IPL 2025: বরুণের মুখে রাহানের নেতৃত্বের প্রশংসা, জয়ের জন্য কাদের কৃতিত্ব দিলেন নাইট অধিনায়ক?

মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারের পর ঘরের মাঠে জয়ে ফিরল কেকেআর। ইডেনে সানরাইজার্সের বিরুদ্ধে জয় ফেরায় স্বস্তিতে নাইট শিবির। ব্যাটে বলে অনবদ্য পারফরম্যান্স করলেন নাইট ক্রিকেটাররা। ম্যাচ শেষে কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানের মুখেও হাসির ঝিলিক। সেইসঙ্গে দলের ক্রিকেটারদের ভূয়সী প্রশংসা করলেন রাহানে।

প্রতিপক্ষ দলে প্রতিপক্ষ দলে হেড, ক্লাসেন, অভিষেক শর্মার মতো ব্য়াটাররা ছিলেন। ফলে ইডেনের উইকেটে ২০১ রানের লক্ষ্যমাত্রা পূরণ করা অসম্ভব ছিল না হায়দরাবাদ জন্য। কীভাবে বোলারদের অনুপ্রাণিত করেছিলেন? এই প্রশ্নের উত্তরে রাহানে বলেন, আমরা জানতাম এই পিচে ১৭০ বা ১৮০ রান হলেই জয় পাওয়া যাবে। আমরা ২০,৩০ রান বেশি করেছিলাম( বেঙ্কটেশ ও রিঙ্কু সিংয়ের সৌজন্যে)। ফলে জয় পেতে অসুবিধা হয়নি।

Varun Chakravarthy

রাহানে আরও বলেন, তবে পাওয়ারপ্লে-তে আমাদের পেসাররা ভালো বোলিং করেছে। আমাদের দলের তিনজন স্পিনার আছেন তবে দুর্ভাগ্যবশত আজ মঈন বল করতে পারেনি কিন্তু সুনীল নারিন এবং বরুন চক্রবর্তী দুরন্ত বোলিং করেছেন পাশাপাশি কৃতিত্ব দিতে হবে বৈভব অরোরা এবং হর্ষিত রানাকে।

রাহানে আরও বলেছেন, এই জয়টা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধু জয় নয় জয়ের মার্জিনটাও। আমরা এই উইকেটে শুরুতে বোলিং করতে চেয়েছিলাম। ব্যাটিংয়ের শুরুতেই ডিকক এবং সুনীল নারিনকে হারিয়েছিলাম। এরপর আমরা আলোচনা করে খেলি। লোয়ার অর্ডারকে রান করার সুযোগ দিতে হবে, সেটা ঠিক করি। পাশাপাশি রাহানে বলেন, আমরা ভুল থেকে শিক্ষা নিই। তবে আজকের ম্যাচের ব্যাটিং অন্যতম সেরা প্রদর্শন করেছে। দুরন্ত খেলেছেন অঙ্গকৃষ ও বেঙ্কটেশ।

সুনীল নারিন থাকলেও নাইট দলের সেরা স্পিনার এখন বরুণ চক্রবর্তী। ইডেনে আরও একবার স্বমহিমায় বরুণ। ম্যাচ শেষে তিনি বলেন, আমাদের আজ অঙ্গকৃষ ও বেঙ্কটেশ খুব ভালো খেলেছে। পাশপাশি ভালো ইনিংস খেলেছেন রিঙ্কুও। রিঙ্কু সিং ভালো ফিনিশ করেছেন। এর ফলে আমরা ২০০ রান করতে পারি আমাদের লক্ষ্য ছিল এই রানটাতে ধরে রাখা। আমাদের দলের পেসাররা শুরুটা খুব ভালোভাবে করেছিলেন। বৈভব অত্যন্ত গুরুত্বপূর্ণ উইকেটগুলি তুলেছেন।

রাহানের অধিনায়কত্ব নিয়ে বরুণ চক্রবর্তীর বলেন, তিনি প্রথমবার আমাদের দলকে নেতৃত্ব দিচ্ছেন। আজ খুব ভালোভাবে দলকে পরিচালনা করেছেন । তিনি সঠিক সময়ে সঠিক বোলারদের বল করতে পাঠিয়েছেন একইসঙ্গে আন্দ্রে রাসেলকে শেষ দিকের জন্য রেখে দিয়েছিলেন আমরা সবাই জানি ডেথ ওভারে রাসেল কতটা ভালো বোলার।

প্রতিপক্ষ দলকে হালকা হবে নেওয়ার যে কোন প্রশ্নই ছিল না সেটা উল্লেখ করেছেন বরুণ। তাঁর কথায়, ক্লাসেন বিশ্বের অন্যতম সেরা টি ২০ ব্যাটার। তাই তাকে কখনই হালকাভাবে নেওয়া যায় না।

শেষ ম্যাচের পরাজয় কাটিয়ে আবার জয়ের সরণিতে কীভাবে ফিরল দল, এই প্রসঙ্গে বরুন বলেছেন শেষ ম্যাচের ফলাফল আমরা বিশ্লেষণ করেছি ভুল ত্রুটিগুলি থেকে শিক্ষা নিয়েছি তবে শেষ বছরে যদি দেখেন তাহলে দেখতে পাবেন প্রথম দিকে কয়েকটি ম্যাচে হারতে হয়েছিল কিন্তু আমরা দুরন্তভাবে ফিরে এসেছিলাম। আমরা একে অপরকে দোষ দিই না, পাশে থাকি। আইপিএলের প্রথম দিকে সব দলরেই মানিয়ে নিতে একটু সমস্যা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+