েন্ট তালিকায় তিন নম্বরে আছে রজত পাটীদারের দল।

গুজরাট টাইটান্সের বিরুদ্ধে বিরাট একেবারেই ফ্লপ করেন। ৬ বলে মাত্র ৭ রান করে আউট হন তিনি। চলতি আইপিএলে এই প্রথমবার বিরাট এত কম রানে আউট হলেন। তিনি আরশাদকে পুল শট মারতে যান, কিন্তু ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়্যার লেগে ক্যাচ দিয়ে বসেন। এর আগে প্রথম ম্যাচে কেকেআরের বিরুদ্ধে হাফসেঞ্চুরি করেছিলেন কোহলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+