IPL 2025: রাহানের আউটেই নাইটদের ছন্দপতন,জেনে নিন কেকেআর-আরসিবি ম্যাচের টার্নিং পয়েন্ট
শনিবার আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল কেকেআর-আরসিবি। গতবারের চ্যাম্পিয়নদের হারিয়েই আইপিএল অভিযান শুরু করল আরসিবি। ইডেনে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় আরসিবি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে কেকেআর। জবাবে ১৬.২ ওভারে ৩ উইকেট হারিয়ে রান তুলে নেয় আরসিবি। মেগা ম্যাচের টার্নিং পয়েন্ট কোনগুলি? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
প্রথমেই উল্লেখ করতে হবে কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানের আউট। কারণ ডি কক দ্রুত আউট হওয়ার পর নারিনের সঙ্গে জুটিতে ১০৩ রান তোলেন রাহানে। কিন্তু ৪৪ রানে আউট হন নারিন। এরপর ৩১ বলে ৫৬ রান করে ক্রুণাল পাণ্ডিয়ার বলে আউট হলেন রাহানে। তাঁর আউটই ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট। কারণ ভালো ছন্দে ছিলেন রাহানে। উইকেটে টিকে যেতে পারলে আরও বেশি রান হতে পারত। রাহানে আউট হওয়ার পরই কেকেআরের ছন্দপতন শুরু।

রাহানে যখন আউট হলেন তখন কেকেআরের রান ছি্ল ১০.৩ ওভারে ৩ উইকেটে ১০৯। এরপর কেকেআর পর পর উইকেট হারাতে শুরু করল। কলকাতা ১০ ওভারের পর থেকেই পরপর উইকেট খোয়াতে শুরু করে।শেষ পর্যন্ত ১৭৪ রানেই থেমে গেল কেকেআর। রাহানে ভালো ফর্মে ছিলেন, ফলে টিকে যেতে পারলে আরও সহজ হত নাইটদের পক্ষে রান তোলা।
তবে আরও একটি টার্নিং পয়েন্ট হল রাসেলের আউট। কারণ শেষ দিকে বিগ হিটার রাসেল থাকলে কেকেআর আরও বেশি রান তুলতে পারত। কিন্ত সূয়শ শর্মার গুগলিতেই ধরা দিলেন রাসেল। মাত্র ৪ রান করে আউট হলেন। ফলে কেকেআর ২০০ রানের গণ্ডি টপকাতেই পারল না। কারণ রাসেল আউট হলেন ১৫.৪ ওভারে। তখনও কিছুটা খেলা বাকি ছিল।
রাাহানে এবং রাসেলের আউটই এই ম্যাচে কেকেআরের হারের বিরাট ফ্যাক্টর হয়ে গেল কারণ ১৭৪ রানের পুঁজি নিয়ে ইডেনে জেতা কঠিন যেখানে প্রতিপক্ষে বিরাট কোহলি, ফিল সল্ট আছেন। তার উপর কেকেআরের দুই রহস্য স্পিনার নারিন এবং বরুণ কোনও প্রভাব ফেলতেই পারলেন না। অত্যন্ত সুকৌশলে তাদের ওভার গুলি খেলে দিলেন কোহলিরা।
সৌরভ গঙ্গোপাধ্যায় আগেই বলেছিলেন, এই রহস্য স্পিনারদের খেলতে কোনও অসুবিধা হবে না কোহলির। কারণ এদের কোহলি আগেও খেলেছে। সেটাই ম্যাচেও প্রমাণিত হল। বিরাট অবলীলায় সামলে দিলেন কেকেআর স্পিনারদের। ইডেনে কিং খানের শো জমল সেই সঙ্গে কিং কোহলির ব্যাটও চলল। দুই কিংই মাতিয়ে দিলেন মায়াবী ইডেনকে। তবে চ্যাম্পিয়ন দলকে হারিয়ে শুরুটা ভালোভাবেই করল আরসিবি।












Click it and Unblock the Notifications