IPL 2025: রাহানের ফর্ম চিন্তা বাড়াচ্ছে কেকেআরের, ভেস্তে যাওয়া প্রস্তুতি ম্যাচে ছন্দে দেখা গেল কাদের?

IPL 2025: আজ বৃষ্টিতে ভেস্তে গেল কলকাতা নাইট রাইডার্সের প্রস্তুতি ম্যাচ। প্রথম ইনিংস শেষের পরই বৃষ্টি নামে। এরপর আর খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।

দুটি প্রস্তুতি ম্যাচেই চিন্তায় রাখল অজিঙ্ক রাহানের ফর্ম। এদিনও ব্যর্থই হলেন নাইট অধিনায়ক।

IPL 2025

আজ টিম পার্পলের অধিনায়ক রাখা হয় রাহানেকে। তিনি কুইন্টন ডি ককের সঙ্গে ওপেন করতেও নামেন। এই দলেই ছিলেন সহ অধিনায়ক বেঙ্কটেশ আইয়ার। টিম গোল্ডকে নেতৃত্ব দিয়েছেন মণীশ পাণ্ডে। এদিন প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২২৩ রান তোলে টিম পার্পল।

রাহানে প্রথম প্রস্তুতি ম্যাচে ১১ বলে ১৩ রান করেছিলেন। আজ ৯ বলে ১১ রানের বেশি করতে পারলেন না। কাল বিকেল পাঁচটা থেকে কেকেআরের প্র্যাকটিস ম্যাচ রয়েছে। পরের দিন কেকেআর আনপ্লাগড ইভেন্ট। ফলে সেদিন সম্ভবত কেকেআরের প্র্যাকটিস থাকবে না।

ওইদিন রাহানেও শহর ছাড়তে পারেন। বৃহস্পতিবার মুম্বইয়ে বিসিসিআইয়ের সদর দফতরে ক্যাপ্টেন্স মিট রয়েছে। তারপর তাজ হোটেলে অধিনায়কদের ফোটোশ্যুট। ফলে বৃহস্পতিবারও ব্যাট-বল থেকে দূরেই থাকতে হবে রাহানেকে। আরসিবি ম্যাচের আগের দিন অনুশীলন করবে কেকেআর।

তবে বৃহস্পতিবার থেকেই আবহাওয়ার খামখেয়ালিপনার পূর্বাভাস রয়েছে। দমকা হাওয়া কিংবা বৃষ্টিপাতের জেরে অনুশীলন তো বটেই, নাইটদের প্রথম ম্যাচ বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকছে। তবে বৃষ্টি থামলে কিছুক্ষণের মধ্যে খেলা শুরু করে দেওয়ার ঈর্ষণীয় পরিকাঠামো রয়েছে ইডেনে। সুবিধা পুরো মাঠ ঢাকার বন্দোবস্ত থাকায়।

বেঙ্কটেশ আইয়ার অবশ্য এদিনও ঝোড়ো ইনিংস খেললেন। তিনি প্রথম প্রস্তুতি ম্যাচে করেছিলেন ২৪ বলে ৬০। আজ খেললেন ২১ বলে ৪৬ রানের ঝোড়ো ইনিংস। রামনদীপ সিং, রিঙ্কু সিং থেকে শুরু করে কুইন্টন ডি ককের ফর্মও স্বস্তিদায়ক। ২টি উইকেট পেলেন রভম্যান পাওয়েল।

আন্দ্রে রাসেলের ব্যাট থেকে এলো ১৯ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস। এমন ছন্দ ধরে রাখলে আরসিবি যে ইডেনে বিপাকেই পড়বে তা নিয়ে সন্দেহ নেই। বল হাতে ছন্দে থাকার ইঙ্গিত দিলেন আনরিখ নরকিয়া ও চেতন সাকারিয়া। বৈভব অরোরাও ভরসা দেওয়ারই আভাস দিলেন।

আজ রাতেই কেকেআর শিবিরে যোগ দিলেন হর্ষিত রানা। রাতে চলে আসবেন বরুণ চক্রবর্তীও। কাল তাঁরা অনুশীলনেও নামবেন। আজ স্পেনসার জনসনের সঙ্গে অনেকক্ষণ কথা বলতে দেখা গিয়েছে হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+