IPL 2025: কেকেআরে নেতৃত্বের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রাহানে, গম্ভীর অধ্যায় অতীত! বুঝিয়ে দিলেন কোচ
অতীতে নেতৃত্ব দিয়েছেন, তবে সাফল্য পাননি। এবার চ্যাম্পিয়ন কেকেআরের অধিনায়কত্ব করবেন অজিঙ্ক রাহানে। কলকাতায় নাইটদের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনেই কিন্তু রাহানে জানিয়ে দিলেন তিনি নেতৃত্বের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।
আইপিএলের জন্য বুধবার থেকে ইডেনে অনুশীলন শুরু করেছে কেকেআর। বৃহস্পতিবার ছিল অনুশীলনের দ্বিতীয় দিন। লক্ষ্মীবারের বিকেলে ইডেনে প্রস্তুতিতে নামার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন নাইট ব্রিগেডের চার গুরুত্বপূর্ণ সদস্য। অধিনায়ক অজিঙ্ক রাহানের সঙ্গে ছিলেন সহ অধিনায়ক বেঙ্কটেশ আইয়ার, কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং মেন্টর ব্রাভো।

মুম্বইয়ের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে ওপেন করেন রাহানে। কেকেআরে কোন অর্ডারে খেলতে চান, এই প্রশ্নের উত্তরে রাহানে বলেন, আমার কাছে দলের প্রয়োজনই সবথেকে বেশি অগ্রাধিকার। দলের প্রয়োজন অনুসারে আমি ব্যাটিং করতে প্রস্তুত। আমরা সবেমাত্র একদিন অনুশীলন করেছি, এরপর আমি কোচ এবং মেন্টরের সঙ্গে আলোচনা করব, তারপরই ফাইনাল হবে।
নেতৃত্ব দান প্রসঙ্গে রাহানে বলেন, এটা আমার কাছে সম্মানের। কেকেআরের মতো চ্যাম্পিয়ন দলের অধিনায়কত্ব করা। আমাকে অধিনায়ক করার জন্য আমি ফ্র্যাঞ্চাইজি ম্যানেজমেন্টের প্রতি কৃতজ্ঞ। তবে চাপ থাকবে কারণ গতবার কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল। ফলে এটা আমার কাছে চ্যালেঞ্জিং। কিন্তু এটাই এই খেলার মাহাত্ব। আমি চন্দ্রকান্ত পণ্ডিত স্যারের সঙ্গে কথা বলেছি। তিনি সব বিষয়ে খুব ফোকাস থাকেন। আমরা কাজ মাঠে সাজঘরে সব ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করা।
নাইটদের প্রস্তুতি সম্পর্কে কোচ পণ্ডিত বলেন, এর আগে আমরা মুম্বইয়ে বেশ কয়েকদিন ধরেই প্রস্তুতি সেরেছিলাম। এবার ইডেনে প্রস্তুতি শুরু করেছি। এখানেই সমস্ত সার্পোট স্টাফ এবং ক্রিকেটাররা আছে। আমরা যে মানসিকতা নিয়ে খেলেছি বিগত বছর গুলিতে সেই ধারাই বজায় থাকবে এবার । সব ক্রিকেটারই খুবই অভিজ্ঞ। ফলে তাদের নতুন করে কিছু শেখানোর নেই। প্রত্যেকে নিজের দায়িত্ব সম্পর্কে জানেন।
তবে গম্ভীরকে নিয়ে প্রশ্ন উঠতেই রেগে গেলেন পণ্ডিত মশাই, সহ অধিনায়ককে গম্ভীরকে নিয়ে প্রশ্ন করতেই চটে গেলেন কেকেআর। বেঙ্কিতে এই সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে নিষেধ করেন। কেকেআরে গম্ভীর অধ্যায় অতীত! বুঝিয়ে দিলেন কোচ পণ্ডিত। তিনি বলেন, অতীত নিয়ে প্রশ্ন করে লাভ নেই।
রিটেন না করলেও নিলামে বেঙ্কটেশ আইয়ারকে দলে ফিরিয়ে আনতে ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা খরচ করেন ভেঙ্কি মাইসোররা। এবার তিনি দলের সহ অধিনায়ক। ফলে অতিরিক্ত চাপ থাকবে তাঁর উপর। এই প্রসঙ্গে বেঙ্কি বলেন, নিলামের দরের সঙ্গে চাপ থাকার বিষয়টি সম্পর্কিত নয়। কারণ মাঠে নামলেই চাপ থাকবে। শুধু রান করলেই বা উইকেট নিলেই হল না। একইসঙ্গে দলের প্রয়োজন কতটা মেটাতে পারছি সেটাও মাথায় রাখতে হয়। এরসঙ্গে টাকার দরের কোনও সম্পর্ক নেই। কোনও ক্রিকেটারই সেটা নিয়ে ভাবেন না।
এই কথার সূত্র ধরেই অধিনায়ক রাহানে বলেন, সমর্থকরা শুধু কোনও একজন ক্রিকেটারকে সমর্থন করেন না। তারা দলকে সমর্থন করেন। ফলে প্রত্যেক ক্রিকেটারের দায়িত্বই থাকে দলের জন্য পারফরম্যান্স করা। এখানে টাকার দরের কোনও সম্পর্ক নেই।












Click it and Unblock the Notifications