IPL 2025: কবাডি থেকে ক্রিকেট, দক্ষতার সঙ্গে পরিচালনা করেছেন নিলাম, জানুন মল্লিকা সাগরের ব্যক্তিগত জীবন সম্পর্ক
মাঝে মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তার পরেই শুরু আইপিএলের মেগা নিলাম। এই দিনটার অপেক্ষায় ছিলেন ক্রিকেটপ্রেমীরা, তারকা ক্রিকেটার থেকে আনক্যাপড অনেকেই ভাগ্য পরীক্ষা হবে মেগা নিলামে। কিন্তু নিলামকে আরও উত্তেজক এবং আর্কষণীয় করে তোলার দায়িত্ব থাকে সঞ্চালক বা সঞ্চালিকার উপরেই। রবিবার মরুদেশে ক্রিকেটারদের মতোই ফোকাসে থাকবেন মল্লিকা সাগর।
নিলামের মঞ্চ গত বছর প্রথম মহিলা সঞ্চালিকা হিসেবে নিলাম পরিচালনা করেছিলেন। মল্লিকাই প্রথম মহিলা সঞ্চালিরকা যিনি পর পর দুইবার নিলাম পরিচালনা করতে চলেছেন। নিলামকে আরও আর্কষণীয় করে তোলার দায়িত্ব থাকে যিনি সঞ্চালনা করেন তার উপর। ২০২৩ সালে দুবাইতে এই কাজ সফলভাবে করে নজর কাড়েন মল্লিকা।

মুম্বইয়ের এক ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন মল্লিকা, শিল্পকলার ইতিহাসে স্নাতক করেছেন ফিলাডেলফিয়ার ব্রিন মার কলেজ থেকে। প্রথম থেকেই গ্ল্যামার ওয়ার্ল্ডের প্রতি আলাদা আর্কষণ ছিল মল্লিকার। টিভিতে কাজও করেছেন। কিন্তু সঞ্চালনাই ছিল তঁার প্রধান লক্ষ্য। নিলামের প্রথম অভিজ্ঞতা ২০০১ সালে নিউইয়র্কের খ্যাতনামা নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টি'সের হয়ে।
এরপর ফ্র্যাঞ্চাইজি লিগের নিলামে আত্মপ্রকাশ করেন মল্লিকা। কিন্তু সেটা ক্রিকেট দিয়ে নয়, মল্লিকার সূচনা হয় কবাডি দিয়ে। ২০২১ সালে ভারতের প্রো কাবাডি লিগের নিলাম পরিচালনা করেন প্রথম মহিলা হিসবে। তবে শিরোনামে উঠে এসেছেন ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়ার পরই, প্রথম মহিলা হিসেবে আইপিএলের নিলাম পরিচালনা করে। ২০২১ সালে প্রো কবাডি লিগে সাফল্যের সঙ্গে নিলাম সঞ্চালনার পর ২০২২ আইপিএলের নিলামে তাঁকে অন্যতম স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়।
🚨 MALLIKA SAGAR IS BACK...!!! 🚨
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 15, 2024
- Mallika Sagar will conduct the IPL 2025 Mega Auction. (Sahil Malhotra/TOI). pic.twitter.com/gW90myxEnf
ভারতের ব্যবসায়ী ও ব্লু স্টার গ্রুপের ভাইস চেয়ারম্যান বীর আদভানির সঙ্গে তাঁর বিবাহ হয়। ব্যক্তিগত জীবনে মল্লিকার বিবাহ বিচ্ছেদ ঘটেছে, এক সন্তানেপ জননী তিনি।। আপাতত মল্লিকা থাকেন মুম্বাইয়ে। দেশ-বিদেশে নিলাম পরিচালনা করার অভিজ্ঞতা আছে তঁার।দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, মল্লিকা সাগরের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১৫ মিলিয়ন ডলার।
২০০৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত রিচার্ড ম্যাডলেকে নিলামকারীর ভূমিকায় দেখা গিয়েছিল। তারপর হিউ এডমেডাস আইপিএল নিলাম করেছেন। ২০২২ সালে বেঙ্গালুরুতে হওয়া আইপিএলের নিলামের মাঝপথে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। সেই বছর বাকি নিলাম সম্পূর্ণ করেছিলেন চারু শর্মা।
IPL 2025: প্রথম নিলামে ধোনিই বদলে দিয়েছেন ভারতীয় ক্রিকেটকে! ২০০৮ সালের অজানা কথা প্রকাশ্যে এল
রবিবার মোট ৫৭৪ জন ক্রিকেটার এবার নিলামে উঠতে চলেছেন। এরমধ্যে ভারতীয় ক্রিকেটার আছেন ৩৬৬ জন, ২০৮ জন আছেন বিদেশি ক্রিকেটার। শীতের শুরুতেই দুই দিন ব্যাপী মেগা নিলামের জ্বরে কাবু হতে চলেছেন আইপিএল প্রেমীরা। আজ সৌদি আরবের স্থানীয় সময় বেলা ১২.৩০ মিনিট থেকে শুরু হবে নিলাম। ভারতীয় সময় অনুসারে দুপুর তিনটে থেকে নিলাম অনুষ্ঠিত হবে।












Click it and Unblock the Notifications