IPL 2025: আন্দ্রে রাসেলের গোড়ালিতে চোট, আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে নামতে পারবেন?
IPL 2025: আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের রিটেনশন তালিকায় রয়েছে আন্দ্রে রাসেলের নাম। আইপিএল শুরু মার্চে। তার আগে রাসেলের চোট নিশ্চিতভাবেই উদ্বেগে রাখবে কেকেআরকে।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলার পর রাসেল ইংল্যান্ডের বিরুদ্ধে ব্রিজটাউনে প্রথম টি২০ আন্তর্জাতিকে খেলেছিলেন। যদিও গোড়ালির চোটের কারণে খেলতে পারলেন না দ্বিতীয় ম্যাচে।

কেকেআর ৬ জন ক্রিকেটারকে ধরে রেখেছেন। রাসেলকে ১২ কোটি টাকায় ধরে রাখা হয়েছে। কিন্তু ভাবাচ্ছে তাঁর চোট প্রবণতা। ২০১৪ সাল থেকে রাসেল রয়েছেন কেকেআরে। আরও তিন বছরের জন্য ধরে রাখা হয়েছে ৩৬ বছরের অলরাউন্ডারকে।
চলতি বছর কেকেআরকে আইপিএল খেতাব জেতাতে বড় ভূমিকা নিয়েছিলেন রাসেল। ১৫ ম্যাচে ৯ ইনিংসে ২২২ রান করেন ১৮৫ স্ট্রাইক রেটে। ১৪ ইনিংসে হাত ঘুরিয়ে নেন ১৯ উইকেট। তবে রাসেল এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে চেনা ছন্দে ছিলেন না। ৮ ম্যাচে ৭ ইনিংসে ১১৬ রান করেন। ৬ ইনিংসে হাত ঘুরিয়ে ১টির বেশি উইকেট পাননি। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে রাসেলকে রেখেই দল ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ।
রাসেল প্রথম টি২০ আন্তর্জাতিকে সাত নম্বরে ব্য়াট করতে নেমে ৪টি ছয়ের সাহায্যে ১৭ বলে ৩০ রান করেছিলেন। তবে বল করতে গিয়ে ২ ওভারে ২৭ রান দেন। এরপরই রাসেল ইনস্টাগ্রামে পোস্ট করেন টিম হোটেলের ছবি। যাতে দেখা যায় বিছানায় তিনি বসে রয়েছেন, পায়ে ব্যান্ডেজ করা।
📸 Andre Russell via Instagram
— KKR Vibe (@KnightsVibe) November 10, 2024
"😔😔😔" pic.twitter.com/5B6bEezmRC
এরপর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে চোটের জন্য বিভিন্ন পরীক্ষা করা হচ্ছে। এমআরআই, স্ক্যান করানো হয়েছে বলে জানা যাচ্ছে। রাসেলের চোটের দিকে নজর রাখছে মেডিক্যাল টিম। এই রিপোর্টগুলির উপরই নির্ভর করবে চোট কতটা গুরুতর।
গত বিশ্বকাপে মহম্মদ শামিকে ভোগাচ্ছিল গোড়ালির চোট। পরে অপারেশন করাতে হয়। এখনও শামি প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারেনি। রাসেল, ওয়েস্ট ইন্ডিজ দল, কেকেআর ও রাসেল-ভক্তরা প্রার্থনা করছেন, চোট যেন গুরুতর না হয়। অপারেশনের দরকার যেন না পড়ে। তবে রাসেলের পোস্টেই ইঙ্গিত, ভগবান সহায়, খুব বড় কিছু হয়নি।












Click it and Unblock the Notifications