IPL 2025: রাহানের স্বস্তি! মঈন, উমরানও নাইট, কলকাতা নাইট রাইডার্সের ২১ জনের দলে এবারেও ব্রাত্য বাংলা

IPL 2025: আইপিএল নিলামে কোর গ্রুপ ধরে রাখার লক্ষ্যে সফল। ফেরানো হলো পুরানোদেরও। সেই সঙ্গে কলকাতা নাইট রাইট রাইডার্স নিল অভিজ্ঞ প্লেয়ারদেরও।

অজিঙ্ক রাহানেকে কেকেআর ফেরাল। নিলাম পর্বের স্লগ ওভারে ঝড় তুলে দলে নিল স্পিডস্টার উমরান মালিককেও। অষ্টম বিদেশির কোটা পূরণ করা হলো মঈন আলিকে নিয়ে। তবে এবারও নেই বাংলার কোনও ক্রিকেটার।

IPL 2025

আইপিএল নিলামের দ্বিতীয় তথা শেষ দিন কেকেআরের ঝুলিতে ছিল ১০.০৫ কোটি টাকা। প্রথম দিনের নিলামের শেষে কেকেআর নিয়েছিল ১৩ জন ক্রিকেটারকে। ফলে তিন বিদেশি-সহ ১২ জনকে নেওয়ার দরজা খোলা ছিল।

আজ কেকেআর নিলাম শুরুর পরই দলে নেয় ওয়েস্ট ইন্ডিজের টি২০ অধিনায়ক রভম্যান পাওয়েলকে। যিনি মিডল অর্ডারে বা লোয়ার অর্ডারে ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলতে পারদর্শী। আন্দ্রে রাসেলের ব্যাক-আপ হিসেবেই তাঁকে নেওয়া হলো বলে মনে করা হচ্ছে।

এরপর কেকেআর ২ ক্রিকেটারকে নেয় অ্যাক্সিলারেটেড অকশনের প্রথম পর্যায়ে। আল্লাহ গজনফারের জন্য চেষ্টা চালিয়েও ধরে রাখতে পারেনি। তবে পাঞ্জাব কিংসের টক্কর সামলে কেকেআর অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার স্পেনসার জনসনকে ২ কোটি ৮০ লক্ষ টাকায় নিয়েছে কেকেআর।

মিচেল স্টার্ককে নিতে পারেনি নাইটরা। তবে তাঁরই দেশের বাঁহাতি পেসারকে নিতে পারল। স্পেনসার লস অ্যালেঞ্জেস নাইট রাইডার্সের হয়ে মেজর লিগে ক্রিকেটে খেলেছেন ২০২৩ ও ২০২৪ সালে।

এ ছাড়া কর্ণাটকের ব্যাটার মণীশ পাণ্ডেকেও দলে নিয়েছে কেকেআর। ২০১৪ থেকে ২০১৭ অবধি আইপিএলে কর্ণাটকের মণীশ ছিলেন কেকেআরে। এরপর হায়দরাবাদ, লখনউ ও দিল্লি ঘুরে তিনি ২০২৪ সালে কেকেআরে ফেরেন। ১টির বেশি ম্যাচে সুযোগ পাননি। এবছর ফের নিলাম থেকে মণীশকে দলে নিল কেকেআর।

অজিঙ্ক রাহানে প্রথমে অবিক্রিত ছিলেন। অ্যাক্সিলারেটেড অকশনে প্রথম ধাপে তাঁর নাম ছিল না। শেষ লগ্নে রাহানেকে দেড় কোটিতে ফেরাল কেকেআর। তিনি কেকেআর থেকে গিয়েছিলেন চেন্নাই সুপার কিংসে। ফের নাইট শিবিরে ফিরলেন জিঙ্কস।

শার্দুল ঠাকুর অবিক্রিতই থাকলেন। আগ্রহ দেখাল না কেকেআর। দিল্লি ক্যাপিটালসকে পিছনে ফেলে কেকেআর ফেরাল প্রথমে অবিক্রিত থাকা অনুকূল রায়কে। ৪০ লক্ষ টাকার বিনিময়ে। ২ কোটি টাকায় মঈন আলিকে নিল কেকেআর। উমরান মালিক কলকাতায় এলেন ৭৫ লক্ষ টাকায়।

১২০ কোটি টাকার পার্স থেকে ১১৯.৯৫ কোটি টাকা খরচ করে মোট ২১ জনকে নিল কেকেআর। সর্বাধিক ২৫ ক্রিকেটার নেওয়া যেত। হাতে পড়ে রইল ৫ লক্ষ টাকা।

কলকাতা নাইট রাইডার্স: বেঙ্কটেশ আইয়ার (২৩.৭৫ কোটি), রিঙ্কু সিং (১৩ কোটি), বরুণ চক্রবর্তী (১২ কোটি), আন্দ্রে রাসেল (১২ কোটি), সুনীল নারিন (১২ কোটি), আনরিখ নরকিয়া (৬.৫০ কোটি), হর্ষিত রানা (৪ কোটি), রামনদীপ সিং (৪ কোটি), কুইন্টন ডি কক (৩.৬০ কোটি), অঙ্গকৃষ রঘুবংশী (৩ কোটি), স্পেনসার জনসন (২.৮০ কোটি), রহমানুল্লাহ গুরবাজ (২ কোটি), মঈন আলি (২ কোটি), বৈভব অরোরা (১.৮০ কোটি), রভম্যান পাওয়েল (১.৫০ কোটি), অজিঙ্ক রাহানে (১.৫০ কোটি), উমরান মালিক (৭৫ লক্ষ), মণীশ পাণ্ডে (৭৫ লক্ষ), অনুকূল রায় (৪০ লক্ষ), লাভনীত সিসোদিয়া (৩০ লক্ষ), ময়াঙ্ক মার্কণ্ডে (৩০ লক্ষ)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+