IPL 2025: চেন্নাইয়ের চমক, রঞ্জিতে রেকর্ড সৃষ্টিকারীর বোলারের সঙ্গে ধোনিদের দলে কোহলিকে চাপে ফেলা পেসারও

আইপিএল টি২০ খেলা হলেও ফ্র্যাঞ্চাইজি কর্তাদের নজর যে থাকে রঞ্জি ম্যাচেও, তা আইপিএল মেগা নিলামের দ্বিতীয় দিনে ফের একবার প্রমাণিত হল। কয়েক সপ্তাহ আগেই রঞ্জি ট্রফির ম্যাচে ১০ উইকেট নিয়ে হইচই ফেলে দিয়েছিলেন অংশুল কম্বোজ। তারই পুরস্কার পেলেন হরিয়ানার পেসার। নিলামে কয়েক মিনিটের মধ্যেই কোটিপতি হয়ে গেলেন অংশুল।

সোমবার দ্বিতীয় দিনের নিলামে যখন একের পর এক তারকা ক্রিকেটার অবিক্রিত থাকছেন তখন বিরাট দাম হাঁকালেন অংশুল। ৩.৪০ কোটিতে অংশুলকে দলে নিল সিএসকে। তুষার দেশপাণ্ডে হাত থেকে বেরিয়ে যাওয়ার পর ঘরোয়া ক্রিকেটে ভালো খেলা একজন ভারতীয় পেসার লাগত সিএসকে দলের। ফলে অংশুল দলে নেওয়ার জন্য রীতিমতো মোটা টাকা খরচ করতে হল কাশী বিশ্বনাথনদের।

Anshul Kamboj

নিমালে বেস প্রাইস ছিল ৩০ লক্ষ, কিন্তু ঘরোয়া ক্রিকেটে ভালো খেলা অংশুলকে দলে নেওয়ার জন্য দর কষাকষি শুরু করে লখনউ এবং মুম্বই। কিন্তু প্রথম থেকেই অংশুলকে নেওয়ার জন্য মরিয়া প্রয়াস চালাতে থাকে চেন্নাই। শেষ পর্যন্ত ৩.৪০ কোটিতেই ধোনিদের দলে গেলেন অংশুল।

রঞ্জি ট্রফিতে নজির সৃষ্টি করেছেন বোলার অংশুল কম্বোজ। লাহলিতে রঞ্জি ট্রফির পঞ্চম রাউন্ডের ম্যাচে কেরলের বিরুদ্ধে এক ইনিংসে ১০ উইকেট নেন হরিয়ানার বোলার। রঞ্জি ট্রফির ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার নজির গড়লেন অংশুল।

কয়েক মাস আগেই দলীপ ট্রফিতে এক ইনিংসে ৮ উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন অংশুল কম্বোজ। ইন্ডিয়া-সি টিমের হয়ে দলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ডের ম্যাচে অনন্তপুরে এক ইনিংসে ৮ উইকেট নিয়ে নজর কাড়েন অংশুল।

একইসঙ্গে গুরজাপনীত সিং দলে নিল চেন্নাই দল। কয়েক মাস আগে বেঙ্গালুরুতে ভাররতীয় দলের নেটে দীর্ঘকায় এই বোলার রীতিমতো নজর কারেন। বিরাট কোহলিকে নেটে এমন বোলিং করেন যে চাপে ফেলে দেন। তখন থেকেই সংবাদ শিরোনামে আসেন তামিল এই পেসার। সোমবার মেগা নিলামের দ্বিতীয় দিনে ভূমিপুত্রের জন্য ২.২ কোটি টাকা খরচ করে দলে নিল সিএসকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+